Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল পেমেন্ট বাংলাদেশের বার্ষিক জিডিপিতে যোগ করবে ৫০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 April 2022
ডিজিটাল পেমেন্ট বাংলাদেশের বার্ষিক জিডিপিতে যোগ করবে ৫০ হাজার কোটি টাকা
Share on FacebookShare on Twitter

দেশের প্রচলিত লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করা সম্ভব হলে বাংলাদেশের বার্ষিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১.৭ শতাংশ বৃদ্ধি করা সম্ভব হবে, যা মোট ডিজিপিতে প্রায় ৫০,০৫৮ কোটি টাকা (৬.২ বিলিয়ন মার্কিন ডলার) যোগ করতে পারে। জাতিসংঘের নেতৃত্বাধীন জোট ‘বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স’ এবং এর সদস্য বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ ফ্ল্যাগশীপ প্রোগ্রাম এটুআই পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. এ. মান্নান এমপি আজ অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মেজারিং প্রোগ্রেস টু স্কেল রেসপনসিভ ডিজিটাল পেমেন্টস ইন বাংলাদেশ’ এবং ‘ন্যাশনাল ডিজিটাল পেমেন্টস রোডম্যাপ ২০২২’ শীর্ষক দু’টি প্রতিবেদন প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি বলেন, গত ১৩ বছরে বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগামী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সেরা ২৫ অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতির পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই এবং সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র পরিণত হতে চাই। সেক্ষেত্রে ডিজিটালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকারই হলো ডিজিটাইজেশন। ডিজিটাল বাংলাদেশে আমরা একটি ক্যাশ-লেস সোসাইটি গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সেইসাথে দারিদ্রতা দূর করে সমাজের নিম্নআয়ের মানুষদের অর্থের যোগান বাড়ানোর মাধ্যমে তাদেরও ক্যাশ-লেস সোসাইটির আওতায় নিয়ে আসতে হবে।

এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী বলেন, এমন অনেক খাত রয়েছে যেখানে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে আমরা ইতোমধ্যেই অসাধারণ উন্নতি করেছি। ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম উন্নয়ন এবং এর সম্ভাবনাময় সুবিধা পেতে এর উপর নির্ভর অবকাঠামোগত উন্নয়নও সমানভাবে বৃদ্ধি করতে হবে। আমরা একটি নির্ভরযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। যার উপর ভিত্তি করে ডিজিটাল পেমেন্ট এবং সংশ্লিষ্ট সেবা প্রদান করা সম্ভব হবে।

বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যামেলিও তেলেজ বলেন, বাংলাদেশ সাত বছর আগে বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের সাথে যুক্ত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতির সাথে সাথে ডিজিটাল লেনদেন গত ৫ বছরে প্রায় চারগুণ বৃদ্ধি পেয়ে ২০ শতাংশে উন্নীত হয়েছে। যার ফলে ডিজিটালভাবে সামাজিক নিরাপত্তা ভাতা, মজুরি এবং প্রণোদনা প্যাকেজ নাগরিক ও শিল্পের সাথে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আমরা দেশব্যাপী, বিশেষ করে নারীদেরকে ডিজিটাল পেমেন্ট বিষয়ে আগ্রহী করে তোলতে বাংলাদেশের সাথে ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। সেই সাথে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের গল্প গ্লোবাল অ্যালায়েন্সভুক্ত আমাদের অন্যান্য সদস্য দেশের সাথে শেয়ার করবো।”

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উল্লেখিত জিডিপির ৫৩ শতাংশ আসবে ক্ষুদ্র পর্যায়ে মাইক্রো-মার্চেন্ট লেনদেন থেকে, ৪৫ শতাংশ কৃষি খাতে ঋণ বিতরণ ডিজিটাইজের মাধ্যমে এবং অবশিষ্টাংশ আসবে তৈরি পোশাকের (আরএমজি) অনানুষ্ঠানিক খাতে ডিজিটাল মজুরি প্রদানের মাধ্যমে। নারীদেরকে অগ্রাধিকার দিয়ে এই খাতগুলোতে জড়িত অর্থ লেনদেন ডিজিটাইজ করতে পারলে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথকেও ত্বরান্বিত করবে।

201৫ সালে বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স-এ যোগদানের পর প্রাথমিক এবং সর্বশেষ বিশ্লেষণে দেখা গেছে, ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে বাংলাদেশ। এই গবেষণার উপর ভিত্তি করে, জাতিসংঘের নেতৃত্বাধীন জোট বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স ও বাংলাদেশ সরকার সম্মিলিতভাবে ডিজিটাল পেমেন্ট রোডম্যাপ ২০২২-২০২৫ তৈরি করেছে। নতুন এই রোডম্যাপটি তৈরি পোশাক খাত, ক্ষুদ্র, কৃষি, স্বাস্থ্য, এবং শিক্ষার অগ্রাধিকার খাতে আগামী তিন বছরে একটি নিরাপদ, ইন্টারঅপারেবল, এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার জন্য 22টি সমাধানের পথ চিহ্নিত করেছে।

অনুষ্ঠানে জার্নি টুওয়ারর্ড এ ক্যাশ-লাইট সোসাইটি সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম, প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্য ও ভূমিকা নিয়ে আলোচনা করেন এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত জাতিসংঘের নীতি নিয়ে আলোচনা করেন বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যামেলিও তেলেজ।

এছাড়াও ন্যাশনাল ডিজিটাল পেমেন্ট ডায়গনস্টিক অ্যান্ড রোডম্যাপ ২০২২ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের এশিয়া প্যাসিফিক প্রধান জনাব কীযোম নাগোদুপ মাসালি এবং বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের বাংলাদেশ-লিড জনাব নাবিলা খোরশীদ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইলের জন্য সেরা ১০টি ভিডিও ইডিটিং অ্যাপ্লিকেশন
কিভাবে করবেন

মোবাইলের জন্য সেরা ১০টি ভিডিও ইডিটিং অ্যাপ্লিকেশন

আইফোন ১৩-এ থাকবে ১ টেরাবাইট স্টোরেজ সমর্থন
প্রযুক্তি সংবাদ

মোটরসাইকেলের কম্পনে আইফোনের ক্যামেরায় ক্ষতি হয়: অ্যাপল

যতোসব টিকটক কেলেঙ্কারী !
নির্বাচিত

টিকটক দিয়ে বিশ্বে শীর্ষ ধনীর তালিকায় ঝাং ইয়েমিং

টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে মেটা
নির্বাচিত

টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে মেটা

বাংলাদেশে ৬ বছর পূর্ণ করলো ভিভো
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ৬ বছর পূর্ণ করলো ভিভো

ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করব : বিচারপতি মানিক
ই-কমার্স

ইভ্যালি থেকে গ্রহকদের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীন

Load More

ট্রেন্ডিং টপিক

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
প্রযুক্তি সংবাদ

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা
প্রযুক্তি সংবাদ

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 April 2022

ডিজিটাল পেমেন্ট বাংলাদেশের বার্ষিক জিডিপিতে যোগ করবে ৫০ হাজার কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix