Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট, বিস্মিত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 May 2022
দেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট, বিস্মিত মন্ত্রী
Share on FacebookShare on Twitter

মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালু হতে যাচ্ছে বাংলাদেশেও। ২০২৩ সাল নাগাদ স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশ চালু হতে পারে। ইতোমধ্যেই স্টারলিংক তাদের ওয়েবসাইটে বাংলাদেশ থেকে প্রি-অর্ডার গ্রহণ করছে। তবে অনুমোদন না নিয়ে এমন উদ্যোগে বিস্ময় প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

স্টারলিংকের পক্ষ থেকে টুইটারে একটি ম্যাপ শেয়ার করা হয়। সেখানে দেখা যাচ্ছে, ইউরোপ ও উত্তর আমেরিকার বেশিরভাগ দেশ এই সেবার আওতায় আসতে যাচ্ছে। ম্যাপে আফ্রিকা ও এশিয়া মহাদেশসহ বিশ্বের বাকি দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে ওয়েটলিস্ট তথা ‘শিগগির আসছে’ চিহ্ন দিয়ে। দেশগুলোর মধ্যে রয়েছে- ব্রাজিল, সৌদি আরব, পাকিস্তান, ভারত ও বাংলাদেশ।

ম্যাপে চিহ্নিত দেশগুলো অবিলম্বে ইনস্টলেশন প্যাকেজ পাবে। বাংলাদেশ থেকে প্রি-অর্ডার সেবা পেতে স্টারলিংকের ওয়েবসাইটে প্রবেশ করলে ৯৯ ডলার ফি প্রদানের একটি নির্দেশনা আসে। সেখানে বলা হয়েছে, স্টারলিংক ২০২৩ সালে এই এলাকায় তাদের সেবা প্রসারিত করার আশা করছে।

এদিকে, বাংলাদেশ সরকার ও বিটিআরসির অনুমোদন ছাড়া স্টারলিংক তাদের ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা কীভাবে দেয়, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী বলেন, সরকারের অনুমতি ছাড়া ইলন মাস্ক বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু করতে পারেন না। স্যাটেলাইট দিয়ে আমার দেশে ইন্টারনেট সেবা দিতে পারবে কি না, এমন আবেদন আগে জমা দিতে হবে। তারপর দেশের সম্মতির ওপর নির্ভর করবে প্রি-বুকিং।

বাংলাদেশ থেকে কেউ যদি স্টারলিংকে প্রি-অর্ডার দিতে চায় সে বিষয়ে করণীয় সম্পর্কে মন্ত্রী বলেন, দেশে কেউ স্যাটেলাইট সেবা চালু করতে চাইলে সরকারের কাছ থেকে তাকে ল্যান্ডিং পারমিশন নিতে হবে। তারপর গ্রাহক পর্যায়ে সেবা দিতে গেলে বিটিআরসির অনুমোদন লাগবে।

বাংলাদেশ সরকার এবং বিটিআরসি এখনো কাউকে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার জন্য অনুমোদন দেয়নি জানিয়ে মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান তাদের ক্ষেত্র অনুযায়ী সারা বিশ্বে স্যাটেলাইট দিতে পারে, কিন্তু আমার দেশে দিতে পারবে কি না, সেটা দেখার ক্ষমতা আমার দেশের সরকারের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্টারলিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

কারও পৌষ মাস, কারও সর্বনাশ
প্রযুক্তি সংবাদ

কারও পৌষ মাস, কারও সর্বনাশ

অ্যাপলের প্রতিদ্বন্দ্বী চলে এসেছে : হুয়াওয়ে
নির্বাচিত

অ্যাপলের প্রতিদ্বন্দ্বী চলে এসেছে : হুয়াওয়ে

সিম্ফনির স্মার্টফোনে ছাড় ৫০০ টাকা!
ছাড় ও অফার

সিম্ফনির স্মার্টফোনে ছাড় ৫০০ টাকা!

ডাকসেবায় আসছে ই-স্ট্যাম্পিংসহ যুগান্তকরী ৮ পরিবর্তন
প্রযুক্তি সংবাদ

ডাকসেবায় আসছে ই-স্ট্যাম্পিংসহ যুগান্তকরী ৮ পরিবর্তন

বিশ্বের প্রথম ব্রেইল স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ব্রেইল স্মার্টওয়াচ

ওয়াইফাই ৫জি বনাম মোবাইল ফোন ৫জি: জেনে নিন মূল পার্থক্য
প্রযুক্তি পরামর্শ

ওয়াইফাই ৫জি বনাম মোবাইল ফোন ৫জি: জেনে নিন মূল পার্থক্য

Load More

ট্রেন্ডিং টপিক

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল
প্রযুক্তি সংবাদ

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 May 2022

দেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট, বিস্মিত মন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV