Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসির বিরুদ্ধে করা মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 31 March 2022
বিটিআরসির বিরুদ্ধে করা মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রপ্রবাসী নাঈম এ চৌধুরীর দায়ের করা ক্ষতিপূরণ মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালত। আদালতের এখতিয়ারবহির্ভূত হওয়ায় মামলাটি খারিজ হয়ে যায়।

বিটিআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসি থেকে পিএসটিএন লাইসেন্সপ্রাপ্ত অপারেটর ওয়ার্ল্ড টেল বাংলাদেশ লিমিটেডের একজন শেয়ারহোল্ডার দাবি করা নাঈম এ চৌধুরী ২০২১ সালের ১৯ মার্চ বিটিআরসি এবং বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের বিরুদ্ধে মামলাটি করেন। গত বছরের ৮ মার্চ বিটিআরসির তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হয়। নাঈম দাবি করেন, ওই নিলামের কারণে তার প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই তিনি বিটিআরসি এবং ভিওনের বিরুদ্ধে ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন।

নাঈম চৌধুরীর মামলাটি যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে স্থানান্তর করা হয়। পরে গত বছরের ১ অক্টোবর বিটিআরসি মামলাটি খারিজের জন্য আদালতে একটি আবেদন করে। বিটিআরসি তাতে জানায়, যুক্তরাষ্ট্রের সার্বভৌম দায়মুক্তি আইন অনুযায়ী বিটিআরসির বিরুদ্ধে নাঈম চৌধুরীর দাবিগুলো গ্রহণযোগ্য নয়।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক জন পি ক্রোনানের আদালত বিটিআরসির আবেদন মঞ্জুর করেন এবং মামলাটি আদালতের এখতিয়ারবহির্ভূত হওয়ায় তা খারিজ করে দেন।

মার্কিন আদালত আরও জানিয়েছেন, মামলার অপর বিবাদী ভিওনের ব্যাপারে বাদী যদি একটি সংশোধিত অভিযোগ দায়ের করতে চান ও মামলাটিতে আরও প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হন, তাহলে তাঁকে আগামী ২৯ এপ্রিল ২০২২–এর মধ্যে তা সম্পন্ন করতে হবে। নয়তো ভিওনের মামলাও খারিজ হয়ে যাবে। এই মামলা পরিচালনার জন্য বিটিআরসি বাংলাদেশের স্থানীয় অ্যালায়েন্স লজ–এর আইনজীবী মঈন গনি ও নিউইয়র্কের ফোলি হোয়াগ এলএলপিকে আইনি পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের টাকায় আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফর
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের টাকায় আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফর

টাচস্ক্রিন ওয়াকম্যান নিয়ে এলো সনি ইন্ডিয়া
প্রযুক্তি সংবাদ

টাচস্ক্রিন ওয়াকম্যান নিয়ে এলো সনি ইন্ডিয়া

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?

ফাইভজি ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স২ সিরিজ আনল অপো
প্রযুক্তি সংবাদ

ফাইভজি ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স২ সিরিজ আনল অপো

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

‘জুমবম্বিং’ ঠেকাতে জুমে আসছে ‘পাসওয়ার্ড ও ওয়েটিং রুম’
প্রযুক্তি সংবাদ

করোনার তিন মাসে জুমের আয় ৩ কোটি ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন কেনার উদ্দেশ্য ছিল সংসারের কাজ কিছুটা...

গ্রামীণফোন

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 March 2022

বিটিআরসির বিরুদ্ধে করা মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

Techzoom.TV |
TechzoomTV