Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চতুর্থ প্রান্তিকে স্যামসাংকে হটিয়ে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 January 2022
অ্যাপলের ‘ছোট’ ফোন
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন বিক্রিতে গত বছরের চতুর্থ প্রান্তিকে শীর্ষস্থান ছিল অ্যাপলের। ২০২১ সালে প্রথম তিন প্রান্তিকে শীর্ষস্থান ধরে রাখলেও শেষ প্রান্তিকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে স্যামসাং। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে অ্যাপলের বাজার শেয়ার দাঁড়িয়েছে ২২ শতাংশ। বিপরীতে স্যামসাংয়ের বাজার শেয়ার ২০ শতাংশে দাঁড়িয়েছে। খবর টেক রাডার।

আইফোন ১৩ উন্মোচন ও ছুটির মৌসুমের বিক্রি বৃদ্ধিতে চতুর্থ প্রান্তিকে শীর্ষে উঠে এসেছে অ্যাপল। গত প্রান্তিকে বেশ ধাক্কা খেয়েছে শাওমির মতো চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। গত প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে তৃতীয় স্থানে নেমে এসেছে চীনা স্মার্টফোন জায়ান্ট শাওমি। এমনকি অপো ও ভিভোর মতো চীনা কোম্পানিরও বিক্রি কমেছে। শাওমি, অপো ও ভিভোর বাজার শেয়ার কমেছে যথাক্রমে ১২, ৯ ও ৮ শতাংশ।

ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে বাজারে আইফোন ১৩ উন্মোচনের ফলে স্যামসাংকে বড় ধাক্কা দিতে সক্ষম হয় অ্যাপল। বৈশ্বিক মহামারীর ফলে সরবরাহ চেইনে সংকটের কারণে অ্যাপল তার উৎপাদন লক্ষ্যমাত্রা কমালেও প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর চেয়ে বাজারে শক্তিশালী অবস্থান ছিল ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক কোম্পানিটির। ভারতে তারা একটি আইফোন তৈরির কারখানা স্থাপন করেও চাহিদা পূরণের চেষ্টা চালিয়েছে অ্যাপল। মূল ভূখণ্ড চীনে আইফোনের বিক্রি বৃদ্ধি অ্যাপলের বৈশ্বিক বাজার শেয়ার বেড়েছে।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের বাজার শেয়ার ২০ শতাংশে দাঁড়িয়েছে। শীর্ষস্থান হারালেও তৃতীয় প্রান্তিকের তুলনায় স্যামসাংয়ের বাজার শেয়ার কমেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্যামসাংয়ের বাজার শেয়ার ছিল ১৭ শতাংশ।

বিদায়ী বছরের শেষ প্রান্তিকে শীর্ষ স্মার্টফোন বিক্রেতার তালিকায় যে রকম উত্থান-পতন হয়, নতুন বছরের প্রথম প্রান্তিকেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। ২০২২ সালের প্রথম প্রান্তিকে চীনা কোম্পানিগুলো বেশকিছু ফ্ল্যাগশিপ ফোন আনতে যাচ্ছে। শিগগিরই শাওমি ১২ সিরিজের ফোন বাজারে উন্মোচন হবে। এছাড়া অপো, ভিভো, ওয়ানপ্লাস ও রিয়েলমির মতো বেশকিছু স্মার্টফোন আনছে। দুটি ফোল্ডেবল ফোন দিয়ে প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে শক্তিশালী অবস্থানের পর গ্যালাক্সি এস২২ সিরিজের ফোন আনতে যাচ্ছে স্যামসাং।

প্রথম প্রান্তিকে অ্যাপল যেহেতু নতুন কোনো স্মার্টফোন আনছে না, সে কারণে শীর্ষস্থান ধরে রাখা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। তবে আইফোন এসই ফোন উন্মোচনের ফলে এপ্রিল-জুন প্রান্তিকে ফের শক্তিশালী অবস্থান করতে পারে অ্যাপল। মাঝারি দামের ফোন হওয়ায় এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

স্মার্টফোন কোম্পানিগুলোর মাথাব্যথা হিসেবে থাকছে চিপ সংকট। চলতি বছরের শেষ নাগাদ এ স্বল্পতা বহাল থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। কোয়ালকম, স্যামসাং ও মিডিয়াটেকের মতো সেমিকন্ডাক্টর নির্মাতা জায়ান্ট নতুন চিপ নিয়ে আসছে। সামনের প্রান্তিকগুলোয় নতুন ফ্ল্যাগশিপ চিপ নিয়ে শক্তিশালী স্মার্টফোন আনতে যাচ্ছে নির্মাতা কোম্পানিগুলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনভাইরাস: দেরিতে আসতে পারে আইফোন ১২
প্রযুক্তি সংবাদ

করোনভাইরাস: দেরিতে আসতে পারে আইফোন ১২

ঈদ উৎসবে জমজমাট ওয়ালটন ফ্রিজের বিক্রি
প্রযুক্তি বাজার

ঈদ উৎসবে জমজমাট ওয়ালটন ফ্রিজের বিক্রি

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

ব্যবহৃত ফোনটি অবৈধ হলে বৈধ করার উপায়: জেনে নিন বিটিআরসির নিবন্ধন পদ্ধতি

নির্বাচিত

উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

চমকপ্রদ ফিচারসহ এল পোকো এক্স২
প্রযুক্তি সংবাদ

চমকপ্রদ ফিচারসহ এল পোকো এক্স২

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

Load More

ট্রেন্ডিং টপিক

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 January 2022

চতুর্থ প্রান্তিকে স্যামসাংকে হটিয়ে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV