Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২১ সালে চার বছরের সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি হয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 30 January 2022
২০২১ সালে বেশি বিক্রি হয়েছে যেসব স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

গত বছর বৈশ্বিক স্মার্টফোন চার বছরের সর্বোচ্চ বিক্রি হয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ ও আইডিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর সিএনবিসি ও টেকক্রাঞ্চ।

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে বলা হয়, গত বছর বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ কোটি ইউনিট। অন্যদিকে আইডিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর বৈশ্বিক স্মার্টফোন বিক্রি বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ। পুরো বছরের হিসাবে স্মার্টফোন বিক্রি বাড়লেও গত বছরের শেষ প্রান্তিকে বিক্রি কমেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী চতুর্থ প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমেছে ৬ শতাংশ। অন্যদিকে আইডিসির প্রতিবেদন অনুযায়ী তা কমেছে ৩ দশমিক ২ শতাংশ।

কাউন্টারপয়েন্ট রিসার্চের উপাত্তে দেখা গেছে, ২০১৭ সালে ১৫৬ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে। তত্পরবর্তী তিন বছরে স্মার্টফোন বিক্রি কমেছে। উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা ও ভারতের বাজারে চাঙ্গা বিক্রির জেরে ২০২১ সালে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি চার বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক হারমিত সিং ওয়ালিয়া বলেন, যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে ২০২১ সালের প্রথম প্রান্তিকে অ্যাপলের প্রথম ফাইভজি ফোন আইফোন ১২ বিক্রি। পরবর্তী দুই প্রান্তিকেও এ ধারাবাহিকতা অব্যাহত ছিল। আইফোন ১৩ উন্মোচন এবং বছরান্তের ছুটির মৌসুমে রেকর্ড সর্বোচ্চ ফোন বিক্রি করেছে অ্যাপল।

ভারতের মতো আরেকটি বৃহৎ বাজারে স্মার্টফোন বিক্রি বাড়লেও চীনের বাজারে বছরওয়ারি ২ শতাংশ কমেছে।

গত বছর স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং। করোনাকালে ভিয়েতনাম কারখানা দীর্ঘদিন বন্ধ থাকলেও গত বছর স্যামসাংয়ের বিক্রি ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ১০ লাখ ইউনিট। চীনের বাজারে রেকর্ড সর্বোচ্চ বাজার হিস্যার মাধ্যমে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি করেছে অ্যাপল। আইফোন ১২ ও আইফোন ১৩-এর ওপর ভর করে গত বছর অ্যাপলের স্মার্টফোন বিক্রি ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৯ লাখ ইউনিট। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ ও ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজারে বিক্রি বেড়েছে আইফোনের। এমনকি চতুর্থ প্রান্তিকে ৮ কোটি ১৫ লাখ ইউনিট আইফোন বিক্রি করে স্যামসাংকে হটিয়ে সর্বোচ্চ স্মার্টফোন বিক্রেতা ব্র্যান্ড ছিল অ্যাপল।

তৃতীয় স্থানে থাকা শাওমির বিক্রি ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ইউনিট। স্যামসাং ও অ্যাপলের চেয়ে বেশ পিছিয়ে থাকলেও ভারতের মতো উদীয়মান বাজারে ২০১৮ থেকেই শীর্ষ বিক্রেতার স্থান ধরে রেখেছে চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি।

গত বছর দুই অংকের প্রবৃদ্ধি দেখেছে আরেক চীনা ব্র্যান্ড অপো ও ভিভো। তাদের স্মার্টফোন বিক্রি হয়েছে যথাক্রমে ১৪ কোটি ৩২ লাখ ও ১৩ কোটি ১৩ লাখ ইউনিট।

করোনা মহামারী নিয়ন্ত্রণে এলে এবং সরবরাহ চেইন সংকট নিয়ন্ত্রণে আনা গেলে চলতি বছরেও স্মার্টফোন শিল্পের প্রবৃদ্ধি নিয়ে আশাবাদী কাউন্টারপয়েন্ট রিসার্চ। তবে কিছু বিশ্লেষক ও বিনিয়োগকারীরা বলছেন, চলতি বছরের শেষ নাগাদ কিংবা ২০২৩ সাল নাগাদ বৈশ্বিক চিপ-স্বল্পতা বহাল থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

Apollo লেজার: একবার চার্জে ২০০ ড্রোন ধ্বংসের ক্ষমতা!
প্রযুক্তি সংবাদ

Apollo লেজার: একবার চার্জে ২০০ ড্রোন ধ্বংসের ক্ষমতা!

তুরস্কে তদন্তের মুখোমুখি গুগলের বিজ্ঞাপন ও বিলিং পদ্ধতি
নির্বাচিত

তুরস্কে তদন্তের মুখোমুখি গুগলের বিজ্ঞাপন ও বিলিং পদ্ধতি

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?
নির্বাচিত

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?

ম্মার্টফোন বৃষ্টিতে ভিজলে কী করবেন!
কিভাবে করবেন

অ্যাপ ছাড়াই ফোনের ছবি-ভিডিও লুকিয়ে রাখবেন যেভাবে

শিগগিরই আসছে হুয়াওয়ের হারমনি ওএস ৩
নির্বাচিত

অপারেটিং সিস্টেমের বাজারে এগোচ্ছে হারমনি

আবারও বিস্ফরিত হল স্যামসাং ফোন
নির্বাচিত

আবারও বিস্ফরিত হল স্যামসাং ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি
বিবিধ

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বরিশালে...

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 January 2022

২০২১ সালে চার বছরের সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি হয়েছে

Techzoom.TV |
TechzoomTV