Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিবেশবান্ধব প্রিমিয়াম গ্রাহকসেবা নিশ্চিতে ওয়ালটনের ‘গ্রিন সিএসএম’ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 16 February 2022
পরিবেশবান্ধব প্রিমিয়াম গ্রাহকসেবা নিশ্চিতে ওয়ালটনের ‘গ্রিন সিএসএম’ কার্যক্রম
Share on FacebookShare on Twitter

পরিবেশবান্ধব প্রিমিয়াম গ্রাহকসেবা নিশ্চিতে ‘গ্রিন সিএসএম’ কার্যক্রম শুরু করলো ওয়ালটন। এর মাধ্যমে সার্ভিস পয়েন্টগুলোতে কার্বন নিঃসরণ হ্রাস করে সর্বোচ্চ সেবা দিচ্ছে বাংলাদেশি এ মাল্টিন্যাশনাল ব্র্যান্ড। যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশেষ অবদান রাখছে। ‘বেটার বাংলাদেশ টুমরো’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে ‘ভিশন গো-গ্লোবাল’ অর্জনে গ্রিন সিএসএমের ওই কার্যক্রম বাস্তবায়ন করছে ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত ‘গ্রিন সিএসএম: রোড টু সাসটেইনেবিলিটি’ অনুষ্ঠানে গ্রিন সিএসএম ইনিসিয়েটিভের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ।

কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের তত্ত্বাবধানে কর্মকর্তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সারা দেশে ওয়ালটনের ৭৭টি সার্ভিস পয়েন্টের প্রায় তিনশ’ কাস্টমার সার্ভিস কর্মকর্তা যোগ দেন। সে সময় গ্রাহকসেবায় অনন্য অবদান রাখায় ৫১ ব্যক্তি ও সার্ভিস পয়েন্টকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও ইভা রিজওয়ানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও ড. মো. সাখাওয়াত হোসেন, রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার (সিবিও) আনিসুর রহমান মল্লিক, টেলিভিশনের সিবিও মোস্তফা নাহিদ হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ রাকিব উদ্দীন এবং কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টের চিফ সার্ভিস অফিসার মুজাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটন সার্ভিস পয়েন্টের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন গোলাম মুর্শেদ। তিনি বলেন, ওয়ালটন সর্বোচ্চ গ্রাহকসেবা দিয়ে আসছে। কারণ ওয়ালটনের প্রতিজন ক্রেতা আমাদের কাছে সম্মানিত গ্রাহক, সমান গুরুত্বপূর্ণ। তাদেরকে প্রিমিয়াম সার্ভিস দেয়াই আমাদের লক্ষ্য। এ প্রিমিয়াম সেবার অর্থ ফাস্টার, বেস্ট, অ্যাডভান্সড অ্যান্ড স্মুথ।

তিনি সার্ভিস প্রতিনিধিদের সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল ও উদারভাবে সেবা প্রদানে উদ্বুদ্ধ করেন। গোলাম মুর্শেদ বলেন, টেকসই উন্নয়ন ধারণাটা ব্যক্তিপর্যায়ে নিজের মধ্যে ধারণ করতে হবে। কিছু ব্র্যান্ড শত শত বছর বাঁচে। যারা বহু দিন টিকে থাকে তাদের টেকসই উন্নয়নের মাধ্যমে এক ধরনের ট্রান্সফর্মেশনের ভেতর দিয়ে যেতে হয়। আমাদের মাধ্যমেই ওয়ালটন ব্র্যান্ডের স্বপ্ন কোটি কোটি বছর টিকে থাকবে। আমরা নিজেদের স্বপ্নকে ওয়ালটনের উদ্যোক্তাদের স্বপ্নের সঙ্গে একীভূত করে লক্ষ্যের দিকে এগিয়ে যাবো। গ্রিন সিএসএমের মতো বিভিন্ন উদ্যোগের সমন্বয়ে ওয়ালটন বিশ্বসেরা ব্র্যান্ডে পরিণত হবে।

সিএসএম-এর মাধ্যমে নেয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মুজাহিদুল ইসলাম। তিনি জানান, সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতে বর্তমানে সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৭টি সার্ভিস সেন্টার। করোনা মহামারির মধ্যেও ক্রেতাদের সার্ভিস দিয়েছে ওয়ালটন। এজন্য চালু করা হয়েছে বিশেষ অনলাইন সার্ভিস ব্যবস্থা। যার মাধ্যমে ক্রেতারা ঘরে বসে সহজেই সেবা পেয়েছেন। খোলা হয়েছে ডেভেলপমেন্ট সেন্টার। ওয়ালটনের সার্ভিস টিমে যুক্ত হয়েছে সোস্যাল মিডিয়া অ্যানালাইসিস অ্যান্ড রেসপন্স টিম।

অনুষ্ঠানে গ্রিন সিএসএম কার্যক্রম নিয়ে ২০৩০ সাল পর্যন্ত ওয়ালটনের রোডম্যাপ তুলে ধরেন রাকিব উদ্দীন। তিনি জানান, এসডিজি’র ১৭টি লক্ষ্যের সঙ্গে একাত্ম হয়ে ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। সার্ভিস সেন্টারগুলোতে ধাপে ধাপে বিদ্যুৎ, পানি ও কাগজের ব্যবহার কমিয়ে আনার কাজ চলছে। এর মাধ্যমে যেমন গ্রিন সার্ভিস নিশ্চিত হবে। তেমনি বিশ্বের সেরা ব্র্যান্ডের লক্ষ্য পূরণের পথ সহজতর হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট ইক্যুইপমেন্টের ওপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চাইলেন আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ইক্যুইপমেন্টের ওপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চাইলেন আইসিটি প্রতিমন্ত্রী

মাইলস্টোন কলেজের দুর্ঘটনা: জুয়াড়িদের ‘ভবিষ্যদ্বাণী’র পোস্টে বিভ্রান্তি, অপপ্রচার না ছড়ানোর আহ্বান
প্রযুক্তি সংবাদ

মাইলস্টোন কলেজের দুর্ঘটনা: জুয়াড়িদের ‘ভবিষ্যদ্বাণী’র পোস্টে বিভ্রান্তি, অপপ্রচার না ছড়ানোর আহ্বান

স্মার্টফোনের দাম বাড়লে ব্যাহত হতে পারে ডিজিটাল অন্তর্ভুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের দাম বাড়লে ব্যাহত হতে পারে ডিজিটাল অন্তর্ভুক্তি

মটোরোলা দুর্দান্ত ফিচারের ফোন আনছে
নির্বাচিত

মটোরোলা দুর্দান্ত ফিচারের ফোন আনছে

উন্নত প্রসেসরের নতুন স্মার্টওয়াচ আনল মবভই
নির্বাচিত

উন্নত প্রসেসরের নতুন স্মার্টওয়াচ আনল মবভই

গিগাবাইট বি৩৬৫এম মডেলের গেমিং মাদারবোর্ড বাজারে
প্রযুক্তি সংবাদ

গিগাবাইট বি৩৬৫এম মডেলের গেমিং মাদারবোর্ড বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার
অর্থ ও বাণিজ্য

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার
ছাড় ও অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনসেবা নিশ্চিতকরণে সাফল্যের স্বীকৃতি...

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 February 2022

পরিবেশবান্ধব প্রিমিয়াম গ্রাহকসেবা নিশ্চিতে ওয়ালটনের ‘গ্রিন সিএসএম’ কার্যক্রম

Techzoom.TV |
TechzoomTV