Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা এখন সাড়ে ৬ লাখ: আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা এখন সাড়ে ৬ লাখ: আইসিটি প্রতিমন্ত্রী
Share on FacebookShare on Twitter

বরিশাল হাইটেক পার্ক তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রীর উপহার উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে বরিশালকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুন) বরিশাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে বরিশাল আইটি/ ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জ্ঞান সমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সারাদেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত করা হয়েছে। ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া শেখ হাসিনাকে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় বিশেষায়িত ল্যাব চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আইটি/আইটিইএস খাতে ইতিমধ্যে ২০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আইসিটি খাতের রপ্তানি আয় বর্তমানে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা এখন সাড়ে ৬ লাখ। তিনি বরিশাল হাইটেক পার্কে প্রশিক্ষণ গ্রহণ করে এলাকার তরুণরা বরিশাল নগরীকে সিলিকন নগরী হিসেবে গড়ে তুলবে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, এ হাই-টেক পার্কটি প্রতিষ্ঠার ফলে এলাকার তরুণ মেধাবীরা উদ্ভাবনী কাজে আরও মনোযোগী হবে এবং প্রত্যন্ত অঞ্চলে বসেই ব্যবসা করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। বরিশালের তরুণ প্রজন্ম তাদের মেধার যথাযথ বিকাশ ঘটিয়ে কর্মসংস্থানের জন্য নিজেকে তৈরি করতে পারবে পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে। এছাড়াও বরিশাল নগরী সিলিকন নগরী হিসেবে গড়ে উঠবে যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদেক আব্দুল্লাহ এ পার্কটি নির্মাণ করায় প্রধানমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এর মাধ্যমে এ এলাকায় আইসিটি শিল্পের বিকাশ ও উন্নয়ন ঘটবে।

ভারত সরকারের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীন জেলা পর্যায়ে আইটি /হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় বরিশালে এ হাইটেক পার্কটি প্রায় সাড়ে ৬ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, ১২ জেলায় আইটি/ হাইটেক পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালক মমতাজুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ কমিশনার, কুষ্টিয়া জেলা প্রশাসক, আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ করবে মারুতি অল্টো!
অটোমোবাইল

মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ করবে মারুতি অল্টো!

দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজার কাঁপাতে এলো রিয়েলমি নোট ৫০
নির্বাচিত

দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজার কাঁপাতে এলো রিয়েলমি নোট ৫০

১৩ দিনেই ‘আলাপ’ অ্যাপের ৩ লাখ ডাউনলোড
প্রযুক্তি সংবাদ

১৩ দিনেই ‘আলাপ’ অ্যাপের ৩ লাখ ডাউনলোড

মার্ক জাকারবার্গ, ইলন মাস্কের মতো শীর্ষ ধনকুবেরা কী ফোন ব্যবহার করেন?
প্রযুক্তি সংবাদ

মার্ক জাকারবার্গ, ইলন মাস্কের মতো শীর্ষ ধনকুবেরা কী ফোন ব্যবহার করেন?

প্রকাশ্যে ঘোষণা দিয়েই আনঅফিশিয়াল ফোন বিক্রি করছে এসএমএস গেজেট
প্রযুক্তি সংবাদ

প্রকাশ্যে ঘোষণা দিয়েই আনঅফিশিয়াল ফোন বিক্রি করছে এসএমএস গেজেট

ইন্টারনেটের গতিতে ভারত থেকে ৭৩ শতাংশ পিছিয়ে বাংলাদেশ
টেলিকম

ইন্টারনেটের গতিতে ভারত থেকে ৭৩ শতাংশ পিছিয়ে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
টেলিকম

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

গ্রাহকদের জন্য “রবি ওয়াইফাই কিনলেই ঈদ হবে হাইফাই”...

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix