Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাইকি’র নতুন চার ক্যাম্পেইন দারুণ সাড়া ফেলেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 12 May 2022
লাইকি’র নতুন চার ক্যাম্পেইন দারুণ সাড়া ফেলেছে
Share on FacebookShare on Twitter

ঈদ উপলক্ষ্যে নতুন চারটি ক্যাম্পেইন চালুর পাশাপাশি সেলিব্রেটিদের লাইকিতে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছিল জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম লাইকি। এই হ্যাশট্যাগ চ্যালেঞ্জগুলো হলো- #ImOnLikee, #EidFest, #EidComing ও #DrinkToEid, যা ব্যবহারকারীদের মধ্যে দারুণ সাড়া ফেলার পাশাপাশি ঈদের আমেজকে আরো আনন্দপূর্ণ করে তুলেছে।

লাইকি অরিজিনাল শর্ট ভিডিও তৈরি এবং শেয়ার করার একটি ফ্রি প্ল্যাটফর্ম। গত এপ্রিলে শুরু হওয়া ঈদুল ফিতর ক্যাম্পেইনের আওতায় লাইকি শবনম ফারিয়া, শাহতাজ মনিরা হাশেম, কেয়া পায়েল, রাবা খান এবং থটস অব শামসের মতো সেলিব্রেটিদের নিজেদের প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানায় এবং ব্যবহারকারীদের জন্য অর্থপূর্ণ ও আনন্দপূর্ণ বিভিন্ন কার্যক্রম চালু করে ঈদের আনন্দ ও কৃতজ্ঞতাবোধ সকলের মাঝে ছড়িয়ে দিয়েছে।

হ্যাশট্যাগ চ্যালেঞ্জগুলোর মধ্যে #ImOnLikee ছিল লাইকি’তে নতুন যোগদানকারী তারকাদের আত্মপ্রকাশের জন্য, যার মাধ্যমে তারকারা ব্যবহারকারীদের তাদের গেমপ্লে ভিডিওগুলো ফলো করতে এবং সে অনুযায়ী নিজস্ব উপস্থাপনা পোস্ট করার আহ্বান জানিয়েছেন।

পরবর্তীতে, প্রত্যেক সেলিব্রিটি তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ভাগ্যবান বিজয়ীদের বেছে নিয়েছেন। এই হ্যাশট্যাগ যুক্ত করে লাইকি’তে মোট ৪৯৯৮টি ভিডিও পোস্ট করা হয়েছে, যেগুলোতে ১১ দিনের মধ্যেই জমেছে ১৩.২২ মিলিয়ন ভিউ। ব্যবহারকারীরা তাদের ঈদ উদযাপনের সাথে সম্পর্কিত যেকোনো ভিডিও শেয়ার করেছেন #EidFest হ্যাশট্যাগের সাথে, যার মধ্যে ছিলো ঈদের লুক, পোশাক, কেনাকাটাসহ আরও অনেক কিছু। এই হ্যাশট্যাগ যুক্ত করে মোট ১৯০৭টি ভিডিও পোস্ট করা হয়েছে, যা ১৪ দিনে ৯.৪১ মিলিয়ন ভিউ পেয়েছে।

অন্যদিকে, #EidComing হ্যাশট্যাগটির সাথে ছিল বিশেষ ইফেক্ট ‘সুপারমিক্স,’ যা ব্যবহারকারীদের ঈদের ছবি বা ভিডিও পোস্ট করার জন্য উৎসাহিত করে। এই হ্যাশট্যাগ যুক্ত করে অ্যাপে ২২,৩২৯টি ভিডিও পোস্ট করা হয়েছে, যেগুলো ১২ দিনের মধ্যেই পেয়েছে ৫.৬০ মিলিয়ন ভিউ। জুসের বিশেষ ইফেক্ট যুক্ত হ্যাশট্যাগ #DrinkToEid ছিল অন্যতম আকর্ষণ, যা জুস শেষ করার পরে স্ক্রিনে ঈদের বিশেষ সাজসজ্জার ইফেক্ট দেখায় এবং সকল ব্যবহারকারীদের ঈদের শুভেচ্ছা জানায়। এই হ্যাশট্যাগের সাথে ২৩৪১টি ভিডিও পোস্ট করা হয়েছে, যেগুলো ১১ দিনে ১.৩০ মিলিয়ন ভিউ পেয়েছে। এই চারটি হ্যাশট্যাগ যুক্ত করে মোট ৩১,৫৭৫টি ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে মোট ভিউ হয়েছে ২৯.৫২ মিলিয়ন।

এ ক্যাম্পেইন নিয়ে লাইকি গ্লোবাল অপারেশনের প্রধান গিবসন ইউয়েন বলেন, “ঈদুল ফিতরের চেতনাকে আন্তরিকভাবে লালন করে লাইকি; তাই, আমরা জনপ্রিয় সেলিব্রেটিদের সাথে যুক্ত হয়েছি এবং আকর্ষণীয় হ্যাশট্যাগ চ্যালেঞ্জগুলো নিয়ে এসেছি। এই নতুন সংযোজনের ফলে আমাদের ব্যবহারকারীরা এই ঈদে দারুণ সব কন্টেন্ট উপভোগ করেছেন।”

ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার প্রচেষ্টা হিসেবে লাইকি ভবিষ্যতে আরও আকর্ষণীয় গেমপ্লে নিয়ে আসার প্রক্রিয়া অব্যহত রাখবে। লাইকির প্রত্যাশা ব্যবহারকারীরা আনন্দময় এবং সৃজনশীল উপায়ে সকল উৎসব উদযাপন করবেন এবং চিরায়ত সংস্কৃতির আমেজকে নতুন করে অনুভব করবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লাইকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়ার এই ফোন নিজেই সারাতে পারবেন
নির্বাচিত

নকিয়ার এই ফোন নিজেই সারাতে পারবেন

পপআপ ক্যামেরার ফোন আনছে স্যামসাং!
নির্বাচিত

পপআপ ক্যামেরার ফোন আনছে স্যামসাং!

৪ জিবি র‌্যাম এলো ‘প্রিমো এস সেভেন’
নির্বাচিত

৪ জিবি র‌্যাম এলো ‘প্রিমো এস সেভেন’

৩০ পয়সায় কথা বলুন যেকোনো নম্বরে
টেলিকম

ফেব্রুয়ারিতে মোবাইল গ্রাহক বেড়েছে ৩১ লাখ

এপ্রিলে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি ক্রোমবুক
নির্বাচিত

এপ্রিলে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি ক্রোমবুক

কম দামে রবিশপ আনল নকিয়া ১১০
প্রযুক্তি সংবাদ

কম দামে রবিশপ আনল নকিয়া ১১০

Load More

ট্রেন্ডিং টপিক

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ
নির্বাচিত

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 May 2022

লাইকি’র নতুন চার ক্যাম্পেইন দারুণ সাড়া ফেলেছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix