Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের দ্বাদশ প্রজন্মের নতুন গেমিং ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 23 April 2022
সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের দ্বাদশ প্রজন্মের নতুন গেমিং ল্যাপটপ
Share on FacebookShare on Twitter

নতুন মডেলের সাশ্রয়ী মূল্যের হাই কনফিগারেশনের গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। কেরোন্ডা সিরিজের আকর্ষণীয় ডিজাইনের ওই ল্যাপটপটির মডেল কেরোন্ডা জিএক্স সেভেনটুয়েলভ এইচ (Karonda GX712H)। এতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের দ্বাদশ প্রজন্মের প্রসেসর, এনভিডিয়া ৪ গিগাবাইট জিফোর্স আরটিএক্স গ্রাফিক্স, ৩২০০ মেগাহার্জ গতির ১৬ জিবি ডিডিআরফোর র‌্যাম, ৫১২ গিগাবাইট এনভিএমই সলিড স্টেট ড্রাইভসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার।

ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, নতুন এই গেমিং ল্যাপটপটির দাম ১২৯,৯৯০ টাকা। নগদ মূল্যের পাশাপাশি ল্যাপটপটি কিস্তিতে কেনা যাবে। ‘ঈদ উল্লাস অফার’-র আওতায় কোনো ধরনের ডাউনপেমেন্ট ছাড়া শুধুমাত্র এক মাসের কিস্তির সমপরিমাণ টাকা জমা দিয়ে ওয়ালটন প্লাজা থেকে এই গেমিং ল্যাপটপসহ ওয়ালটনের অন্যান্য মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি ও ট্যাব কিনতে পারছেন গ্রাহক। এই সুবিধা থাকছে চলতি মাসের ১৫ তারিখ থেকে চাঁদরাত পর্যন্ত।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী বলেন, গেম খেলার পাশাপাশি ডিজাইন, সিমুলেশন এবং গ্রাফিক্সের ভারী কাজ করার জন্য প্রয়োজন হাই কনফিগারেশনের ল্যাপটপ বা ডেক্সটপ। বাজারে থাকা অন্যান্য ব্র্যান্ডের গেমিং ল্যাপটপের মূল্য অনেক বেশি। তাই সবার চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় আমরা সাশ্রয়ী মূল্যের এই গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছি। কোনো ধরনের ডাউনপেমেন্ট বা ইন্টারেস্ট না থাকায় সহজেই কিস্তি সুবিধায় গ্রাহকরা আমাদের এই ল্যাপটপ কিনতে পারবেন। এরফলে শিক্ষার্থী, চাকুরিজীবি, ফ্রিলান্সারসহ সবাই প্রয়োজনীয় হাই কনফিগারেশনের ডিভাইসটি নিতে পারবেন।

জানা গেছে, নতুন এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১৪৪ হার্জ হওয়ায় গেমারদের কাছে এটি বিশেষ আকর্ষণীয়। ল্যাপটপটির পর্দার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ফলে এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। গেম খেলা, কাজ করা বা মুভি দেখায় পাওয়া যাবে অসাধারণ অনুভূতি। এর ম্যাট ডিসপ্লে প্যানেল আলোর প্রতিফলন রোধ করে চোখকে আরাম দেবে।

কেরোন্ডা জিএক্স সেভেনটুয়েলভ এইচ (Karonda GX712H) ল্যাপটপের উচ্চগতি নিশ্চিতে আছে ইন্টেলের দ্বাদশ প্রজন্মের ৩.৫০ গিগাহার্টস ক্লকরেটের কোর আই সেভেন ১২৭০০এইচ প্রসেসর। মেমোরি ডিভাইস হিসেবে রয়েছে ৩২০০ মেগাহার্জ গতির ১৬ গিগাবাইট ডিডিআরফোর র‌্যাম, যা আলাদা স্লটের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। প্রয়োজনীয় গেম, সফটওয়ার, ডকুমেন্ট, মুভি ইত্যাদি সংরক্ষণের জন্য আছে এনভিএমই ৫১২ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ। দুটি স্লট থাকায় ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

শক্তিশালী ও ভারী গেম অনায়াসে চলার জন্য এই ল্যাপটপে গ্রাফিক্স হিসেবে আছে এনভিডিয়া এর ৪ গিগাবাইট জিফোর্স আরটিএক্স ৩০৫০ জিডিডিআর৬ ভিডিও র‌্যাম। পাশাপাশি রয়েছে বিল্টইন ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স। ফলে গেম খেলার সময় অসাধারণ অভিজ্ঞতা মিলবে। ছবি বা ভিডিও এডিটিং কাজের গ্রাফিক্যাল কালার ও মানও হবে অনেক বেশি উচ্চপর্যায়ের।

আকর্ষণীয় গেমিং আবহ তৈরিতে এই ল্যাপটপে আছে হাই ডেফিনেশন অডিও। বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন। দুইটি স্পিকার থাকায় স্পষ্ট ও জোড়ালো শব্দ পাওয়া যাবে। সাউন্ড ব্লাস্টার সিনেমা সিক্স প্লাস থাকায় আলাদা স্পিকার ব্যবহারে শব্দের মান অপরিবর্তিত থাকবে।

দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তায় এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ৪ সেলের পলিমার ব্যাটারি প্যাক। যা প্রায় ৭ ঘন্টা ব্যাটারি ব্যাক-আপ দিতে সমর্থ।

ল্যাপটপটির অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে আছে জেনুইন উইনডোজ ১০ হোম, মাল্টি কালারের ইলুমিনেটেড ফুল সাইজ কি-বোর্ড, ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা, ২ টি ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, ১টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট, ১টি ইউএসবি ২.০ পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, ২টি এম.২ কার্ড স্লট, এইচডিএমআই, মিনি ডিসপ্লে পোর্ট, টু ইন ওয়ান অডিও জ্যাক, মাইক্রোফোন জ্যাক, ল্যান পোর্ট ইত্যাদি।

এতসব ফিচার থাকা সত্ত্বেও আকর্ষণীয় ডিজাইনের ল্যাপটপটি বেশ হালকা। ব্যাটারিসহ ওজন মাত্র ১.৯ কেজি। ফলে যে কোনো স্থানে সহজেই বহন করা যাবে। এর দৈর্ঘ্য ৩৫৯.৫ মিমি, ২৩৮ মিমি চওড়া এবং পুরুত্ব ২২.৭ মিমি।

কেরোন্ডা সিরিজের এই ল্যাপটপে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গেমিং ল্যাপটপবেষ্ট ল্যাপটপল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা পরবর্তী ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে ফ্রি ওয়ার্কশপ
নির্বাচিত

করোনা পরবর্তী ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে ফ্রি ওয়ার্কশপ

স্ন্যাপচ্যাট এনেছে নতুন চমক
প্রযুক্তি সংবাদ

স্ন্যাপচ্যাট এনেছে নতুন চমক

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

ভারতের স্মার্টফোন বাজারে ৫% প্রবৃদ্ধি প্রিমিয়াম বিভাগে শীর্ষে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ভারতের স্মার্টফোন বাজারে ৫% প্রবৃদ্ধি প্রিমিয়াম বিভাগে শীর্ষে অ্যাপল

‘ব্যবসা প্রসারে শেয়ার বিক্রিসহ বিকল্প খুঁজছে উবার’
অটোমোবাইল

‘ব্যবসা প্রসারে শেয়ার বিক্রিসহ বিকল্প খুঁজছে উবার’

ফিউচারিস্টিক স্মার্ট টেকনোলজি নিয়ে বার্সেলোনায় নজর কাড়লো টেকনো
নির্বাচিত

ফিউচারিস্টিক স্মার্ট টেকনোলজি নিয়ে বার্সেলোনায় নজর কাড়লো টেকনো

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2022

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের দ্বাদশ প্রজন্মের নতুন গেমিং ল্যাপটপ

Techzoom.TV |
TechzoomTV