Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বরণে প্রযুক্তির অনন্যা, লুনা সামসুদ্দোহা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 17 February 2022
স্বরণে প্রযুক্তির অনন্যা, লুনা সামসুদ্দোহা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের তথ্যপ্রযুক্তিখাতের অন্যতম উদ্যোক্তা লুনা সামসুদ্দোহা। উদ্ভাবনী বিশ্ব প্রযুক্তি পরিমন্ডলে দেশকে প্রতিনিধিত্ব করেছেন দোহাটেক নিউমিডিয়ার চেয়ারপার্সন হিসেবে।

এক বছর হলো লুনা সামসুদ্দোহা আমাদের মাঝে নেই। ২০২১ সালের ফেব্রুয়ারীর ১৭ তারিখ সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

শুধু নারী উদ্যোক্তাদের কাছে নয়, সকল নবীন প্রযুক্তি কর্মীদের কাছে এক আলোকবর্তিকা নাম – লুনা সামসুদ্দোহা।

যিনি বাংলাদেশের প্রথম নারী হিসেবে একটি রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন পরিচালনা বোর্ড প্রধান হিসেবে। আমৃত্যু তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

বাংলাদেশে ইগভর্ননেন্স তৈরির ক্ষেত্রে তাঁর হাতে গড়া ‘দোহাটেক’ বড় ভূমিকা পালন করেছে। ২০০৭ সালে ভোটার এনরোলমেন্ট সফটওয়ার তৈরির পাশাপাশি সবার জন্য জাতীয় পরিচয়পত্রও সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠানের উদ্ভাবনী সেবায়।

ইলেকট্রিক গভর্নমেন্ট প্রক্রিওরমেন্ট বা ইজিপি এবং বাংলাদেশ সরকারের এমপ্লয়মেন্ট জেনারেশন ফর দ্য পুওররেস্ট (ইজিপিপি) প্রকল্পের এমআইএস সিস্টেমও আসে দোহাটেক থেকে।

নব্বই দশকের প্রারম্ভে লুনা শামসুদ্দোহা তথ্যপ্রযুক্তি খাতে নেমেছিলেন প্রায় শুন্য হাতে। ১৯৯২ সালে ঢাকার পল্টন লেনে মাত্র দু’জন কর্মী নিয়ে তিনি ‘দোহাটেক’-এর যাত্রা শুরু করেছিলেন।

বর্তমানে এই প্রতিষ্ঠানে একশতেরও বেশি শুধু মেধাবি কম্পিউটর ইঞ্জিনিয়ার কাজ করছেন। বুয়েট থেকে লেখাপড়া শেষ করে অনেক মেয়েই কাজ করেন তাঁর প্রতিষ্ঠানে। শুরুতে কন্টেন্ট ম্যানেজমেন্টে’র কাজ শুরু করতো ‘দোহাটেক’।

ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন লুনা সামসুদ্দোহা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম উদ্যোক্তা লুনা সামসুদ্দোহা সবসময় মনে করতেন, তথ্যপ্রযুক্তির দিক দিয়ে এ দেশের প্রতিটি মেয়ে এগিয়ে যাবে। সবাইকে উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে হবে তা নয়, তবে টেকনোলজির টুলসগুলো অবশ্যই জানতে হবে।

২০১৮ সালে দেশের প্রথম নারী হিসেবে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পান লুনা সামসুদ্দোহা। এসএমই ফাউন্ডেশনের সাবেক পরিচালক লুনা বেসরকারি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির একজন ট্রাস্টি ছিলেন। লুনা সামসুদ্দোহা ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন।

একসময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নানান ধরনের সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথেও যুক্ত হন। বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি’র প্রতিষ্ঠাতা তিনি। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

নারীর ক্ষমতায়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক (গুইন) সম্মাননা পান তিনি।

১৯৮৫ সালে দ্য এক্সিকিউটিভ সেন্টারের ব্যবস্থাপনা সহযোগী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্রিটিশ কাউন্সিলে ইংরেজি ভাষা শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি ভাষার শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, করপোরেশনের সফটওয়্যার সলিউশন দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

Private: ঘোষণা দিয়ে অবৈধ হ্যান্ডসেট ‘বিক্রি করছে’ ইভ্যালি
নির্বাচিত

ফোন বৈধ না অবৈধ জানা যাবে যেভাবে

আইসিটি খাতের মাফিয়া ছিলেন পলক
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতের মাফিয়া ছিলেন পলক

শক্তিশালী পারফরম্যান্স নিয়ে আসছে Honor X70 রিফ্রেশ সংস্করণ
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী পারফরম্যান্স নিয়ে আসছে Honor X70 রিফ্রেশ সংস্করণ

ব্লকচেইন আগামী প্রযুক্তির নিরাপদ ভিত্তি : পলক
প্রযুক্তি সংবাদ

ব্লকচেইন আগামী প্রযুক্তির নিরাপদ ভিত্তি : পলক

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
ই-কমার্স

অ্যামাজনের ‘স্বর্ণযুগ’, করোনায় মুনাফা বেড়েছে তিনগুণ

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
কিভাবে করবেন

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 February 2022

স্বরণে প্রযুক্তির অনন্যা, লুনা সামসুদ্দোহা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix