Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরোনো মুঠোফোনের নানান ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 February 2022
পুরোনো মুঠোফোনের নানান ব্যবহার
Share on FacebookShare on Twitter

কিছুদিন পরপরই নিত্যনতুন প্রযুক্তিসুবিধা নিয়ে হাজির হয় নতুন মডেলের মুঠোফোন। মনকাড়া নকশার নতুন স্মার্টফোন হাতে পেয়েই পুরোনোটি অবহেলায় ফেলে রাখেন অনেকে। তবে চাইলে পুরোনো স্মার্টফোন বিভিন্ন কাজে ব্যবহার করে অর্থ সাশ্রয় করা যায়। পুরোনো মুঠোফোনকে নতুন করে ব্যবহারের বেশ কিছু উপায় তুলে ধরা হলো।

মডেম

পুরোনো মুঠোফোনকে খুব সহজেই মডেম হিসেবে ব‍্যবহার করা যায়। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। মুঠোফোনে ইন্টারনেট ডেটা চালু করে হটস্পট বানিয়ে নিলেই কম্পিউটার বা অন্য যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এ জন্য প্রথমে পছন্দের ইন্টারনেট প্যাকেজ কিনতে হবে। এরপর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মুঠোফোনের সেটিংসে প্রবেশ করে ‘hotspot’ অপশন থেকে হটস্পটের জন্য নাম ও পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখতে হবে, হটস্পটের যে নাম দেবেন, সেটাই অন্য যন্ত্রে মডেমের নাম হিসেবে দেখা যাবে। এবার সেভ বাটনে ক্লিক করলেই হটস্পট চালু হয়ে যাবে।

আইফোন ব্যবহারকারীদের সেটিংস থেকে ‘personal hotspot’ অপশনে ক্লিক করে ‘allow others to join’ অপশনটি চালু করতে হবে। এরপর হটস্পটের জন্য নাম ও পাসওয়ার্ড দিতে হবে।

এবার যে যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করতে চান, সেখানের ওয়াই–ফাই অপশনে প্রবেশ করে নতুন হটস্পটটি নির্বাচন করে যুক্ত করলেই পুরোনো মুঠোফোনটি হয়ে উঠবে মডেম। বেঁচে যাবে মডেম কেনার টাকা।

জিপিএস নেভিগেটর

কোথাও ঘুরতে গেলে নতুন জায়গা চিনতে সমস্যা হয় বেশ। সমস্যার সমাধানে মুঠোফোনে জিপিএস নেভিগেটর–সুবিধা ব্যবহার করেন অনেকেই। কিন্তু সে সময় কেউ কল দিলে বেশ ঝামেলা হয়। চাইলে পুরোনো মুঠোফোনকে জিপিএস নেভিগেটর হিসেবে ব্যবহার করা যায়। জিপিএস নেভিগেটর হিসেবে ব্যবহারের জন্য পুরোনো মুঠোফোনে ইন্টারনেট চালু করে গুগল ম্যাপস ব্যবহার করতে পারেন। বেশির ভাগ অ্যান্ড্রয়েড মুঠোফোনেই গুগল ম্যাপস অ্যাপটি আগে থেকেই (ডিফল্ট) হিসেবে দেওয়া থাকে। চাইলে এই ঠিকানা (https://cutt.ly/LORtl4s) থেকে অ্যাপটি ডাউনলোড করে পুরোনো মুঠোফোন জিপিএস নেভিগেটর হিসেবে ব্যবহার করা যাবে।

মিডিয়া প্লেয়ার

মিডিয়া প্লেয়ারের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায় পুরোনো মুঠোফোন। কারণ, প্রায় সব ধরনের মুঠোফোনেই মিডিয়া প্লেয়ার–সুবিধা থাকে। তবে মনে রাখতে হবে, এ সুবিধা পেতে হলে আপনার পুরোনো মুঠোফোনে অবশ্যই এইচডিএমআই কেব্‌ল ব্যবহারের সুযোগ থাকতে হবে। কেব্‌লটি যুক্ত করলেই মুঠোফোনের মেমোরি কার্ডে থাকা বিভিন্ন সিনেমা বা ভিডিও টেলিভিশনে দেখা যাবে।

নিরাপত্তা ক্যামেরা

হাতের কাছে পুরোনো মুঠোফোন থাকলে নিরাপত্তা ক্যামেরা কেনার জন্য আলাদা কোনো যন্ত্রের প্রয়োজন হবে না। পুরোনো মুঠোফোনকেই স্থায়ী নিরাপত্তা ক্যামেরা হিসেবে ব্যবহার করা যায়। এ জন্য (https://cutt.ly/FIKPRpk) ঠিকানা থেকে আলফ্রেডক্যামেরা হোম সিকিউরিটি অ্যাপটি নামিয়ে ইনস্টল করতে হবে। এবার ইন্টারনেট–সেবা চালু করে অ্যাপটি ব্যবহার করলেই দূর থেকে সেই জায়গার ছবি দেখা যাবে। এ জন্য অবশ্যই অন্য যন্ত্রে অ্যাপটি নামানো থাকতে হবে। মনে রাখতে হবে, নিরাপত্তা ক্যামেরা হিসেবে কাজ করা পুরোনো মুঠোফোনটিতে অবশ্যই নিয়মিত চার্জ করার ব্যবস্থা থাকতে হবে।

পেনড্রাইভের বিকল্প

পুরোনো মুঠোফোনটিকে ব্যবহার করা যেতে পারে পেনড্রাইভের বিকল্প হিসেবে। চাইলে মেমোরি কার্ডের সাহায্যে পুরোনো মুঠোফোনটির ধারণক্ষমতা বৃদ্ধি করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও সংরক্ষণ করা যায়। এভাবে পেনড্রাইভ না কিনেই ডিজিটাল অ্যালবাম হিসেবে ব্যবহার করা যাবে পুরোনো মুঠোফোনটি।

গিনিপিগ হবে মুঠোফোন

বর্তমানে মুঠোফোনের অ্যাপ তৈরি করে অনেক টাকা আয় করা যায়। তাই অ্যাপ তৈরি করে কার্যকারিতা পরখ করতে পুরোনো মুঠোফোন ব্যবহার করেন অনেকেই। চাইলে অন্য প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন অ্যাপের ফিচারগুলো শেখার জন্যও পুরোনো মুঠোফোনটি ব্যবহার করতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ থেকে আমেরিকায় রফতানি হচ্ছে জাপানি হোন্ডা
অটোমোবাইল

বাংলাদেশ থেকে আমেরিকায় রফতানি হচ্ছে জাপানি হোন্ডা

২০২৬ সালের মধ্যে কর্মী সংখ্যা দ্বিগুণ করছে ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের মধ্যে কর্মী সংখ্যা দ্বিগুণ করছে ওপেনএআই

ছয়শ অ্যাপ আর পাওয়া যাবে না প্লে স্টোরে
নির্বাচিত

ছয়শ অ্যাপ আর পাওয়া যাবে না প্লে স্টোরে

করোনায় করণীয় জানাবে অ্যামাজন অ্যালেক্সা
প্রযুক্তি সংবাদ

করোনায় করণীয় জানাবে অ্যামাজন অ্যালেক্সা

বাংলাদেশে এলো অত্যাধুনিক প্রযুক্তির অপো রেনো ৪
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এলো অত্যাধুনিক প্রযুক্তির অপো রেনো ৪

৪৮ মেগাপিক্সেল ক্যামেরাসহ মিডরেঞ্জ স্মার্টফোন অনার এক্স ১০ ম্যাক্স!
প্রযুক্তি সংবাদ

৪৮ মেগাপিক্সেল ক্যামেরাসহ মিডরেঞ্জ স্মার্টফোন অনার এক্স ১০ ম্যাক্স!

Load More

ট্রেন্ডিং টপিক

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 February 2022

পুরোনো মুঠোফোনের নানান ব্যবহার

Techzoom.TV |
TechzoomTV