Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেঘনা ব্যাংকের সাইবার সিকিউরিটি মূল্যায়ন করবে আইজ্যাপি এবং এসসিএসএল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 January 2020
মেঘনা ব্যাংকের সাইবার সিকিউরিটি মূল্যায়ন করবে আইজ্যাপি এবং এসসিএসএল
Share on FacebookShare on Twitter

সিঙ্গাপুরের সাইবার সিকিউরিটি ভেনচার আইজ্যাপি এবং স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের (এসসিএসএল) সঙ্গে ব্যাংকের সাইবার সিকিউরিটি মূল্যায়ন করার জন্য গত বৃহস্পতিবার ২৩ জানুয়ারি রাজধানী গুলশান-১ ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষর করেছে মেঘনা ব্যাংক লিমিটেড। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তির নথিপত্র হস্তান্তর করেন প্রতিষ্ঠানগুলো প্রতিনিধিরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদিল ইসলাম, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের (এসসিএসএল) সিইও রেজওয়ানা খান এবং আইজ্যাপির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শ্রীনী বালাসুব্রাহ্মানিয়াম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসসিএসএলের এশিয়ান দেশগুলোর টেকনিক্যাল কনসালটেন্ট হামিদ খান, মেঘনা ব্যাংকের আইটি বিভাগের প্রধান মো. হাসানুর রহমান, এসসিএসএলের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রজেক্ট ডিরেক্টর ও সিনিয়র এক্সিকিউটিভ মো. আবু নাঈম চৌধুরী, মেঘনা ব্যাংক লিমিটেডের হেড অব রিটেল মো. আরিফুল ইসলাম চৌধুরী, হেড অব লায়াবেলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশন ফারহানা কাজী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেঘনা ব্যাংকের আইটি বিভাগের প্রধান ও ভাইস-প্রেসিডেন্ট মো. হাসানুর রহমান বলেন, ‘বিশ্ব জুড়েই ব্যাংকিং খাতের জন্য সাইবার সিকিউরিটি নিশ্চিত করা ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। হ্যাকাররা প্রতিনিয়ত সাইবার ব্রিচের মাধ্যমে ব্যাংকের টাকা চুরি করার চেষ্টা করছে। তাই বর্তমানে প্রতিটি ব্যাংক তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করছে। মেঘনা ব্যাংকের গ্রাহকদের প্রতিটি লেনদেন এবং শিগগিরই চালু হতে যাওয়া ডিজিটাল সেবার সাইবার সিকিউরিটি মূল্যায়নের জন্য আমরা আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরের সাইবার সিকিউরিটি ভেনচার আইজ্যাপি এবং স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।’

স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের সিইও রেজওয়ানা খান বলেন, ‘মেঘনা ব্যাংকের সাইবার সিকিউরিটি সম্পর্কিত সেবার মূল্যায়ন ও প্রয়োজনীয়তার নিরিখে সামগ্রিক ও বিস্তৃত নিরাপত্তার বিষয়ে একত্রে কাজ করার ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে আমরা ব্যাংকের সাইবার সিকিউরিটির ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশ, সিকিউরিটির উপর হামলার হুমকির মূল্যায়ন, সাইবার সিকিউরিটি লঙনের বিষয়ে প্রতিক্রিয়া এবং অন্যান্য সিকিউরিটির বিষয়ে ব্যাংকটিকে প্রয়োজনীয় পরামর্শ সরবরাহ করব। এ ছাড়াও স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড (এসসিএসএল) অর্থাৎ আমরা বিশেষায়িত শাখা এবং সাইবার সিকিউরিটি ভেনচারের মাধ্যমে নেপাল, ভুটান, মিয়ানমার কম্বোডিয়া, ব্রুনেই এবং সিঙ্গাপুরসহ বিশ্বব্যাপী উপস্থিতি বাড়াচ্ছি। বাজারের চাহিদা ও সম্ভাবনার ওপর নির্ভর করে আমরা আমাদের ব্যবসা প্রসারিত করবে।’

আইজ্যাপির প্রতিষ্ঠাতা ড. শ্রীনী বালাসুব্রাহ্মানিয়াম বলেন, ‘দক্ষতার সঙ্গে ব্যাংকিং সেবা দেয়ার জন্য মেঘনা ব্যাংকের সব ধরনের অবকাঠামো, বিশেষজ্ঞ টিম ও সিস্টেম রয়েছে। আমরা ব্যাংকের নিরাপত্তার প্রতিটি বিষয় মূল্যায়ন করে, আমরা ব্যাংকের কোনো সিস্টেমের সাইবার ব্রিচের সম্ভাবনা পেলে সঙ্গে সঙ্গে ব্যাংটিকে অবহিত করব এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় সুপারিশের বিষয়ে জানাব। এর ফলে, আমরা বিশ্বাস করি কোনো হ্যাকার ব্যাংকটির নিরাপত্তা ব্যবস্থার ক্ষতি করার আগে ব্যাংকটির পক্ষে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা করবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু

আবারও শাওমি হ্যান্ডসেট বিস্ফোরণ
নির্বাচিত

আবারও শাওমি হ্যান্ডসেট বিস্ফোরণ

স্যাটেলাইট সংযোগ ও বিশ্বব্যাপী কভারেজের নতুন যুগে প্রবেশ করছে স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

স্যাটেলাইট সংযোগ ও বিশ্বব্যাপী কভারেজের নতুন যুগে প্রবেশ করছে স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারির ফোন আনল ওয়ানপ্লাস
নির্বাচিত

৯০০০ এমএএইচ ব্যাটারির ফোন আনল ওয়ানপ্লাস

এক চার্জে চলবে টানা তিন দিন
নির্বাচিত

এক চার্জে চলবে টানা তিন দিন

‘আপত্তিকর কনটেন্ট’ বন্ধ করতে সক্ষম নয় বিটিআরসি, সমাধান কী
প্রযুক্তি সংবাদ

‘আপত্তিকর কনটেন্ট’ বন্ধ করতে সক্ষম নয় বিটিআরসি, সমাধান কী

Load More

ট্রেন্ডিং টপিক

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 January 2020

মেঘনা ব্যাংকের সাইবার সিকিউরিটি মূল্যায়ন করবে আইজ্যাপি এবং এসসিএসএল

Techzoom.TV |
TechzoomTV