Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩ হাজার স্যাটেলাইট পাঠাতে চায় অ্যামাজন, লক্ষ্য ইন্টারনেট ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 6 April 2022
৩ হাজার স্যাটেলাইট পাঠাতে চায় অ্যামাজন, লক্ষ্য ইন্টারনেট ব্যবসা
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী দ্রুত ইন্টারনেট-সেবা নিশ্চিত করতে মহাকাশে ৩ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করবে টেক জায়ান্ট অ্যামাজন। এ জন্য গতকাল মঙ্গলবার তিনটি রকেট কোম্পানির সঙ্গে বিশাল অঙ্কের চুক্তি করেছে কোম্পানিটি।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দুই অভিজ্ঞ রকেট নির্মাতা কোম্পানি ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স ও ইউরোপীয় কোম্পানি আরিয়ানস্পেস ছাড়াও ব্লু অরিজিনের সঙ্গে চুক্তি করেছে অ্যামাজন। ব্লু অরিজিন রকেট কোম্পানিটি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসেরই মালিকানাধীন। এই কোম্পানি রকেট তৈরির জন্য কাজ করে যাচ্ছে। তবে এখনো পৃথিবীর কক্ষপথে সফলভাবে পৌঁছানো সম্ভব হয়নি ব্লু অরিজিনের।

চুক্তি অনুযায়ী মোট ৮৩টি রকেট উৎক্ষেপণ করা হবে। এটিকে বিশাল রকেট চুক্তি হিসেবে আখ্যায়িত করেছে অ্যামাজন। আগামী পাঁচ বছরে এই রকেটগুলো উৎক্ষেপণ করা হবে। এই বছরের শেষের দিকে বা ২০২৩ সালের মধ্যে এই রকেটগুলোর পরিষেবা শুরু হবে। এই চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে অ্যামাজনের ডিভাইস এবং পরিষেবা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভ লিম্প জানান, চুক্তিগুলোয় কয়েক বিলিয়ন ডলার খরচ হবে। তিনি বলেন, কোম্পানির লক্ষ্য আগামী বছরের মধ্যে কক্ষপথে কয়েকটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করা। কুইপার প্রজেক্টের পরিকল্পনা অনুযায়ী, অ্যামাজন ২০২৬ সালের মধ্যে অন্তত ১ হাজার ৬০০টির বেশি স্যাটেলাইট স্থাপন করতে পারবে।

উল্লেখ্য, এই রকেট চুক্তিতে ইলন মাস্কের স্পেসএক্সকে রাখা হয়নি। যদিও স্পেসএক্স তার পুনর্ব্যবহারযোগ্য রকেটের মাধ্যমে বাণিজ্যিক উৎক্ষেপণশিল্পে আধিপত্য বিস্তার করতে কাজ করছে। অ্যামাজনের মহাকাশভিত্তিক ইন্টারনেট ব্যবসাটি স্পেসএক্সের নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট ব্যবসা স্টারলিংকের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে। স্টারলিংক প্রজেক্ট কুইপার ও অন্য প্রতিযোগীদের থেকে বেশ এগিয়ে। কারণ কোম্পানি ইতিমধ্যে ২ হাজারের বেশি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে।

গুঞ্জন আছে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্কের সম্পর্ক ভালো নয়। প্রায়ই টুইটারে ইলন মাস্কের ট্রলের শিকার হন জেফ বেজোস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যাটেলাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
নির্বাচিত

মন্ত্রী: প্রযুক্তিতে বাংলাদেশ অনেকের ঈর্ষার কারণ

কোনও চীনা অ্যাপ নিষিদ্ধ করছে না ভারত
প্রযুক্তি সংবাদ

কোনও চীনা অ্যাপ নিষিদ্ধ করছে না ভারত

টিকটক ব্যবহারে টিএসএ কর্মীদের নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

টিকটকে ভিডিও আপলোডে সমস্যা

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

‘নগদ’ নিয়ে এলো মোবাইল রিচার্জে ১০ টাকার অফার

শাওমির ‘মি’ থাকছে না
নির্বাচিত

থ্রিডি ইমেজিং সিস্টেমের পেটেন্ট করল শাওমি

৫ টি জনপ্রিয় ফ্রি ব্লগিং সাইট
প্রযুক্তি সংবাদ

৫ টি জনপ্রিয় ফ্রি ব্লগিং সাইট

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা
নির্বাচিত

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি বাজার

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 April 2022

৩ হাজার স্যাটেলাইট পাঠাতে চায় অ্যামাজন, লক্ষ্য ইন্টারনেট ব্যবসা

Techzoom.TV |
TechzoomTV