Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিসিএস এর ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 19 April 2022
বিসিএস এর ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দেশের তথ্য প্রযুক্তির শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর আয়োজনে ১৮ এপ্রিল সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ বিজিবি ব্যানকুইট হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ এবং বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলামসহ সংগঠনটির সহস্রাধিক সদস্য অংশ নেন।

ইফতার এবং দোয়া মাহফিলে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম প্রযুক্তি সংগঠন। বিসিএস এর নবনির্বাচিত কমিটিকে আমি স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী থাকাকালীন কম্পিউটারের উপর আমদানী শুল্ক শুন্য করে দেয়ার ফলে আজ দেশের ধনী দরিদ্র, নিম্নবিত্ত মানুষরা কম্পিউটার ব্যবহার করার সুযোগ পেয়েছে। আমরা আজ জননেত্রী শেখ হাসিনা এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের জন্য দোয়া করবো। ডিজিটাল বাংলাদেশের সুফলে আমরা আমদানীকারক দেশ থেকে উৎপাদনকারী দেশ এবং উৎপাদনকারী দেশ থেকে রপ্তানীকারক দেশে পরিণত হয়েছি। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।

বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য আমন্ত্রিতদের শুভেচ্ছা জানান। এসময় তিনি সকলকে নিয়ে একসঙ্গে কাজ করে আইসিটি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন ।

চলতি মাসের ১ তারিখ আমরা বিসিএস পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। বিসিএসকে পরিচালনা পর্ষদে আমাদের নির্বাচিত করার জন্য বিসিএস সদস্যদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিসিএস দেশের তথ্যপ্রযুক্তিকে সমৃদ্ধ করতে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে এবং এই উন্নয়নের ধারা আমরা সমুন্নত রাখবো।

বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ, জাতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নিয়জিত ব্যবসায়ীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিসিএস কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী। ইফতার মাহফিলে বিসিএস এর কার্যনির্বাহী কমিটির বর্তমান ও প্রাক্তন কার্যনির্বাহী কমিটির সদস্য, তথ্যপ্রযুক্তির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিসিএস

এই বিভাগ থেকে আরও পড়ুন

মৃত মানুষে ভরে যাবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

মৃত মানুষে ভরে যাবে ফেসবুক

১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক!
প্রযুক্তি সংবাদ

১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক!

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেরানো যাবে ফেসবুকে ডিলিট হওয়া পোস্ট

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের ফিচার সহ ছবি ফাঁস
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের ফিচার সহ ছবি ফাঁস

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস
নির্বাচিত

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

ফেসবুকে রিচ বাড়ানোর যত উপায়
টিপস

ফেসবুকে রিচ বাড়ানোর যত উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 April 2022

বিসিএস এর ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix