Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেরা মায়ের জন্য সেরা টেলিভিশন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 10 May 2022
সেরা মায়ের জন্য সেরা টেলিভিশন!
Share on FacebookShare on Twitter

এবারের মা দিবসে আপনার মাকে উপহার দিন বিশ্বের এক নম্বর ব্র্যান্ডের টেলিভিশন সাবেক স্কুল শিক্ষিকা বেগম হোসনে আরার একমাত্র সন্তান রেদওয়ান অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছেন রাজধানীর একটি নামকরা বেসরকারি প্রতিষ্ঠানে।

কাজের বাড়তি চাপের কারণে সপ্তাহের প্রায় পাঁচদিনই তার বাড়ি ফিরতে রাত হয়। এ সময় বাসায় তেমন কাজ না থাকায় তার মা হোসনে আরার ছেলের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। বাসার একমাত্র বিনোদনের মাধ্যম টেলিভিশনটির স্ক্রিন ছোট হওয়ায় এবং বিভিন্ন টেকনিক্যাল সমস্যা থাকায় শান্তিতে টেলিভিশন দেখারও উপায় নেই।

তাই, এবারের মা দিবসে তার মাকে নতুন টেলিভিশন উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন রেদওয়ান। কিন্তু, বাজারের শত শত টেলিভিশন ব্র্যান্ডের ভিড়ে কোন টেলিভিশনটি মায়ের জন্য উপযুক্ত হবে তা নিয়ে দ্বিধায় পড়ে যান তিনি। এ ব্যাপারে কাছের মানুষজনের কাছে পরামর্শ চাইলে এক সহকর্মী তাকে ১৬ বছর ধরে বিশ্বের এক নম্বর টেলিভিশন ব্র্যান্ডের অবস্থান ধরে রাখা স্যামসাংয়ের টেলিভিশন কেনার ব্যাপারে পরামর্শ দেন।

মায়ের প্রতি যত্ন ও ভালোবাসা প্রকাশে তিনি সেদিনই স্যামসাং আউটলেটে যান এবং কিনে আনেন স্যামসাংয়ের ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভি।

টেলিভিশন আমাদের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে, যা আমাদের ব্যস্তদিনের ক্লান্তি দূর করে ব্যক্তিগত বিনোদনে ও অবসর সময় কাটাতে সাহায্য করে। গ্রাহকদের চাহিদা পূরণে বিশ্বখ্যাত ব্র্যান্ড স্যামসাং, ক্রিস্টাল ফোরকে ইউএইচডি, কিউএলইডি, নিও কিউএলইডি’র মতো বিভিন্ন ক্যাটাগরির টিভি বাজারে নিয়ে এসেছে। এমন দারুণ সব টিভির বাজারদর ৫১,৯০০ টাকা থেকে শুরু।

এই ফোরকে ইউএইচডি টিভিগুলোতে রয়েছে ক্রিস্টাল প্রসেসর ফোরকে, যা উচ্চ কনট্রাস্ট রেশিও অপ্টিমাইজেশন এবং এইচডিআর’র সমন্বয়ে দুর্দান্ত মানের ছবি প্রদান করে। এর অসংখ্য রঙের বিন্যাস প্রাণবন্ত ছবির পাশাপাশি স্ক্রিনে সকল ছবি নিখুঁতভাবে তুলে ধরে। ফোরকে ইউএইচডি রেজ্যুলুশন থাকায় চোখের ওপর কোনো প্রকার চাপ ছাড়াই অনেক ডিটেইলে ছবি দেখা যায়। এমনকি টিভির হাই ডায়নামিক রেঞ্জের (এইচডিআর) জন্য অন্ধকার দৃশ্যও দেখা যায় একদম ন্যাচরাল ও ঝকঝকে!

স্যামসাংয়ের এই টেলিভিশনগুলোতে বিক্সবি ও অ্যামাজন অ্যালেক্সা সহ বিল্ট-ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ফলে আপনি মৌখিক নির্দেশনার মাধ্যমেও সহজে আপনার কাজ করতে পারবেন। এছাড়াও, ইউনিভার্সাল গাইড থাকায় স্যামসাং টিভি ব্যবহারকারীরা সবধরণের কনটেন্ট পাচ্ছেন একই সাথে, এক জায়গায়। রিমোটের নির্দিষ্ট একটি বাটন চাপলেই ওটিটি প্ল্যাটফর্মের সকল কনটেন্ট হাজির হবে স্ক্রিনে। এর ফলে আমাদের বয়োজ্যেষ্ঠ মায়েদের মতো যারা প্রযুক্তিগত দিকগুলো তুলনামূলকভাবে কম বোঝেন, তারাও সহজে টেলিভিশনে বিনোদন উপভোগ করতে পারবেন।

মায়েদের জন্য সুবিধাজনক বিভিন্ন ফিচার ছাড়াও স্যামসাংয়ের টেলিভিশন সারা বছরই ইএমআই সুবিধায় কেনা যায়। তাই, টেলিভিশন কিনতে গিয়ে পকেটের ওপর বাড়তি চাপও পড়ে না। উপরে উল্লেখিত মডেলগুলো ছাড়াও স্যামসাং টেলিভিশনের বিস্তৃত ক্যাটালগ থেকে সহজেই বেছে নিতে পারবেন আপনার মায়ের জন্য সবচাইতে সেরা টেলিভিশনটি।

আমাদের মায়েরা সবসময় আমাদের জন্য সবচেয়ে ভালো জিনিসটি নিশ্চিত করেন – সেটা হোক খাবার, জামাকাপড়, উপহার কিংবা পড়াশোনা। তাই, মা দিবসের মতো বিশেষ দিনে তাদের এই ভালোবাসা ও স্নেহের বিনিময়ে তাদের জন্য কিছু করার অসাধারণ সুযোগ পাওয়া যায়। বেগম হোসনে আরার মতো যাদের দিনের অধিকাংশ সময় বাড়িতে অবসরেই কাটে, তাদের একাকীত্ব দূর করতে দারুণ ভূমিকা রাখতে পারে টেলিভিশন।

ঝামেলাহীনভাবে বিভিন্ন অনুষ্ঠান বা নাটক-সিনেমা দেখার সুবিধার জন্য স্যামসাংয়ের ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভি মডেলগুলো আমাদের মায়েদের জন্য বেশ উপযুক্ত। এই টিভিগুলোর নজরকাড়া ডিজাইন আপনার অন্দরের সৌন্দর্যও বহুগুণে বাড়িয়ে দেবে। তাই, আর দেরি না করে এবারের মা দিবসে আপনার স্নেহময়ী মায়ের জন্য সেরা উপহারটি কিনুন স্যামসাং থেকেই!

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ
টেলিকম

বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

সীতাকুণ্ডের আগুন নেভাতে প্রথমবারের মতো হাইটেক রোবট ব্যবহার
প্রযুক্তি সংবাদ

সীতাকুণ্ডের আগুন নেভাতে প্রথমবারের মতো হাইটেক রোবট ব্যবহার

চুরি হওয়া স্মার্টফোন ফেরত পাবেন যেভাবে
নির্বাচিত

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে

অপরাধ দমনে আসছে ‘ফেস রিকগনিশন ক্যামেরা’
প্রযুক্তি সংবাদ

অপরাধ দমনে আসছে ‘ফেস রিকগনিশন ক্যামেরা’

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নির্বাচিত

ফিচার ফোনের দিন ফিরছে

Load More

ট্রেন্ডিং টপিক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 May 2022

সেরা মায়ের জন্য সেরা টেলিভিশন!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix