Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈপ্লবিক পরিবর্তন আনবে চারটি ফিনটেক সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 16 January 2022
বৈপ্লবিক পরিবর্তন আনবে চারটি ফিনটেক সেবা
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির হাত ধরে প্রচলিত আর্থিক লেনদেন ব্যবস্থায় পরিবর্তনের হাওয়া আসে। নগদ লেনদেনের বদলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রবর্তন হয়। গত ৪০ বছরে প্রযুক্তির ব্যবহারে ব্যাংকিং ব্যবস্থায় উত্কর্ষ সাধন হয়েছে। লেনদেন করতে এখন ব্যাংকে সশরীরে না গিয়ে ঘরে বসে স্মার্টফোনেই কাজ করা যায়। এবার ফিনটেক ট্রেন্ড প্রচলিত ব্যাকিং পরিষেবায় আরো বেশকিছু পরিবর্তন আনতে পারে। এমনটাই ধারণা করছেন গবেষকরা। চলতি বছর যেসব ফিনটেক ট্রেন্ড ব্যাংকিং ও আর্থিক খাতে জনপ্রিয়তা অর্জন করতে পারে এ রকম চারটির তালিকা প্রকাশ করেছে টেক টাইমস।

ওপেন ব্যাংকিং: ওপেন ব্যাংকিং হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে কয়েকটি অ্যাপ্লিকেশনে আর্থিক তথ্য বিনিময়ের সমন্বিত প্রচেষ্টা। বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে সংযোগ স্থাপনে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে এপিআই। একই প্রতিষ্ঠানের মধ্যে একাধিক সিস্টেমে সংযোগ স্থাপন করতে কাজ করে এপিআই। স্পারকাস ব্যাংক মাল্টা পিএলসির সিইও পল মিফসুড বলেন, ভোক্তারা একটি অ্যাকাউন্ট থেকেই ব্যাংকিং ও বিনিয়োগ পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন। অনলাইন ব্যাংকিং এ সুবিধা এনে দিয়েছে ভোক্তাদের।

ব্লকচেইন: আর্থিক লেনদেন থেকে শুরু করে প্রতিবেদন প্রস্তুতসহ সব ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে ব্লকচেইন। ডিজিটাল লেজার টেকনোলজির (ডিএলটি) মাধ্যমে ব্লকচেইন নেটওয়ার্ক ভোক্তাদের কাছে আস্থা ও স্বচ্ছতা তৈরি করেছে। বিশ্বস্ততা অর্জনের ফলে ডিজিটাল লেনদেনে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। যদিও এর মধ্যে ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ব্লকচেইন জনপ্রিয়তা অর্জন করেছে, তবে এর আরো ভিন্ন মাত্রাও রয়েছে। নিরাপত্তা ও স্বচ্ছতা তৈরির ক্ষেত্রে ব্লকচেইন প্রযুক্তির অবদান গুরুত্বপূর্ণ।

ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স (ডিফাই): ব্লকচেইনের মতো বিকেন্দ্রীভূত ফাইন্যান্স বা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স মধ্যস্থতাকারী হিসেবে ব্রোকারেজ, এক্সচেঞ্জ বা ব্যাংকের ওপর নির্ভরশীল নয়। এর পরিবর্তে এটি একটি ব্লকচেইনে স্মার্ট চুক্তি ব্যবহার করে। অন্য কোনো তৃতীয় পক্ষের নিয়ন্ত্রণ না থাকায় এ পদ্ধতিতে ঝুঁকিও বেশি। তবে ব্যাংকিং ব্যবস্থার বিকল্প হিসেবে এটি বেশ কার্যকর।

ব্যাংকিং অ্যাজ এ সার্ভিস (বিএএএস): ভবিষ্যতে ব্যাংকের আরো প্রভাব বিস্তারের বিষয়ে জল্পনাকল্পনা চলছে বিশেষজ্ঞদের মধ্যে। প্রচলিত অর্থে ব্যাংক সাধারণত বিটুসি মডেল হিসেবে চলে এলেও তা বর্ধিত করে বিটুবি মডেল প্রতিস্থাপনের সম্ভাবনা দেখছেন গবেষকরা। নতুন ব্যবসা খোলার পরিবর্তে ব্যাংকগুলো অ্যান্টি-মানি লন্ডারিংয়ের (এএমএল) ওপর গুরুত্ব বাড়াচ্ছে। ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল নয় এমন ব্যবসাগুলোয় সাম্প্রতিককালে প্রযুক্তির ব্যবহারে আর্থিক লেনদেন হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩ হাজার স্যাটেলাইট পাঠাতে চায় অ্যামাজন, লক্ষ্য ইন্টারনেট ব্যবসা
প্রযুক্তি সংবাদ

স্পেসএক্সের আরো ৫৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ

আপনার তোলা ছবি পাঠাতে পারেন, প্রকাশ করবে নাসা
নির্বাচিত

আপনার তোলা ছবি পাঠাতে পারেন, প্রকাশ করবে নাসা

গ্যালাক্সি এস১০-এ ফিঙ্গারপ্রিন্ট ত্রুটি ইস্যু, আসছে প্যাচ
নির্বাচিত

গ্যালাক্সি এস১০-এ ফিঙ্গারপ্রিন্ট ত্রুটি ইস্যু, আসছে প্যাচ

মোবাইলে পূর্ণাঙ্গ ‘কল অফ ডিউটি’
গেম

পাবজি মোবাইল কে হারিয়ে শীর্ষে চলে গেল কল অফ ডিউটি মোবাইল

স্ন্যাপড্রাগনের হিটিং সমস্যা মেটাবে স্যামসাংয়ের প্রযুক্তি: স্মার্টফোন দুনিয়ায় নতুন সমীকরণ
প্রযুক্তি সংবাদ

স্ন্যাপড্রাগনের হিটিং সমস্যা মেটাবে স্যামসাংয়ের প্রযুক্তি: স্মার্টফোন দুনিয়ায় নতুন সমীকরণ

ভারতে স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব করছে জিও
প্রযুক্তি সংবাদ

ভারতে স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব করছে জিও

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 January 2022

বৈপ্লবিক পরিবর্তন আনবে চারটি ফিনটেক সেবা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix