Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইসিটি অ্যাওয়ার্ড পেলেন মেহজাবিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
আইসিটি অ্যাওয়ার্ড পেলেন মেহজাবিন
Share on FacebookShare on Twitter

দেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ আবারও নিয়ে এলো বঙ্গ বব (বেজড অন বুক) সিজন-২। এবারের বব সিজনের টেলিফিল্ম ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ তে একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। টেলিফিল্মটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। একটি দৃশ্যে দেখা যাবে প্রতিমন্ত্রীর হাত থেকে মেহজাবিন চৌধুরী অ্যাওয়ার্ড নিচ্ছেন।

বব সিজন-২ এর মধ্য দিয়ে বঙ্গ এই ঈদে নিয়ে এসেছে জনপ্রিয় সাতটি বইয়ের গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম। এর মধ্যে জনপ্রিয় লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলামের উপন্যাস ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ও আছে। টেলিফিল্মটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত ও নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী।

এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীনসহ অনেকেই। নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এই টেলিফিল্মে বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগেও বঙ্গ বব সিজন ১-এ ‘চরের মাস্টার’ টেলিফিল্ম এর প্রচারণায় এক বিশেষ লাইভ প্রোগ্রামে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী উপস্থিত থেকে বঙ্গ বব টিমকে উৎসাহ দিয়েছিলেন।

‘ফ্রিল্যান্সার নাদিয়া’ টেলিফিল্মটির গল্প এগিয়েছে এক মেধাবী ও সংগ্রামী গৃহবধূকে ঘিরে। যে শ্বশুরবাড়ির সমস্যায় জর্জরিত হয়েও আর্থিক সচ্ছলতা আনতে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ফ্রিল্যান্সার হিসেবে গ্লোবাল মার্কেটপ্লেসে কাজ শুরু করে। কিন্তু এখানেই তার সংগ্রাম শেষ হয় না, জীবনে আসে এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত।

‘ফ্রিল্যান্সার নাদিয়া’ একটি অনুপ্রেরণামূলক টেলিফিল্ম বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে আমি যখন যাই এবং নারীদের সঙ্গে আমার কথাবার্তা হয়, তখন বুঝতে পারি তাদের বেশিরভাগই দাম্পত্য জীবনে দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবনযাপন করে।

তাদের ইচ্ছা হয় পড়ালেখা করার বা অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখার। সেরকম একটি অবস্থান থেকে নারীদের জন্য রাহিতুল ইসলাম যে অসাধারণ প্রেক্ষাপটে তার গল্প সাজিয়েছেন ও বঙ্গ সেই গল্প পর্দায় ফুটিয়ে তুলতে নির্বাচন করেছে, তারা উভয়ই যথেষ্ট প্রশংসার দাবীদার!

বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান মঞ্জু বলেন, সাহিত্যের গল্পগুলো তো আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল প্রথাগত ধারার বাইরে জীবনমুখী সাহিত্য নিয়ে কাজ করার। সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমরা আবারও ফিরে এসেছি বঙ্গ বব সিজন ২ নিয়ে।

বঙ্গ বব সিজন ১ এ আমরা দর্শকদের যে আস্থা ও ভালোবাসা পেয়েছি তা এবারও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। এছাড়াও আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ভাইকে, যিনি আমাদের উদ্যোগে সবসময় পাশে থেকে উৎসাহ ও সমর্থন দিয়েছেন।

টেলিফিল্মটির রচয়িতা জনপ্রিয় লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলাম বলেন, ‘নারী ফ্রিল্যান্সারদের জীবনের গল্প শুনে এই গল্পের প্লটটি আমার মাথায় আসে। বঙ্গকে ধন্যবাদ তাদের দ্বিতীয় সিজনে গল্পটি বাছাই করার জন্য।’

বঙ্গ বব সিজন ২ ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ টেলিফিল্মটির বর্তমানে শুটিং চলছে। আসছে ঈদে তা প্রচারিত হওয়ার কথা রয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের টিভি উপহার দিলো ওয়ালটন
নির্বাচিত

সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের টিভি উপহার দিলো ওয়ালটন

এআই সার্চের পরিধি বাড়িয়েছে গুগল
নির্বাচিত

এআই সার্চের পরিধি বাড়িয়েছে গুগল

এসে গেল অ্যান্ড্রয়েড ১১: নতুন কী কী থাকছে?
নির্বাচিত

এসে গেল অ্যান্ড্রয়েড ১১: নতুন কী কী থাকছে?

স্মার্টফোন বাজার ছাড়ছে আসুস
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন বাজার ছাড়ছে আসুস

বদলে যাচ্ছে ফেসবুক!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে প্রাধান্য পাবে গ্রুপের পোস্ট

এমএফএসে মনোপলি যেন মনস্টার না হয়: মোস্তাফা জব্বার
টেলিকম

এমএফএসে মনোপলি যেন মনস্টার না হয়: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix