Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি প্যাড মিনি আগামী মাসে বাজারে আসছে, বড় ব্যাটারি সহ থাকবে বড় ডিসপ্লে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩০ মার্চ ২০২২
রিয়েলমি প্যাড মিনি আগামী মাসে বাজারে আসছে, বড় ব্যাটারি সহ থাকবে বড় ডিসপ্লে
Share on FacebookShare on Twitter

গত বছর সেপ্টেম্বর মাসে স্মার্টফোন সংস্থা রিয়েলমি তাদের ব্র্যান্ডের সর্বপ্রথম ট্যাব, রিয়েলমি প্যাড-এর হাত ধরে ট্যাবলেটের মার্কেটে প্রবেশ করে। এই ট্যাবটির লঞ্চের কিছুদিন পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, সংস্থাটি এর একটি মিনি ভার্সন খুব শীঘ্রই বাজারে আনবে।

আর গতকালই (২৯ মার্চ) রিয়েলমির ফিলিপিন্স শাখার তরফে রিয়েলমি প্যাড মিনি-এর লঞ্চের জন্য একটি টিজার প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, এর সাথেই ফিলিপিন্সের এক ওয়েবসাইট এই আপকামিং ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। তাহলে আসুন আসন্ন রিয়েলমি প্যাড মিনি সম্পর্কে কি কি নতুন তথ্য প্রকাশ্যে এল, তা জেনে নেওয়া যাক।

হাংরি গিক্স – এর রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি প্যাড মিনি ট্যাবলেটটিতে ৮.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ১,৩৪০ x ৮০০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। এই ট্যাবলেটটি ইউনিসক টি৬১৬ চিপসেট দ্বারা চালিত হতে পারে। এছাড়াও, রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ডিভাইসটি ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ হবে। আবার রিয়েলমি প্যাড মিনি- তে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট অবধি স্টোরেজ বাড়ানোও সম্ভব হবে। উভয় মডেলই কানেক্টিভিটির জন্য, এলটিই সাপোর্ট সহ আসবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি প্যাড মিনি ট্যাবে একটি ৬,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে এখনো পর্যন্ত এই ট্যাবলেটের ক্যামেরা সেটআপ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে জানা গেছে রিয়েলমির এই আসন্ন ট্যাবটি ৮ মিলিমিটারের থেকেও স্লিম হবে এবং এর ওজন ৩৭২ গ্রামের কাছাকাছি হতে পারে। এছাড়া এই ডিভাইসটির বডিটি অ্যালুমিনিয়াম দ্বারা নির্মিত হবে এবং এটি গ্রে এবং ব্লু কালার অপশনে আসবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ট্যাবলেটটির দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থা, তবে জল্পনা চলছে যে আগামী ৪ এপ্রিল রিয়েলমি প্যাড মিনি- এর ওপর থেকে পর্দা সরানো হতে পারে।

জানিয়ে রাখি, গত বছর লঞ্চ হওয়া রিয়েলমি প্যাড একটি ১০.৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে সহ এসেছিল, যা ১,২০০x২,০০০ পিক্সেল রেজোলিউশন অফার করে। এতে মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট, ৩ জিবি / ৪ জিবি / ৬ জিবি র‍্যাম এবং ৩২ জিবি / ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যায়। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য,রিয়েলমি প্যাড ৭,১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ এসেছে৷ ট্যাবলেটের সামনের এবং পিছনের ৮ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি প্যাড মিনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

একসঙ্গে ৫০ জনের ভিডিও কল সুবিধা ইনস্টাগ্রামেও
প্রযুক্তি সংবাদ

একটানা ব্যবহারে ‘বিরতি ঘণ্টা’ বাজাবে ইনস্টাগ্রাম

২ মিনিটের রিয়েলমি সি২ ফোনের স্টক শেষ!
ই-কমার্স

২ মিনিটের রিয়েলমি সি২ ফোনের স্টক শেষ!

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে নকিয়া
প্রযুক্তি সংবাদ

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে নকিয়া

জার্মানিতে আবারও ওয়ালটনের টিভি রপ্তানি
নির্বাচিত

জার্মানিতে আবারও ওয়ালটনের টিভি রপ্তানি

গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে এলো পাঠাও
অটোমোবাইল

গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে এলো পাঠাও

আইফোনের মতো দেখতে শাওমির নতুন ফোন
নির্বাচিত

আইফোনের মতো দেখতে শাওমির নতুন ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
বিবিধ

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ
গেম

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯
প্রযুক্তি সংবাদ

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্টের কাজ দ্রুত শেষ...

ব্রডকমের চিপ কিনতে অ্যাপলের ৩০ বিলিয়ন ডলারের চুক্তি

ব্রডকমের চিপ কিনতে অ্যাপলের ৩০ বিলিয়ন ডলারের চুক্তি

আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ মার্চ ২০২২

রিয়েলমি প্যাড মিনি আগামী মাসে বাজারে আসছে, বড় ব্যাটারি সহ থাকবে বড় ডিসপ্লে

Techzoom.TV |
TechzoomTV