Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্প্রেসর-রেফ্রিজারেটরে ভ্যাট অব্যাহতিসহ অন্যান্য সুবিধা চান সংশ্লিষ্টরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 16 April 2022
কম্প্রেসর-রেফ্রিজারেটরে ভ্যাট অব্যাহতিসহ অন্যান্য সুবিধা চান সংশ্লিষ্টরা
Share on FacebookShare on Twitter

দেশীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের স্বার্থে কম্প্রেসর ও রেফ্রিজারেটর পণ্যে ভ্যাট অব্যাহতি বজায় রাখা উচিত বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সেই সঙ্গে করোনার ক্ষতি কাটিয়ে উঠে এ খাতে উৎপাদন ও রপ্তানি আয় বৃদ্ধিতে আরো সহায়তা বাড়ানোর পক্ষে তারা। তাদের মতে, ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি শিল্প-সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন খাতে দীর্ঘমেয়াদে সুবিধা দেয়া জরুরি।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরের বাজেটে কম্প্রেসর ও রেফ্রিজারেটর উৎপাদনে ভ্যাট অব্যাহতির সুবিধা এক বছরের জন্য বাড়ানো হয়েছিল। যা শেষ হচ্ছে চলতি জুনেই। দেশীয় ইলেকট্রনিক্স ও হাই-টেক শিল্পের বিকাশ ও সুরক্ষার স্বার্থে ভ্যাট অব্যাহতি বজায় রাখার পাশাপাশি এ খাতে সব রকম সহায়তা দেয়ার অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্টদের মতে, উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির ফলে স্থানীয় পর্যায়ে এ খাতে ব্যাপক বিনিয়োগ হয়েছে। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমদানি ব্যয় সাশ্রয় এবং দেশজ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এতে বর্তমান সময়ের অন্যতম প্রয়োজনীয় পণ্য রেফ্রিজারেটর বা ফ্রিজ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থেকেছে। দেশে উৎপাদিত পণ্য দিয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি এ খাত থেকে রপ্তানি আয়ও বাড়ছে।

কোভিড-১৯ মহামারির প্রভাবে আন্তর্জাতিক বাজারে কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশের অপ্রতুলতা দেখা দিয়েছে। বিপরীতে বেড়েছে দাম। ফলে ইতোমধ্যেই ভোক্তা পর্যায়ে রেফ্রিজারেটরের মূল্য বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় করোনার ক্ষতি কাটিয়ে এ খাত যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতিসহ অন্যান্য সুবিধা না পেলে দেশীয় হাই-টেক শিল্প অনিশ্চয়তার মুখে পড়ে যাবে। তাই সবদিক বিবেচনায় কম্প্রেসর ও রেফ্রিজারেটর উৎপাদনে সহায়ক নীতিসহ বিভিন্ন সুবিধা বাড়ানোর পক্ষে মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং অর্থনীতি বিশেষজ্ঞরা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশীয় শিল্প খাতের বিকাশ ও সুরক্ষায় বর্তমান সরকার ধারাবাহিকভাবেই বহুমুখী উদ্যোগ নিচ্ছে। যাতে দেশীয় শিল্প পণ্যের প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন সহজ হয়। দেশীয় কম্প্রেসর ও রেফ্রিজারেটর উৎপাদন শিল্পেও সরকার সুবিধা দিয়ে আসছে। এ শিল্পে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি সুবিধার বিষয়টিও বিবেচনাযোগ্য একটি বিষয়।

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, আমাদের মতো দেশের জন্য শিল্পবান্ধব বাজেট খুব বেশি দরকার। দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে এ খাতে আরো বিনিয়োগ করতে পারে, সেটা নিশ্চিত করা শিল্পবান্ধব বাজেটেরই অংশ। কম্প্রেসর ও রেফ্রিজারেটর উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশীয় প্রতিষ্ঠানগুলো এ খাতে খুবই ভালো করছে। সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ে কম্প্রেসর ও রেফ্রিজারেটর উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশে করপোরেট ট্যাক্স কমানো উচিত। এটা অন্তত ২০ শতাংশে নামিয়ে আনা দরকার।

খাত সংশ্লিষ্টরা জানান, গত এক যুগে সরকারের গৃহীত বিভিন্ন শিল্প সহায়ক নীতির পাশাপাশি শতভাগ বিদ্যুতায়নের ফলে দেশের কম্প্রেসর ও রেফ্রিজারেটর উৎপাদন খাতে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। বাংলাদেশ বিশ্বের ১৪ তম কম্প্রেসর উৎপাদনকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এ খাতে বিপুল পরিমাণ আমদানি ব্যয় সাশ্রয় এবং স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির সম্ভাবনাময় উৎস হয়ে উঠেছে। নতুন করে বিনিয়োগ হয়েছে। সম্প্রতি বাংলাদেশি একটি প্রতিষ্ঠান সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইনভার্টার এবং ফিক্সড স্পিড কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) মেধাসম্পদ (প্যাটেন্ট, ডিজাইন এবং সফটওয়্যার লাইসেন্স), ৫৭টি দেশে ট্রেডমার্কসহ ৫০ বছরের ঐতিহ্যবাহী ৩টি ইউরোপীয় ব্র্যান্ডের স্বত্ব পেয়েছে। দেশীয় হাই-টেক শিল্পে টেকসই প্রবৃদ্ধির এই ধারা বজায় রাখতে এ খাতের সুযোগ-সুবিধা বাড়ানোর বিকল্প নেই।

এ প্রসঙ্গে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বলেন, কম্প্রেসর ও রেফ্রিজারেটর উৎপাদন শিল্পে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি সুবিধা দেশীয় শিল্প বিকাশে সহায়ক। এটি অব্যাহত থাকতে পারে। এই খাতে যারা জড়িত, তারা যদি এ বিষয়ে কোনো নীতিগত বা কোনো রকম সহায়তা চায় সে বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করবো।

এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) মহাপরিচালক মাহবুবুর রহমান। তিনি বলেন, দেশের শিল্প সহায়ক যে কোনো বিষয়েই সরকারের আগ্রহ রয়েছে। এ ধরনের শিল্পের পণ্য বাইরে রপ্তানির ক্ষেত্রে এমনিতেই ভ্যাট দেয়া লাগে না। আর স্থানীয় পর্যায়ে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা দেয়ার বিষয়ে বিভিন্ন অনুষঙ্গ জড়িত থাকে। আমি মনে করি এ শিল্পের পূর্ণাঙ্গ তথ্য সরকারের সংশ্লিষ্টদের কাছে রয়েছে। তার উপর ভিত্তি করে আগামীতে এই ভ্যাট অব্যাহতির বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, দেশীয় শিল্প বিকাশের স্বার্থে কম্পেসর ও রেফ্রিজারেটর উৎপাদনে ভ্যাট অব্যাহতির বিষয়ে প্রস্তাবনা এলে, সেটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

সংশ্লিষ্টদের মতে, ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ৭.৫ শতাংশ জিডিপির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার, তা অর্জনে দেশীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাত বিশেষ করে কম্প্রেসর ও রেফ্রিজারেটর উৎপাদন শিল্প গুরুত্বপূর্ণ। এ খাতে সহায়তা বাড়ানো হলে তা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। ২০৪১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণ সহজ হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে বহু প্রতীক্ষিত ফিচার: এখন কমেন্ট ডিলিট নয়, করা যাবে এডিট!
নির্বাচিত

ইনস্টাগ্রামে বহু প্রতীক্ষিত ফিচার: এখন কমেন্ট ডিলিট নয়, করা যাবে এডিট!

সাশ্রয়ী আইফোনের বিভিন্ন ফিচার সর্ম্পকে জেনেনিন
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী আইফোনের বিভিন্ন ফিচার সর্ম্পকে জেনেনিন

কম দামের এই ফোনে পাবেন বাঁকানো ডিসপ্লে
নির্বাচিত

কম দামের এই ফোনে পাবেন বাঁকানো ডিসপ্লে

চ্যাটজিপিটি’তে যুক্ত হলো এআই এজেন্ট ‘ডিপ রিসার্চ’
নির্বাচিত

চ্যাটজিপিটি’তে যুক্ত হলো এআই এজেন্ট ‘ডিপ রিসার্চ’

টেকনো ক্যামন ৪০ প্রো বনাম ইনফিনিক্স নোট ৫০: কোনটি সেরা
প্রযুক্তি সংবাদ

টেকনো ক্যামন ৪০ প্রো বনাম ইনফিনিক্স নোট ৫০: কোনটি সেরা

সীমিত বাজেটে সেরা গ্যাজেট: ২০২৬ সালের সেরা বাজেটবান্ধব স্মার্টওয়াচের তালিকা
নির্বাচিত

সীমিত বাজেটে সেরা গ্যাজেট: ২০২৬ সালের সেরা বাজেটবান্ধব স্মার্টওয়াচের তালিকা

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 April 2022

কম্প্রেসর-রেফ্রিজারেটরে ভ্যাট অব্যাহতিসহ অন্যান্য সুবিধা চান সংশ্লিষ্টরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix