Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমানিত; জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
ভিভোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমানিত; জরিমানা
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর বিরুদ্ধে ভোক্তা অধিকারে গ্রাহকের করা প্রতারনার অভিযোগের সত্যতা পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

সোমবার (১১ এপ্রিল) উভয় পক্ষের শুনানি শেষে দোষ প্রমানিত হওয়ায় ভিভো কোম্পানির বরিশাল প্রতিনিধিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের নির্দেশে প্রতারনার শিকার গ্রাহককে জরিমান সরুপ নতুন মোবাইল সেট দিতে নির্দেশ দেওয়া হয় এবং পুরনো ফোনটি সার্ভিস করে ভুক্তভুগিকে দিতে বলা হয় । সেই সাথে সার্ভিস সেন্টারে গ্রাহকের অভিযোগ লিখিত আকারে রেখে তা সমাধান করে দেয়ার অঙ্গীকারনামাও প্রদান করেন ভিভো মোবাইল সেট কোম্পানির বরিশালের প্রতিনিধি।

জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর বরিশাল জেলা জজ কোর্টের এ্যাডভোকেট মাসুদ হাওলাদার নগরীর বগুড়া রোডস্থ স্মার্ট ফোন সেন্টার থেকে প্রায় ১৫ হাজার টাকা মুল্যমানের “ভিভো” ব্রান্ডের একটি মোবাইল সেট ক্রয় করেন। কিন্তু এর তিনদিন পরই সেটটিতে ত্রুটি দেখা দেয়। তিনি বিক্রেতার কাছে গেলে তারা তাকে ভিভো কোম্পানির কাস্টমার কেয়ারে যাওয়ার পরামর্শ দেন। সেই মোতাবেক ওই আইনজীবী নগরীর সদর রোডস্থ ফাতেমা সেন্টার নামক ভবনে অবস্থিত কাস্টমার কেয়ারে গিয়ে গ্যারান্টির শর্তানুযায়ী সেটটি পরিবর্তন করে দেয়ার দাবী জানান। কিন্তু সেখানে কর্তব্যরত কর্মচারীরা তাতে কর্ণপাত না করে কিছু সময় পরে সেটটি ফেরত দিয়ে জানান ত্রুটির সমাধান হয়ে গেছে। এরপরও সেট কেনার ৫ মাসের মধ্যে সেটটিতে আরো তিনবার একই ত্রুটি দেখা দেয়। চতুর্থবার ত্রুটি নিয়ে গেলে ভিভোর কাস্টমার কেয়ারের কর্মচারীরা এটি আর সমাধান করতে পারবেনা বলে ক্রেতাকে জানিয়ে দেন।

গত ২৮ ফেব্রুয়ারি মোবাইল সেটটিতে আবারো সমস্যা দেখা দিলে সেটি নিয়ে ওই আইনজীবী স্মার্ট ফোন সেন্টারে যান। সেখানে কর্মরত ভিভো কোম্পানির কর্মচারী সাব্বির ও দোকান মালিক আল অমিন তাকে মোবাইল সেটের সমস্যা সমাধানে অস্বীকৃতি জানান।

ভিভো মোবাইল সেট কোম্পানি ও বিক্রেতার কাছ থেকে প্রতারিত হয়ে গত ৩ মার্চ ক্রেতা মাসুদ হাওলাদার ভোক্তা সংরক্ষন অধিকার এর বরিশাল জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে “ভিভো” মোবাইল সেট কোম্পানির বিরুদ্ধে নোটিশ প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া।

সে অনুযায়ী ভিভো মোবাইল স্টে কোম্পানির বরিশালের উপ-মহাব্যবস্থাপক রুহুল আমিন, সার্ভিসিং সেন্টারের প্রতিনিধি ও মোবাইল সেট বিক্রেতা প্রতিষ্ঠান স্মার্ট ফোন সেন্টারের স্বত্বাধীকারী আল আমিন ১১ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ে উপস্থিত হন।

এসময় শুনানিতে উভয় পক্ষ অংশগ্রহন করেন। শুনানিতে গ্রাহক সেবা প্রদানে ভিভো মোবাইল সেট কোম্পানির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় প্রতারনার শিকার গ্রাহককে সমমুল্যমানের সেট ফেরত দেয়ার নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া। সেই সাথে সার্ভিস সেন্টারে গ্রাহক সেবায় পরিবর্তন আনার নির্দেশনাও দেন তিনি।

এসময় সার্ভিস সেন্টারে গ্রাহকের অভিযোগ লিখিত আকারে রেখে তা সমাধান করে দেয়ার অঙ্গীকারনামা প্রদান করেন ভিভো মোবাইল সেট কোম্পানির বরিশালের প্রতিনিধি। আর তাৎক্ষনিকভাবে প্রতারনার শিকার এ্যাডভোকেট মাসুদ হাওলাদারকে একটি মোবাইল সেট ফেরত দেন ভিভো কোম্পানি।

Tags: ভিভোভিভো প্রতারণাভিভোর প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪কে ভিডিও কলও করা যাবে এই ৫জি নেটওয়ার্কে
নির্বাচিত

৪কে ভিডিও কলও করা যাবে এই ৫জি নেটওয়ার্কে

ইনফিনিক্স মোবাইলের নতুন সংযোজন করা হল ইনফিনিক্স জিরো এক্স
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্স মোবাইলের নতুন সংযোজন করা হল ইনফিনিক্স জিরো এক্স

মধ্য-শরতে ‘অপো’ এ১৭ এর মূল্যহ্রাস, রয়েছে মেগা লটারি জেতার সুযোগ
প্রযুক্তি সংবাদ

মধ্য-শরতে ‘অপো’ এ১৭ এর মূল্যহ্রাস, রয়েছে মেগা লটারি জেতার সুযোগ

গুলিস্তানে ১১৭ চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

গুলিস্তানে ১১৭ চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

গুগল এডসেন্স কি
কিভাবে করবেন

গুগল এডসেন্স কি

ই-মেইল অ্যাটাচমেন্টে এক্সেল ফাইল থেকে সতর্ক
নির্বাচিত

ই-মেইল অ্যাটাচমেন্টে এক্সেল ফাইল থেকে সতর্ক

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

সোয়াচ ও অডমার পিগের রঙিন পকেট ওয়াচ
প্রযুক্তি বাজার

সোয়াচ ও অডমার পিগের রঙিন পকেট ওয়াচ

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার
অর্থ ও বাণিজ্য

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

কম দামের এই ফিচার ফোনগুলোতে পাবেন স্মার্টফোনের স্বাদ
নির্বাচিত

কম দামের এই ফিচার ফোনগুলোতে পাবেন স্মার্টফোনের স্বাদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ই-ক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের ব্যাংক হিসাব জব্দ
অর্থ ও বাণিজ্য

ই-ক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের ব্যাংক হিসাব জব্দ

দেশের ই-কমার্স খাতের অন্যতম শীর্ষ নীতি-নির্ধারক এবং ই-কমার্স...

পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানি কার স্বার্থে

পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানি কার স্বার্থে

প্রিমিয়ার ব্যাংক

প্রথম প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের লোকসান ১০৮ কোটি টাকা

৫-৬ হাজার টাকায় কেনা যাবে স্মার্টফোন, তাও আবার কিস্তিতে

৫-৬ হাজার টাকায় কেনা যাবে স্মার্টফোন, তাও আবার কিস্তিতে

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix