Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আজকের স্টার্টআপরা আগামীতে দেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 27 January 2022
আজকের স্টার্টআপরা আগামীতে দেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আজকে যারা স্টার্টআপ, চতুর্থ শিল্পবিপ্লবে তারাই বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব প্রদান করবে। বাংলাদেশের স্টার্টআপদের জন্য সব ধরনের সুবিধা আইসিটি বিভাগ থেকে দেয়া হচ্ছে। আমরা চাই এসব স্টার্টআপ থেকেই বড়ো বড়ো আইটি প্রতিষ্ঠান গড়ে উঠুক। এজন্য স্টার্টআপদের প্রয়োজনীয় মেন্টরিং এবং ফান্ডিং নিশ্চিত করতে আমরা কাজ করছি। তিনি বলেন, দেশের প্রতিটি হাই-টেক টেক পার্কে স্টার্টআপদের জন্য একটি করে ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে যেখানে তারা বিনা ভাড়ায় কার্যক্রম পরিচালনা করছেন। হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তাদের সব ধরনের ইউটিলিটি সুবিধা প্রদান করছেন।

আজ রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে তিন দিন ব্যাপী ‘স্টার্টআপ ক্যাম্প’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক সারাদেশে স্থাপিত সকল স্থাপনাগুলোতে কমপক্ষে একটি করে ফ্লোর স্টার্টআপসমূহের জন্য বিনামূল্যে বরাদ্দ প্রদান করা হচ্ছে। এই ফ্লোরগুলোতে বিদ্যমান মোট ১৫১টি স্টার্টআপ বর্তমানে এক বছরের জন্য কো-ওয়ার্কিং স্পেস, লজিস্টিক ও ইউটিলিটি সাপোর্ট এর পাশাপাশি তাদের জন্য এক বছর ব্যাপি ইন-হাউজ মেন্টরিং ফর স্টার্টআপ (আইএমএস) এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, শুধুমাত্র ২০২১ সালেই প্রায় ১১৫টি স্টার্টআপ মোট ৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার এরও বেশী বিনিয়োগ পেয়েছে।

এই বছরব্যাপী মেন্টরিং এর অংশ হিসেবে প্রতিটি স্থানে ৩দিন ব্যাপি স্টার্টআপ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীর আওতাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে বরাদ্দ প্রাপ্ত ৩০টি স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক মেন্টরদের দ্বারা বিশেষ সেশন পরিচালিত হচ্ছে। তিন দিন ব্যাপী এই কর্মসূচিতে মোট ১২টি সেশনের পাশাপাশি প্রত্যেক স্টার্টআপ এর জন্য ৩টি করে সার্ভে সেশন আয়োজন করা হবে।

উক্ত ক্যাম্প হতে সংগৃহীত তথ্যসমূহের ভিত্তিতে স্টার্টআপ সমূহের প্রয়োজন অনুসারে ৬ মাসের একটি কারিকুলামের মাধ্যমে পার্সোনালাইজড ইনকিউবেশন প্রোগ্রাম পরিচালনা করা হবে। এবং পরবর্তীতে আবারও তথ্য সংগ্রহের মাধ্যমে স্টার্টআপদের গ্রোথ মেপে সফলতা হিসেব করা হবে।

উক্ত স্টার্টআপ ক্যাম্পটির প্রথম সেশন কন্ডাক্ট করবার মাধ্যমে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উদ্বোধন করেছেন। এছাড়াও উক্ত ক্যাম্পটিতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, এমাজন এর স্টার্টআপ ও সল্যুশন আর্কিটেক্ট মোঃ মাহদি-উজ জামানসহ সরকারী ও বেসরকারী মেন্টররা সেশন কন্ডাক্ট করবেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীর প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক, উপ-পরিচালক মাহফুজুল কবীরসহ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের স্টার্টআপ এন্ড পলিসি কনসালটেন্ট আশিকুর রহমান রুপকের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটি ২৭ থেকে ২৯ জানুয়ারি ২০২২ প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫ঃ৩০ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক-ইনস্টাগ্রামে নতুন ফিচার, আসছে এআই ইনফ্লুয়েন্সার সুবিধা
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-ইনস্টাগ্রামে নতুন ফিচার, আসছে এআই ইনফ্লুয়েন্সার সুবিধা

শক্তিশালী ফিচারে রেডমি’র কে-২০ প্রো এক্সক্লুসিভ এডিশন
নির্বাচিত

শক্তিশালী ফিচারে রেডমি’র কে-২০ প্রো এক্সক্লুসিভ এডিশন

ইনফিনিক্সের চার্জ-আপ বাংলাদেশ কনসার্ট: শিরোনামহীনে মাতলেন ক্রিকেট ফ্যানরা
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্সের চার্জ-আপ বাংলাদেশ কনসার্ট: শিরোনামহীনে মাতলেন ক্রিকেট ফ্যানরা

লেনোভোর সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

৩ বছরের ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে লেনোভো

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

নিজস্ব অপারেটিং সিস্টেমের ফোন আনছে হুয়াওয়ে

ইলোন মাস্কের পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে উইকিপিডিয়া
প্রযুক্তি সংবাদ

ইলোন মাস্কের পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে উইকিপিডিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 January 2022

আজকের স্টার্টআপরা আগামীতে দেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে: পলক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix