Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভূমিতে নিষেধাজ্ঞা রেখে মহাকাশে সহযোগিতা নয়: রাশিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 3 April 2022
রাশিয়া: নিষেধাজ্ঞায় বিধ্বস্ত হতে পারে মহাকাশ স্টেশন!
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির মিত্র দেশগুলো সাম্প্রতিক অবরোধ-নিষেধাজ্ঞা তুলে না নিলে ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’ (আইএসএস) প্রকল্পে অংশ নেওয়া দেশগুলোর সঙ্গে সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার মাহাকাশ গবেষণা সংস্থা রসকসমস প্রধান দিমিত্রি রোগোজিন টুইট করেছেন, আইএসএস ও অন্যান্য প্রকল্পের ‘অংশীদারদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনঃস্থাপন’ কেবল তখনই সম্ভব যখন ‘বেআইনি অবরোধ-নিষেধাজ্ঞা কোনো শর্ত ছাড়াই সম্পূর্ণ উঠে যাবে।’

অবরোধ-নিষেধাজ্ঞার বিপরীতে নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এবং কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)-এর কাছে চিঠি লিখে আবেদন করার কথাও টুইটে উল্লেখ করেছেন রোগোজিন। প্রতিটি দেশের কাছ থেকে আসা লিখিত উত্তরের কপিও টুইটারে শেয়ার করেছেন তিনি। সিএসএ-এর সঙ্গে যোগাযোগ করে চিঠির সত্যতা যাচাই করেছে প্রযুক্তিবিষয়ক সাইঠ ভার্জ। তবে, নাসা এবং ইএসএর কাছ থেকে তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি সাইটটি।

রোগোজিনের শেয়ার করা নাসার জবাবে লেখা রয়েছে, “মহাকাশে আন্তর্জাতিক সরকারের সহযোগিতায় যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাচ্ছে; বিশেষ করে রাশিয়া, কানাডা, ইউরোপ এবং জাপানের মতো যারা আইএসএস পরিচালনার সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের নতুন বিদ্যমান রপ্তানীবিষয়ক নীতিমালা আইএসএসের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারস্পারিক সহযোগিতার সুযোগ বজায় রেখেছে।” চিঠিতে নাসা ব্যবস্থাপক বিল নেলসনের স্বাক্ষর রয়েছে।

রোগোজিনের আবেদনে কানাডাও প্রায় একই ধরনের উত্তর দিয়েছে বলে জানিয়েছে ভার্জ। “আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারি যে কানাডা আইএসএস প্রকল্পকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং নিরাপদ ও সফল কার্যক্রম নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আর ইএসএ প্রধান জোসেফ আশবাখার উত্তরে বলেছেন, মূল্যায়নের জন্য তিনি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর কাছে রোগোজিনের অনুরোধ পৌঁছে দেবেন।

উত্তর পাওয়ার পর রোগোজিন টুইট করেছেন, “আমাদের অংশীদারদের অবস্থান পরিষ্কার, তারা নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন না। এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করা, আমাদের নাগরিকদের ক্ষুধা ও হতাশার দিকে ঠেলে দেওয়া এবং আমাদের দেশকে নিচে নামিয়ে আনা।”

আইএসএস প্রকল্পের সঙ্গে রাশিয়ার আনুষ্ঠানিকভাবে সম্পর্ক চ্ছিন্ন করার তারিখ “খুব শিগগিরই ঘোষণা”র কথা জানিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মহাকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নতুন বছরে হোন্ডা নিয়ে আসছে হোন্ডা ২০২১ সিবি ১০০০ আর এসটিডি বিএস৬
অটোমোবাইল

নতুন বছরে হোন্ডা নিয়ে আসছে হোন্ডা ২০২১ সিবি ১০০০ আর এসটিডি বিএস৬

২০২৫ সালের বাজারে আসবে নতুন কিছু টেক গেজেট
প্রযুক্তি বাজার

২০২৫ সালের বাজারে আসবে নতুন কিছু টেক গেজেট

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

চীনের কর্মীদের অ্যান্ড্রয়েড ব্যবহারে মানা, আইফোন দেবে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

Load More

ট্রেন্ডিং টপিক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 April 2022

ভূমিতে নিষেধাজ্ঞা রেখে মহাকাশে সহযোগিতা নয়: রাশিয়া

Techzoom.TV |
TechzoomTV