Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে ট্যাব সরবরাহ করবে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 28 March 2022
জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে ট্যাব সরবরাহ করবে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ প্রকল্পে ট্যাব (ট্যাবলেট পিসি) সরবরাহ করবে বাংলাদেশি প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি সরকারি ক্রয় কমিটিতে ট্যাব সরবরাহ প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চুক্তি হয়েছে।

রোববার (২৭ মার্চ, ২০২২) রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস সম্মেলন কক্ষে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বিবিএসের ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’-এর প্রকল্প পরিচালক দিলদার হোসেন এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি এবং চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ প্রকল্পে ৩ লাখ ৯৫ হাজার পিস ট্যাব এবং ৭২ পিস এয়ার কন্ডিশনার সরবরাহ করবে ওয়ালটন। এ প্রকল্প বাস্তবায়নে ওয়ালটন ভিএমওয়্যার এমডিএম সফটওয়্যার (Vmware MDM Software) ব্যবহারের মাধ্যমে ডিভাইস মনিটরিংয়ের কাজ করবে। 

এ প্রসঙ্গে ড. শাহনাজ আরেফিন বলেন, বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি করতে যাচ্ছে বিবিএস। এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের ট্যাব ব্যবহার করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে দেশ ও দেশীয় শিল্পখাত লাভবান হবে।

এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, প্রযুক্তিপণ্য উৎপাদন খাতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। হার্ডওয়্যারের পাশাপাশি নিজস্ব সফটওয়্যারও তৈরি করছে ওয়ালটন। বাংলাদেশে তৈরি আন্তর্জাতিকমানের ওয়ালটন পণ্য বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানি হচ্ছে। তাই ইলেকট্রনিক্স ও ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রকল্পে আর আমদানিকৃত পণ্যের ওপর নির্ভরশীল হওয়ার কোনো দরকার নেই। প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ ডিভাইস উৎপাদন ও সরবরাহে স্থানীয় চাহিদা মেটানোর পুরোপুরি সক্ষমতা আমাদের রয়েছে।

লিয়াকত আলী ভূঁইয়া বলেন, বাংলাদেশের একমাত্র ল্যাপটপ, কম্পিউটার ও ট্যাব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইতোমধ্যেই বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্পে সফলতার সাথে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য সরবরাহ করেছে। এই প্রকল্পে পণ্য সরবরাহের কাজ পেয়ে আরো একটি মাইলফলক স্পর্শ করল ওয়ালটন। আমাদের কারখানায় বর্তমানে দৈনিক ২০ হাজার পিস ট্যাব উৎপাদন করার সক্ষমতা রয়েছে। আশা করছি প্রদত্ত সময়সীমার মধ্যেই আমরা পণ্যগুলো সরবরাহ করতে পারবো।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ এখন ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। সুতরাং ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ প্রকল্পে ওয়ালটনের মতো দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে ট্যাব ক্রয়ের সিদ্ধান্ত অত্যন্ত যুগোপযোগী। এর ফলে যেমন সরকারি অর্থের সাশ্রয় হবে, তেমনি দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পখাত আরো এগিয়ে যাবে। যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বাভাবিক ছন্দে ফিরছে ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক চালু
নির্বাচিত

স্বাভাবিক ছন্দে ফিরছে ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক চালু

টিকটক ব্যবহারকারীরা এখন পোস্ট করতে পারবে টেক্সটের মাধ্যমে
প্রযুক্তি সংবাদ

টিকটক ব্যবহারকারীরা এখন পোস্ট করতে পারবে টেক্সটের মাধ্যমে

হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
টেলিকম

হুয়াওয়ের বিরুদ্ধে তদন্তে বাধা, যুক্তরাষ্ট্রে গ্রেফতার ২ চীনা গোয়েন্দা

অভিনব এক টি-শার্ট এনেছে শাওমি
নির্বাচিত

অভিনব এক টি-শার্ট এনেছে শাওমি

এবার এক নোটিশে অফিস বন্ধ করলো কিউকম
ই-কমার্স

এবার এক নোটিশে অফিস বন্ধ করলো কিউকম

কোডিং সম্পর্কে আপনি কী ভাবেন? এটা কি বিশ্ববিদ্যালয় ছাড়া শেখা সম্ভব?
কিভাবে করবেন

কোডিং সম্পর্কে আপনি কী ভাবেন? এটা কি বিশ্ববিদ্যালয় ছাড়া শেখা সম্ভব?

Load More

ট্রেন্ডিং টপিক

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 March 2022

জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে ট্যাব সরবরাহ করবে ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV