Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্লুটোয় বরফের আগ্নেয়গিরি, মিলতে পারে প্রাণের অস্তিত্ব: নাসা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 March 2022
প্লুটোয় বরফের আগ্নেয়গিরি, মিলতে পারে প্রাণের অস্তিত্ব: নাসা
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নিউ হরাইজনস মিশনে তোলা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ প্লুটোর ছবি বিশ্লেষণ করে বরফের আগ্নেয়গিরির অস্তিত্ব পেয়েছেন বিজ্ঞানীরা।

গতকাল মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালে নিউ হরাইজনস মহাকাশযান বামন গ্রহ প্লুটো ও এর উপগ্রহগুলোকে প্রদক্ষিণ করে নিখুঁত ছবি তোলাসহ আরও নানা ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করে।

২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন যখন গ্রহগুলোকে সজ্ঞায়নের জন্য একটি মানদণ্ড তৈরি করে, সেসময় ওই মানদণ্ডের সঙ্গে খাপ না খাওয়ায় প্লুটোকে বামন গ্রহের মর্যাদা দেওয়া হয়।

কুইপার বেল্টে আমাদের সৌরজগতের প্রান্তে এই বামন গ্রহটি বিদ্যমান, যা সূর্য থেকে অনেক দূরে প্রদক্ষিণরত হিমায়িত বস্তুগুলোর মধ্যে সবচেয়ে বড়। মাইনাস ৩৮৭ ডিগ্রি ফারেনহাইটের এই শীতল গ্রহে পাহাড়, উপত্যকা, হিমবাহ, সমভূমি এবং বহু ফাটল রয়েছে। কেউ যদি প্লুটোর পৃষ্ঠে দাঁড়ান, তাহলে তিনি নীল আকাশ থেকে লাল তুষার পড়তে দেখবেন।

নিউ হরাইজনস মহাকাশযানের তোলা প্লুটোর অমসৃণ অঞ্চলের নতুন এক ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, এটি ছোট্ট এই গ্রহটির অন্যান্য অঞ্চলের মতো নয় এবং আমাদের মহাজাগতিক আশপাশের বাকি অংশের মতো নয়।

কলোরাডোর বোল্ডারের সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র গবেষক ও বিজ্ঞানী কেলসি সিঙ্গার বলেন, ‘প্লুটোয় আমরা বেশ বড় ধরনের বরফের আগ্নেয়গিরির এক ক্ষেত্র খুঁজে পেয়েছি, যা সৌরজগতে আমাদের জানা কোনো কিছুর সঙ্গেই সামঞ্জস্য নয়।’

গতকাল নেচার কমিউনিকেশনস জার্নালে এই গবেষণার বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্লুটোর এই অঞ্চলটি স্পুতনিক প্ল্যানিশিয়া বরফ চাদরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত, যা ৬২১ মাইল জুড়ে বিস্তৃত। গোটা অঞ্চলে বহু ছোট-বড় গম্বুজাকৃতির বরফের আগ্নেয়গিরি রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় দুটি আগ্নেয়গিরি রাইট মনস ও পিকার্ড মনস নামে পরিচিত।

রাইট মনসের উচ্চতা প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার ও ১৫০ কিলোমিটার চওড়া এবং পিকার্ড মনসের উচ্চতা প্রায় ৭ কিলোমিটার ও ২২৫ কিলোমিটার চওড়া।

রাইট মনসকে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউনা লোয়া আগ্নেয়গিরির সমান বলে ধরা হয়, যা পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি।

সিঙ্গার বলেন, ‘ছবিতে দেখা গেছে, বরফের কিছু গম্বুজ একত্র হয়ে আরও বড় পর্বতের আকার ধারণ করেছে, কিন্তু বরফের আগ্নেয়গিরির সৃষ্টি কীভাবে সম্ভব?’

প্লুটোর উপরিতলে একসময় মহাসাগর ছিল। এই বরফের আগ্নেয়গিরিগুলো সাক্ষ্য দিচ্ছে যে, গ্রহটির পৃষ্ঠতলে এখনো মহাসাগর বিদ্যমান এবং তরল জল পৃষ্ঠের খুব কাছেই থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বের ধারণার চেয়েও প্লুটোর অভ্যন্তর আরও বেশি উষ্ণ বলে ধরা পড়েছে। ফলে এই বামন গ্রহটির সম্ভাব্য বাসযোগ্যতা সম্পর্কে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

সিঙ্গার বলেন, ‘সেখানে বেঁচে থাকার চেষ্টা করা যেকোনো প্রাণের জন্য এখনো অনেক চ্যালেঞ্জ। কেননা সেখানে তাদের নিরবচ্ছিন্ন পুষ্টির যোগান থাকতে হবে। এ ছাড়া, আগ্নেয়গিরিগুলো যদি ক্রিয়াশীল থাকে এবং সেখানে তাপ ও জলের প্রাপ্যতা নিয়মিত পরিবর্তিত হয়, তাহলে এমন পরিবেশে যেকোনো প্রাণের পক্ষে টিকে থাকা বেশ কঠিন।’

প্লুটোর এসব অজানা রহস্যের সমাধানের জন্য দূরবর্তী পৃথিবী থেকে মহাকাশযান পাঠাতে হবে।

‘যদি আমরা ভবিষ্যতে প্লুটোতে কোনো মিশন পরিচালনা করি, সেক্ষেত্রে আমরা বরফভেদী রাডার ব্যবহারের মাধ্যমে ওইসব ক্রিয়াশীল বরফের আগ্নেয়গিরি ও সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনার অনেকগুলো প্রশ্নের সমাধান করতে পারব’, বলেন এই বিজ্ঞানী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-বাইক উৎপাদনে কাজ করবে স্কুট ও ওয়ালটন
নির্বাচিত

ই-বাইক উৎপাদনে কাজ করবে স্কুট ও ওয়ালটন

জনপ্রিয় ফিচার সরিয়ে নিচ্ছে নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয় ফিচার সরিয়ে নিচ্ছে নেটফ্লিক্স

তৃতীয় প্রান্তিকেও আয় কমেছে লেনোভোর
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকেও আয় কমেছে লেনোভোর

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার
নির্বাচিত

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
প্রযুক্তি সংবাদ

প্লে স্টোর থেকে আবারও ১৫ অ্যাপ বাতিল

একসঙ্গে ৩ গ্যালাক্সি ফোন আনলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

একসঙ্গে ৩ গ্যালাক্সি ফোন আনলো স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 March 2022

প্লুটোয় বরফের আগ্নেয়গিরি, মিলতে পারে প্রাণের অস্তিত্ব: নাসা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix