Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবশেষে বন্ধ হয়ে গেল ইন্টারনেট এক্সপ্লোরার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
গুরুতর নিরাপত্তা ত্রুটি ইন্টারনেট এক্সপ্লোরারে
Share on FacebookShare on Twitter

আর চলবে না মাইক্রোসফটের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার। ২০২১ সালের আগস্ট মাস থেকেই ব্রাউজারটি বন্ধ হওয়ার কথা ছিল। তবে এর প্রায় এক বছর পর এটি আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট।

এর মধ্য দিয়ে চালু হওয়ার ২৭ বছর পর বুধবার (১৫ জুন) থেকে বন্ধ হয়ে গেল একসময়ের জনপ্রিয় ব্রাউজারটি। ইন্টারনেট এক্সপ্লোরার আইই বা এমএসআইই হিসেবেও পরিচিত ছিল। ১৯৯৫ সালে ব্রাউজারটির প্রথম পথচলা শুরু হয়।

উইন্ডোজ ৯৫-এর সঙ্গে অ্যাড-অন প্যাকেজ হিসেবে এ ব্রাউজার চালু করে বিল গেটস ও পল অ্যালেনদের মাইক্রোসফট। এরপর অবশ্য উইন্ডোজের পুরো প্যাকেজের সঙ্গেই ইন্টারনেট এক্সপ্লোরার দিতে শুরু করে কোম্পানিটি। চালু হওয়ার কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে কম্পিউটার ব্যবহারকারীরা ব্রাউজার বলতে ইন্টারনেট এক্সপ্লোরারকেই বুঝত।

অনেকেরই প্রথম ই-মেইল, গুগল, ইয়াহু ও অরকুটের অভিজ্ঞতা এই ইন্টারনেট এক্সপ্লোরার থেকেই। ওই সময় বিশ্বব্যাপী প্রায় ৯৫ শতাংশ মানুষই এ ব্রাউজারটি ব্যবহার করত। অত্যধিক জনপ্রিয়তার কারণে ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্রাউজারটির ১১টি আপডেট ভার্সন বাজারে আনে সফটওয়্যার কোম্পানিটি।

তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে সেই ছবি। আরও আধুনিক মজিলা ফায়ারফক্স, অ্যাপলের সাফারি ও গুগলের ক্রম ব্রাউজারের দাপটে ক্রমেই জনপ্রিয়তা হারাতে থাকে ইন্টারনেট এক্সপ্লোরার।

গত বছরের (২০২১) এক পরিসংখ্যানমতে, বিশ্বে মোট কম্পিউটার ব্রাউজার ব্যবহারকারীদের মাত্র ২ শতাংশ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন। গুগল ক্রোম ব্যবহার করেন ৬৫ শতাংশেরও বেশি মানুষ। আর অ্যাপলের সাফারি ব্যবহার করেন ১০ শতাংশ মানুষ।

এক পর্যায়ে অবস্থা এমনই দাঁড়ায় যে, ইন্টারনেট এক্সপ্লোরারের একমাত্র ব্যবহার হয়ে দাঁড়ায় ক্রম বা ফায়ারফক্স ডাউনলোড করা। ২০১৬ সালে ইন্টারনেট এক্সপ্লোরারের ব্রাউজিং ফিচারের আপডেট করা বন্ধ করে দেয় মাইক্রোসফট।

এর আগে ২০১৫ সালে ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হিসেবে এজ ব্রাউজার আনে তারা। ক্রমের সঙ্গে অনেকটাই মিল রয়েছে ব্রাউজারটির। মূলত এরপর থেকেই ধীরে ধীরে ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করে নেয়ার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। ২০২১ সালের আগস্টে মাইক্রোসফট ৩৬৫ থেকে ব্রাউজারটির সাপোর্ট বন্ধ করে দেয়া হয়। সূত্র: আল-জাজিরা ও ওয়াশিংটন পোস্ট।

Tags: ইন্টারনেট এক্সপ্লোরার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ল্যাপটপ-ডেস্কটপ ও এক্সেসরিজে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক
ছাড় ও অফার

ওয়ালটন ল্যাপটপ-ডেস্কটপ ও এক্সেসরিজে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক

গ্রামীণফোনের কলরেট বাড়ছে
টেলিকম

দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের ৩৩০৭ কোটি টাকা রাজস্ব

২০২৫ সাল থেকে সব আইফোনে থাকবে ওলেড ডিসপ্লে
নির্বাচিত

২০২৫ সাল থেকে সব আইফোনে থাকবে ওলেড ডিসপ্লে

প্রযুক্তি সংবাদ

হ্যাকিংয়ে বেহাত ক্লিয়ারভিউ এআই-এর খদ্দের তালিকা

শ্রীলঙ্কায় শেখ হাসিনার মতো নেতৃত্ব নেই বলে তাদের এই অবস্থা
প্রযুক্তি সংবাদ

শ্রীলঙ্কায় শেখ হাসিনার মতো নেতৃত্ব নেই বলে তাদের এই অবস্থা

এবার পিক্সেল ৯এ আসছে প্রত্যাশার চেয়ে আগে
প্রযুক্তি সংবাদ

এবার পিক্সেল ৯এ আসছে প্রত্যাশার চেয়ে আগে

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix