Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উত্তর আমেরিকায় ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে ড্যানবি’র সঙ্গে ব্যবসায়িক চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১০ জানুয়ারি ২০২২
উত্তর আমেরিকায় ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে ড্যানবি’র সঙ্গে ব্যবসায়িক চুক্তি
Share on FacebookShare on Twitter

‘ভিশন গো-গ্লোবাল ২০৩০’ অর্জনে আরেকটি মাইলফলক অতিক্রম করলো ওয়ালটন। বিশ্বব্যাপী রপ্তানি বাজার সম্প্রসারণে এবার উত্তর আমেরিকায় কার্যক্রম শুরু করলো বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারক এ প্রতিষ্ঠান। এজন্য আমেরিকা ও কানাডাভিত্তিক গৃহস্থালী পণ্যের জনপ্রিয় প্রতিষ্ঠান ড্যানবি অ্যাপ্লায়েন্সের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সংশ্লিষ্টদের মতে, এই চুক্তির ফলে আমেরিকা ও কানাডাতে ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণ সহজ হবে।

সম্প্রতি আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স শো ‘সিইএস-২০২২’ এ ওয়ালটনের ঊধ্বর্তন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল অংশ নেয়। বিশ্বের অন্যতম বৃহৎ ওই প্রযুক্তিপণ্যের ওই প্রদর্শনী চলাকালে ওয়ালটন এবং ড্যানবির মধ্যে পারস্পরিক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম। অন্যদিকে ড্যানবি’র চিফ ফিনান্সিয়াল অফিসার এন্ড্রু রেমন্ড নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

শুক্রবার, (৭ জানুয়ারি ২০২২) ভার্চুয়ালি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ, ড্যানবি’র প্রেসিডেন্ট ও সিইও জিম এসথিল, ওয়ালটনের ডিএমডি এমদাদুল হক সরকার, হোম অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আল-ইমরান, কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মাহফুজুর রহমান, গ্লোবাল বিজনেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কায়সার চয়ন প্রমুখ।

জানা গেছে, চুক্তি অনুযায়ী উত্তর আমেরিকা অ লের বাজার টার্গেট করে ক্রেতাদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করবে ওয়ালটন। বাংলাদেশে তৈরি এসব পণ্য আমেরিকা ও কানাডা অ লে পরিবেশন ও বিক্রি করবে ড্যানবি অ্যাপ্লায়েন্স। এক্ষেত্রে উত্তর আমেরিকায় বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

এ প্রসঙ্গে ওয়ালটন হাই-টেকের এমডি ও সিইও গোলাম মুর্শেদ বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন খাতের জন্য এ চুক্তি একটি মাইলফলক। এরফলে ইলেকট্রনিক্স খাতে আমেরিকা অ লে বাংলাদেশকে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবে ওয়ালটন। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়ালটন বিশ্বের প্রতিটি প্রান্তে বাংলাদেশের পতাকা নিয়ে যাবে। বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য খাতে শিল্পোন্নত বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

ড্যানবি’র প্রেসিডেন্ট ও সিইও জিম এস্থিল তার বক্তব্যে উত্তর আমেরিকা অ লে ওয়ালটনের তৈরি পণ্যের বাজার সম্প্রসারণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। করোনা মহামারি থেকে বিশ্ব মুক্তি পেলে ওয়ালটনের অত্যাধুনিক উৎপাদন কারখানা ও কার্যক্রম স্বচক্ষে দেখতে তিনি বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।
ওয়ালটনের গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম বলেন, এই চুক্তি ওয়ালটন তথা বাংলাদেশের জন্য খুব অর্থবহ। এর মাধ্যমে সবাই একটি বার্তা পেলো যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হতে ওয়ালটন কতোটা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। অবশেষে আমেরিকা ও কানাডার মতো বাজারে ওয়ালটন তার নিজস্ব পণ্য নিয়ে প্রবেশ করছে।

উল্লেখ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যসহ বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন। করোনা মহামারির মধ্যেও গত বছর বিপুল পরিমাণ ওয়ালটন পণ্য রপ্তানি হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড পণ্য দিয়ে খুব শিগগিরই পুরো বিশ্বের মন জয় করে নেবে ওয়ালটন। এর মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে ওয়ালটনের রপ্তানি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট বৃহস্পতিবার শুরু
প্রযুক্তি সংবাদ

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট বৃহস্পতিবার শুরু

মোটরসাইকেল-গাড়ির রেজিস্ট্রেশন ফি বাড়বে
অটোমোবাইল

মোটরসাইকেল-গাড়ির রেজিস্ট্রেশন ফি বাড়বে

ইউটিউবের ‘সিলভার প্লে বাটন’ পেল রিয়েলমি বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

ইউটিউবের ‘সিলভার প্লে বাটন’ পেল রিয়েলমি বাংলাদেশ

দেশের বাজারে ব্লিসবন্ডের ‘কার এক্সেসরিজ’
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে ব্লিসবন্ডের ‘কার এক্সেসরিজ’

করোনাভাইরাস: ভুয়া বিজ্ঞাপন বন্ধে মাঠে নেমেছে ফেসবুক
নির্বাচিত

করোনাভাইরাস: ভুয়া বিজ্ঞাপন বন্ধে মাঠে নেমেছে ফেসবুক

একদিনেই ১০ লাখ ইউজার পেয়েছে ব্লুস্কাই
নির্বাচিত

একদিনেই ১০ লাখ ইউজার পেয়েছে ব্লুস্কাই

Load More

ট্রেন্ডিং টপিক

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি
ফিচার

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি

হুয়াওয়ে মেটপ্যাড প্রো ম্যাক্স (২০২৬) রিভিউ: অত্যন্ত হালকা, চমৎকার স্ক্রিন — এটি কি ল্যাপটপের বিকল্প হতে পারবে?
ফিচার

হুয়াওয়ে মেটপ্যাড প্রো ম্যাক্স (২০২৬) রিভিউ: অত্যন্ত হালকা, চমৎকার স্ক্রিন — এটি কি ল্যাপটপের বিকল্প হতে পারবে?

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে
নির্বাচিত

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে

হাইসেন্স বাজারে আনছে দুই ডিসপ্লের নতুন ফোন!
নির্বাচিত

হাইসেন্স বাজারে আনছে দুই ডিসপ্লের নতুন ফোন!

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ জানুয়ারি ২০২২

উত্তর আমেরিকায় ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে ড্যানবি’র সঙ্গে ব্যবসায়িক চুক্তি

Techzoom.TV |
TechzoomTV