Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন গাজীপুরের পোশাককর্মী পারভিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 June 2022
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন গাজীপুরের পোশাককর্মী পারভিন
Share on FacebookShare on Twitter

ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫। এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছেন গাজীপুর সদরের কাশিমপুরের লতিফপুর এলাকার পোশাককর্মী পারভিন আকতার। মাত্র ৪ হাজার ৫৫০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে কিস্তি সুবিধায় ওয়ালটন ফ্রিজ কিনে বিশাল অংকের এই টাকা পেলেন পারভিন। ওয়ালটনের একটি ফ্রিজ কিনেই বদলে গেলো সিঙ্গেল মাদার পারভিন এবং তার দুই সন্তানের কঠিন সংগ্রামী জীবন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নাম্বার এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক।

এ কার্যক্রমে স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে ঈদ উৎসবে ক্রেতারা ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং কোটি কোটি টাকার পণ্য ফ্রি পাচ্ছেন।

সোমবার বিকেলে (৩০ মে, ২০২২) গাজীপুর সদরের পানিশাইল ওয়ালটন প্লাজায় পারভিন আকতারের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার এবং প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর নাজনিন আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স আরিফুল আম্বিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান, প্লাজা ট্রেডের ডিসিইও আবুল কালাম আজাদ, সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মীর মোহাম্মদ গোলাম ফারুক প্রমুখ।

ক্রেতা পারভিন আকতার জানান, তার বাড়ি ফরিদপুর সদরপুরের লালমিয়া সরকারের কান্দি গ্রামে। ১ ছেলে এবং ১ মেয়ের মা তিনি। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় অনেক আগেই। গাজীপুরের ‘বিগ বস’ নামের একটি পোশাক কারখানায় কাজ করে দুই সন্তান নিয়ে কঠোর জীবন সংগ্রাম চলছে সহায়-সম্বলহীন পারভিনের। বাসার পুরনো ফ্রিজটি নষ্ট হয়ে যাওয়ায় কষ্ট করে সামান্য কিছু টাকা জমিয়ে ওয়ালটন থেকে কিস্তিতে ফ্রিজটি কেনেন তিনি। ওয়ালটনের ফ্রিজ কেনাটাই ভাগ্য বদলে দেয় পারভিন ও তার দুই সন্তানের।

অনুষ্ঠানে নজরুল ইসলাম সরকার বলেন, ওয়ালটনের কাছে সব ক্রেতাই সমান গুরুত্বপূর্ণ। ২০ লাখ টাকার এই চেক হস্তান্তর প্রমাণ করে ওয়ালটন ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করে। ক্রেতারা ওয়ালটনের পণ্য সাদরে গ্রহণ করছেন বলেই আমরাও মানুষকে এই ধরনের সুবিধা দিতে পারছি। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে লক্ষ লক্ষ ক্রেতার ভাগ্য পরিবর্তনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত।

কর্তৃপক্ষ জানায় ওয়ালটন ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি, ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত ৭৭টি সার্ভিস সেন্টার থেকে দ্রুত বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা এবং সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

১০ সেপ্টেম্বর আসছে আইফোন ১১
নির্বাচিত

১০ সেপ্টেম্বর আসছে আইফোন ১১

অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে
প্রযুক্তি সংবাদ

অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে

ফেসবুকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪  সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

রিয়েলমি সিক্স আই- ২০২০ সালে দারাজের সবচেয়ে দ্রুত বিক্রয়কৃত স্মার্টফোন
ই-কমার্স

রিয়েলমি সিক্স আই- ২০২০ সালে দারাজের সবচেয়ে দ্রুত বিক্রয়কৃত স্মার্টফোন

২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ও ওএলইডি টাচ স্ক্রিন: বাজারে এলো Xiaomi Book Pro 14
প্রযুক্তি সংবাদ

২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ও ওএলইডি টাচ স্ক্রিন: বাজারে এলো Xiaomi Book Pro 14

Load More

ট্রেন্ডিং টপিক

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2022

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন গাজীপুরের পোশাককর্মী পারভিন

Techzoom.TV |
TechzoomTV