Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী আবার বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক ঘুরে দাঁড়াতে শুরু করেছে; ২০২২ সালের শুরু থেকে ব্যবহারকারী কমার প্রবণতা বন্ধ হয়েছে, উল্টো সক্রিয় ব্যবহারকারী বেড়েছে তাদের।

ফেসবুকের মূল কোম্পানি মেটা বুধবার জানিয়েছে, এ বছরের প্রথম তিন মাসে তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১৯৬ কোটিতে পৌঁছেছে।

মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ অবশ্য জানিয়েছেন, তার কোম্পানির আয়ের প্রবৃদ্ধি এক দশকের মধ্যে এখনই সবচেয়ে ধীর।

গত বছরের শেষ তিন মাসে সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি তাদের ইতিহাসে প্রথমবার দৈনিক ব্যবহারকারীর সংখ্যা কমার ঘোষণা দিয়েছিল। তাতে পুঁজিবাজারে এক ধাক্কায় কোম্পানির মূল্য ২০০ কোটি ডলার কমে যায়।

ফেব্রুয়ারি মাসে ২০২১ সালের শেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকের শেয়ারের দাম অর্ধেকে নেমে যায়। তবে বুধবার এ বছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের পর শেয়ারের দাম এক লাফে ১৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।

জাকারবার্গ বলেছেন, “আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মানুষ এখন আমাদের সেবা ব্যবহার করছে, এবং আমাদের পণ্য বিশ্বজুড়ে যেভাবে জনগণকে সেবা দিচ্ছে, তাতে আমি গর্বিত।”

তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটার আয় এ বছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ৭ শতাংশ বেড়েছে। আগের বছর একই সময়ে আয় ছিলো দুই হাজার ৭৯০ কোটি ডলার। ২০০৪ সালে যাত্রা শুরু করা ফেসবুকের জন্য এটাই সবচেয়ে কম প্রবৃদ্ধির হার।

বিশ্লেষকেরা বলছেন, ব্যবসার পরিচালনা খরচ বেড়ে যাওয়ায় এবং আর্থিক অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনে ব্যয় কমিয়ে দিচ্ছে, ইউক্রেইনে যুদ্ধও একটি বড় ভূমিকা রাখছে এর পেছনে।

এছাড়া এতদিন অনলাইনে বিজ্ঞাপনের ক্ষেত্রে গুগল ও ফেসবুকই মূল প্ল্যাটফর্ম ছিল, কিন্তু এখন টিকটকের মতো নতুন প্ল্যাটফরম এবং কেনাবেচার প্ল্যাটফরম অ্যামাজন এ বাজারে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।

এ সপ্তাহের শুরুতে গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেট জানিয়েছিল, প্রথম প্রান্তিকে তাদের বিজ্ঞাপনী আয় ২২ শতাংশ বেড়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কম।

মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ বলেছেন, টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় থাকতে তারা তাদের ‘রিল’ ভিডিওর ওপর বিনিয়োগ করছেন এবং আশা করছেন বিজ্ঞাপনের বাজারে আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন।

তবে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের অপারেটিং সিস্টেমে গোপনীয়তার নীতিতে পরিবর্তন আনার কারণেও মেটার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফরম পরিচালনা করে। এই ব্যবসায় শীর্ষস্থানে আছে গুগল।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন মাসগুলোতে কোম্পানির আয় ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ডলারের মধ্যে থাকতে পারে – যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কম।

সার্বিকভাবে এ বছরের প্রথম প্রান্তিকে মেটার মুনাফা হয়েছে ৭৪৬ কোটি ডলার। এই অংক বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি হলেও বছরভিত্তিক প্রবৃদ্ধির তুলনায় কম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

“বিজনেস কন্টিউনিটি প্লান ফর পাওয়ার ক্রাইসিস ২০২২” বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

“বিজনেস কন্টিউনিটি প্লান ফর পাওয়ার ক্রাইসিস ২০২২” বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিসিএস এর পুষ্পার্ঘ্য অর্পণ
প্রযুক্তি সংবাদ

মুজিব জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিসিএস এর পুষ্পার্ঘ্য অর্পণ

জুনে বিদায় নিচ্ছে স্যামসাংয়ের ‘এস ভয়েস’
প্রযুক্তি সংবাদ

জুনে বিদায় নিচ্ছে স্যামসাংয়ের ‘এস ভয়েস’

যেভাবে এল জিমেইলের নতুন লোগো
প্রযুক্তি সংবাদ

যেভাবে এল জিমেইলের নতুন লোগো

‘ইন্টারনেট সভ্যতা থেকে বাংলাদেশ পিছিয়ে নেই’
প্রযুক্তি সংবাদ

‘ইন্টারনেট সভ্যতা থেকে বাংলাদেশ পিছিয়ে নেই’

কীভাবে তৈরি করা যায় অক্সিজেন? অনলাইনে খুঁজছে ভারতীয়রা
প্রযুক্তি সংবাদ

কীভাবে তৈরি করা যায় অক্সিজেন? অনলাইনে খুঁজছে ভারতীয়রা

Load More

ট্রেন্ডিং টপিক

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন
প্রযুক্তি সংবাদ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু
অটোমোবাইল

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

বিকাশ পেমেন্টে ওটিটি প্লাটফর্ম সাবস্ক্রিপশনে ক্যাশব্যাক সুবিধা
প্রযুক্তি সংবাদ

বিকাশ পেমেন্টে ওটিটি প্লাটফর্ম সাবস্ক্রিপশনে ক্যাশব্যাক সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ এপ্রিল ২০২২

ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী আবার বাড়ছে

Techzoom.TV |
TechzoomTV