Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল ব্যাংক করতে লাগবে ৫০০ কোটি টাকা মূলধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ জুন ২০২২
ডিজিটাল ব্যাংক করতে লাগবে ৫০০ কোটি টাকা মূলধন
Share on FacebookShare on Twitter

ডিজিটাল ব্যাংক করতে লাগবে ৫০০ কোটি টাকা মূলধন
নতুন এই ডিজিটাল ব্যাংকগুলোর কোনো ব্রাঞ্চ অফিস থাকবে না। তাদের একটি প্রধান অফিস থাকবে। তারা মূলত ওয়েবসাইট ও এ্যাপভিত্তিক ব্যাংকিং সেবা দেবে। সেইসঙ্গে লেনদেন বা গ্রাহকের সমস্যা সমাধানে তারা কল সেন্টার চালু করবে।

ডিজিটাল ব্যাংক করতে হলে প্রতিষ্ঠাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫০০ কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল দিতে হতে পারে। এছাড়া এসব ব্যাংকের লাইসেন্স ব্যাংক-কোম্পানী আইনের আওতায় দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে ডিজিটাল ব্যাংক নিয়ে প্রস্তাবিত এক প্রাথমিক নীতিমালায়।

ব্যাংক এশিয়া এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে ডিজিটাল ব্যাংক করার জন্য প্রস্তাবনা দিয়েছে। এসব প্রস্তাবনার ভিত্তিতেই কেন্দ্রীয় ব্যাংক নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। নগদ ছাড়াও বেশ কয়েকটি এমএফএস প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক চালু করতে আগ্রহ দেখিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সম্প্রতি ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে আর্থিক অন্তর্ভুক্তিকে ব্যাপক ও দ্রুততর করার লক্ষ্যে ডিজিটাল ব্যাংক চালুর বিষয়টি পরীক্ষা করা হবে বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এমন ব্যাংক প্রতিষ্ঠা হলে তরুণ আইটি কর্মীদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।

ডিজিটাল ব্যাংক কেমন হতে পারে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সাধারণ ব্যাংক মূল লেনদেনগুলো ব্রাঞ্চের মাধ্যমেই করে থাকে। পাশাপাশি তারা গ্রাহকদের অনলাইনে ব্যাংকিং সেবা দিয়ে থাকে। নতুন এই ডিজিটাল ব্যাংকগুলোর কোনো ব্রাঞ্চ অফিস (শাখা) থাকবে না। তাদের একটি প্রধান অফিস থাকবে। তারা মূলত ওয়েবসাইট ও এ্যাপভিত্তিক ব্যাংকিং সেবা দেবে। সেইসঙ্গে লেনদেন বা গ্রাহকের সমস্যা সমাধানে তারা কল সেন্টার চালু করবে। পুরোদমে চালু হলে সাধারণ ব্যাংকের মতোই বড় অংকের লেনদেন করতে পারবে ডিজিটাল ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা বলেন, ডিজিটাল ব্যাংকের জন্য নতুন আইন করা কঠিন। কারণ, বিদ্যমান ব্যাংক কোম্পানী আইন অনুযায়ী একটি নতুন ব্যাংক চালু হতে ছয় মাস থেকে এক বছরের মতো সময় লেগে যায়। এক্ষেত্রে নতুন আইন করে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করতে হলে সময় লাগবে অন্তত দুই-তিন বছর। এটি যেহেতু একটি ব্যাংক, তাই ব্যাংক-কোম্পানী আইন অনুযায়ীই সেটি পরিচালিত হতে পারে। এমন হলে যারা ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করতে চাইবে, তাদেরকে সাধার‌ণ ব্যাংকের মতো করেই ৫০০ কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল দিতে হবে।

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় নীতিমালা প্রণয়নে বেশ কয়েক মাস ধরেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে প্রায় 8 মাস আগে অন্য দেশগুলোতে কীভাবে ডিজিটাল ব্যাংকিং প্রসার লাভ করেছে এবং বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং কেমন হতে পারে জানতে একটি কমিটি করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এই কমিটির সদস্যরা নিজেদের মধ্যে অন্তত ৬-৭টি সভা শেষে মাসখানেক আগে প্রস্তাবনা আকারে একটি প্রাথমিক নীতিমালা জমা দিয়েছে।

গত কিছুদিন আগে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আরেকটি কমিটি করে দেওয়া হয়েছে। নতুন এই কমিটি প্রতিবেদন দাখিলের পর ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

Tags: ডিজিটাল ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে গোপ্রো
নির্বাচিত

২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে গোপ্রো

গ্রাহকদের ৫ মিনিটে ঋণ দেবে শাওমি
নির্বাচিত

গ্রাহকদের ৫ মিনিটে ঋণ দেবে শাওমি

নতুন চমক নিয়ে আসছে নকিয়া
নির্বাচিত

বিক্রয় রাজস্ব বাড়ানোর লক্ষ্যমাত্রা নকিয়ার

গেমিং কম্পিউটারের উৎপাদন ২ কোটি ইউনিট ছাড়িয়েছে
গেম

গেমিং কম্পিউটারের উৎপাদন ২ কোটি ইউনিট ছাড়িয়েছে

দেশের প্রথম ডিজিটাল হেলথ অ্যাগ্রেগেটর প্ল্যাটফর্ম ‘হেলথ হাব’
প্রযুক্তি বাজার

দেশের প্রথম ডিজিটাল হেলথ অ্যাগ্রেগেটর প্ল্যাটফর্ম ‘হেলথ হাব’

বাজাজের মাইলেজ কিং সিটি ১০০
অটোমোবাইল

বাজাজের মাইলেজ কিং সিটি ১০০

Load More

ট্রেন্ডিং টপিক

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix