Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ১.৭৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ১.৭৫ লাখ টাকা
Share on FacebookShare on Twitter

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় ১.৭৫ লাখ টাকা পুরস্কার পেলেন তিনজন। ওয়ালটন ডিজি- টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগের আয়োজনে প্রতিযোগিতাটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) প্রোমোটার ‘বেটার বাংলাদেশ টুমরো’র সৌজন্যে পরিচালিত হয়। সৃজনশীল ফটোগ্রাফির ওই প্রতিযোগিতায় বিজয়ী তিনজনের আলোকচিত্রে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রাধান্য পায়। বিজয়ীরা যথাক্রমে ১ লাখ, ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি কনটেস্টের তিন বিজয়ী হলেন চট্টগ্রামের আতিকুর রহমান, খুলনার রিশান আহমেদ এবং নারায়ণগঞ্জের জাহিদ অপু। পুরস্কৃত ছবি তিনটির শিরোনাম যথাক্রমে বনশ্রীর বিনাশ, লেট দ্যা আর্থ ব্রিথ এবং ফায়ারবোল্ট।

বুধবার (২ মার্চ, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করে কর্তৃপক্ষ। তাদের হাতে পুরস্কারের অর্থ ও সার্টিফিকেট তুলে দেন ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) এস এম রেজওয়ান আলম।
সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন মোবাইলের চিফ সেলস অফিসার এম. এ. হানিফ, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স রেজা হাসান, ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন, ব্র্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ মাহবুব-উল-হাসান (মিল্টন), মার্কেটিং কো-অর্ডিনেটর ওয়াশিক জাহান ঈশান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয় ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি কনটেস্টে ৪ হাজারের বেশি প্রতিযোগি অংশ নেন। তাদের মধ্য থেকে ৬০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। সেখান থেকে চূড়ান্তভাবে তিনজনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন স্বনামধন্য ফটোগ্রাফার প্রিতু রেজা। সার্বিক তত্ত্বাবধান করেছেন ওয়ালটন গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মোহাম্মদ ফিরোজ আলম।

অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম রেজওয়ান আলম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এসডিজি অর্জনের বাস্তব বিষয়বস্তু নিয়েই ওয়ালটন মোবাইলের এই আয়োজন। এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য এসডিজি বিষয়ে মানুষকে সচেতন করা এবং তাদের ফটোগ্রাফিক সৃজনশীলতার বিকাশ ঘটানো। এ ফটোগ্রাফিক কনটেস্টে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। ওয়ালটন মোবাইল ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত থাকবে।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রথম বিজয়ী আতিকুর রহমান বলেন, ওয়ালটন মোবাইলের এ ফটোগ্রাফি প্রতিযোগিতায় অনেক মেধাবী ফটোগ্রাফারের ভালো ভালো ছবি ছিলো। তাদের মধ্য থেকে আমার তোলা ছবি প্রথম পুরস্কার পাওয়ায় খুবই আনন্দিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে ভিন্নধর্মী এমন একটি প্রতিযোগিতার আয়োজন করায় ওয়ালটন মোবাইল কর্তৃপক্ষকে ধন্যবাদ।

উল্লেখ্য, ভবিষ্যত প্রজন্মের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর বাংলাদেশি ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট ওয়ালটন। এজন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ নিয়েছেন নানা কার্যক্রম। ‘বেটার বাংলাদেশ টুমরো’ শীর্ষক ওই উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিকল্পিতভাবে কাজ করছে ওয়ালটন। যার অংশ হিসেবে এসডিজি ফটোগ্রাফিক কনটেস্ট আয়োজন করে ওয়ালটন মোবাইল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোর্বস এশিয়ার 100 to Watch 2025-এ ‘সম্ভব’
নির্বাচিত

ফোর্বস এশিয়ার 100 to Watch 2025-এ ‘সম্ভব’

ভিভোবুক এস১৪
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে এলো আসুসের নতুন ল্যাপটপ ভিভোবুক এস১৪

যেভাবে অ্যানড্রয়েডে হিডেন ফোল্ডার তৈরি করবেন
নির্বাচিত

যেভাবে অ্যানড্রয়েডে হিডেন ফোল্ডার তৈরি করবেন

কনটেন্ট ক্রিয়েটরদের উদ্বুদ্ধ করতে দারাজের “ইনফ্লুয়েন্সার কানেক্ট” সিজন ১ আয়োজন
ই-কমার্স

কনটেন্ট ক্রিয়েটরদের উদ্বুদ্ধ করতে দারাজের “ইনফ্লুয়েন্সার কানেক্ট” সিজন ১ আয়োজন

ইউটিউবে শিশুদের ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ থেকে দূরে রাখবেন যেভাবে
নির্বাচিত

ইউটিউবে শিশুদের ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ থেকে দূরে রাখবেন যেভাবে

শাওমিকে পিছনে ফেলে র্শীষে ভিভো
নির্বাচিত

শাওমিকে পিছনে ফেলে র্শীষে ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

টয়োটাকে টেক্কা দিতে ১৬ বছর পর নতুন মিনিভ্যান আনল নিশান
অটোমোবাইল

টয়োটাকে টেক্কা দিতে ১৬ বছর পর নতুন মিনিভ্যান আনল নিশান

বিটচ্যাট: ওয়াইফাই, মোবাইল ডাটা ছাড়াই এই অ্যাপ দিয়ে কল করা যায়
প্রযুক্তি সংবাদ

বিটচ্যাট: ওয়াইফাই, মোবাইল ডাটা ছাড়াই এই অ্যাপ দিয়ে কল করা যায়

নতুন ১৬.৬ এমপি সেন্সর ও ইন-ক্যামেরা ‘র’ ফিচারে সনি আনল সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’
প্রযুক্তি সংবাদ

নতুন ১৬.৬ এমপি সেন্সর ও ইন-ক্যামেরা ‘র’ ফিচারে সনি আনল সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি পরামর্শ

ভালো হেডফোন কিনতে যে বিষয়গুলো জানা জরুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

আসন্ন নতুন আইফোনের জন্য তুলনামূলক কম দামে ডিসপ্লে...

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

রপ্তানিতে আইটিইএস খাতে নীতিসহায়তা চাইল বাক্কো

রপ্তানিতে আইটিইএস খাতে নীতিসহায়তা চাইল বাক্কো

হ্যাকিংয়ের শিকার ইন্টেল

১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় আয় প্রবৃদ্ধি ইন্টেলের

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মার্চ ২০২২

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ১.৭৫ লাখ টাকা

Techzoom.TV |
TechzoomTV