Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজার কাঁপাতে এলো রিয়েলমি নোট ৫০

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজার কাঁপাতে এলো রিয়েলমি নোট ৫০
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুততম-বর্ধনশীল স্মার্টফোন কোম্পানি রিয়েলমি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে ব্র্যান্ডের সেরা এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট রিয়েলমি নোট ৫০। ‘‘লং–লাস্টিং ভ্যালু কিং’’ নামে সুপরিচিত এই ফোনের মাধ্যমে স্মার্টফোন প্রেমীরা পাচ্ছেন দীর্ঘ-স্থায়িত্বের নিশ্চয়তার পাশাপাশি একেবারে কম খরচে একটি অত্যাধুনিক স্মার্টফোন কেনার সুযোগ। অসাধারণ এই ডিভাইসটির মূল্য শুরু হয়েছে মাত্র ১০,৯৯৯ টাকা থেকে।

নির্ভরযোগ্যতা ও গুণগত মানের একটি সমন্বিত প্রতিফলন দেখা যায় রিয়েলমি নোট ৫০ স্মার্টফোনটিতে। এই মূল্য সীমার মধ্যে এটাই একমাত্র ফোন, যাতে রয়েছে ‘আইপি৫৪ রেটিং’ এর পানি ও ধূলা-রোধী সার্টিফিকেশন। আরও রয়েছে একটি কঠিন গ্লাস স্ক্রিন এবং একটি শক্তিশালী ইন্টারনাল ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো, যা পড়ে গেলেও ফোনটিকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। রিয়েলমি’র অক্লান্ত আরঅ্যান্ডডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) এর মাধ্যমে ৪৮ মাস পর্যন্ত একটি টেকসই মসৃণ অভিজ্ঞতা পেতে এই ফোনের প্রতি আস্থা রাখতে পারেন ডিভাইস ব্যবহারকারীরা।

স্কাই ব্লু ও মিডনাইট ব্ল্যাক- দুই ধরনের ব্যাক কাভার ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ব্যাক কাভারের রং ও এর স্টাইলিশ রাইট-অ্যাঙ্গেল এজের কারণে স্মার্টফোনটিতে বৈচিত্র্যময়তার পাশাপাশি সাধারণত্বের এক দারুণ সংমিশ্রণ ঘটেছে। মাত্র ৭.৯৯ মিলি মিটার পুরুত্ব এবং ১৮৬ গ্রাম ওজনের এই ফোনটি কিনলে টেকপ্রেমীরা পাচ্ছেন এই দামের মধ্যে সবচেয়ে পাতলা বডির একটি অনন্য ডিভাইস। একই মূল্যের প্রতিযোগী স্মার্টফোনগুলোর সঙ্গে তুলনা করলে, রিয়েলমি নোট ৫০ ব্যবহারকারীরা আরও আরামদায়কভাবে হাতে নিয়ে ফোন ব্যবহার করা উপভোগ করবেন নিঃসন্দেহে। নান্দনিকতা ও নির্ভরযোগ্য মান- উভয়ের স্বাদ ডিভাইস প্রেমীদের দিতে এই স্মার্টফোনটি নিয়ে হাজির হয়েছে রিয়েলমি।

সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের স্মার্টফোন কেনার চাহিদায় ‘রিয়েলমি নোট ৫০’ নিজেকে অনেকটাই এগিয়ে রেখেছে- এই ডিভাইসে রয়েছে সেরা মানের ৬.৭৪ ইঞ্চি ফুল-স্ক্রিন ডিসপ্লে, যেটিতে রয়েছে আকর্ষণীয় ৯০.৩ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও; ফিচার ও নির্ভরযোগ্যতা উভয় ক্ষেত্রেই স্মার্টফোনটি কম্পিটিটরদের পেছনে ফেলবে। ৫৬০ নিটস এর পিক ব্রাইটনেস দেবে বিশেষ আউটডোর ক্লিয়ারিটি, এর সঙ্গে যুক্ত হয়েছে স্মুথ ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ওয়াইড কালার গেমুট, যেটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করবে। সর্বাধুনিক প্রযুক্তি এবং সেরা পারফরম্যান্সের ডিভাইসটি নতুন মানদণ্ড তৈরি করছে, যেটি মানসম্পন্ন ডিভাইস তৈরিতে রিয়েলমি’র প্রতিশ্রুতিই পুর্নব্যক্ত করে।

রিয়েলমি নোট ৫০-এ রয়েছে অক্টা-কোর প্রসেসর এবং ঈর্ষণীয় ২৪৫,৩৪৩ আনটুটু বেঞ্চমার্ক স্কোর এবং এটি সুপার গেমিং পারফরম্যান্স এর গ্যারান্টি দিচ্ছে, সেইসঙ্গে কোনো রকম ঝামেলা ছাড়াই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা যাবে। ডিভাইসটি (৪জিবি+৬৪জিবি) এবং (৪জিবি+১২৮জিবি) ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফলে যথেষ্ট স্টোরেজ সুবিধা কাজে লাগিয়ে নির্বিঘ্নে স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন স্মার্টফোনপ্রেমীরা। মোবাইলটিতে আছে ৫০০০এমএএইচ এর বৃহৎ ব্যাটারি, যেটি সর্বোচ্চ ১০৬ ঘণ্টা পর্যন্ত একটানা মিউজিক উপভোগের সুযোগ করে দিচ্ছে ব্যবহারকারীদের। সবমিলিয়ে এন্ট্রি-লেভেল এর এই স্মার্টফোনটি এই মূল্যের মধ্যে অন্যান্য ডিভাইসের তুলনায় সেরা সার্ভিসই দেবে গ্রাহকদের।

রিয়েলমি নোট ৫০ এর ৪জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্ট আকর্ষণীয় ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ও ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। রিয়েলমি নোট ৫০ এর উন্মোচন নিয়ে আরো তথ্য জানতে ভিজিট করুন রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট- https://www.realme.com/bd/realme-note50 এ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি নোটরিয়েলমি নোট ৫০সেরা এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটহ্যান্ডসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবিশ্বাস্য কম দামে বাজারে আসছে অ্যাপলের নয়া হোম পড মিনি
নির্বাচিত

অবিশ্বাস্য কম দামে বাজারে আসছে অ্যাপলের নয়া হোম পড মিনি

পাঁচটি কৌশল শিখে হয়ে যান গুগলের ‘গোয়েন্দা’
কিভাবে করবেন

পাঁচটি কৌশল শিখে হয়ে যান গুগলের ‘গোয়েন্দা’

সবচেয়ে পাতলা গড়নের আভিটার ল্যাপটপ
নির্বাচিত

সবচেয়ে পাতলা গড়নের আভিটার ল্যাপটপ

অ্যাপলের বিরুদ্ধে রাশিয়ার ‘ব্যবহারকারীদের’ মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের বিরুদ্ধে রাশিয়ার ‘ব্যবহারকারীদের’ মামলা

শাওমি রেডমি ৯সি : ট্রিপল ক্যামেরার সঙ্গে স্বাচ্ছন্দ্য গেইমিং
নির্বাচিত

শাওমি রেডমি ৯সি : ট্রিপল ক্যামেরার সঙ্গে স্বাচ্ছন্দ্য গেইমিং

চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা
প্রযুক্তি সংবাদ

চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা

Load More

ট্রেন্ডিং টপিক

১৯ আগস্ট টেলিকম সেবা নিয়ে বিটিআরসি’র গণশুনানি, নিবন্ধন ২৬ জুলাই পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

১৯ আগস্ট টেলিকম সেবা নিয়ে বিটিআরসি’র গণশুনানি, নিবন্ধন ২৬ জুলাই পর্যন্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

স্টেডফাস্ট কুরিয়ারের পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক
ই-কমার্স

স্টেডফাস্ট কুরিয়ারের পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

আজ ২২ জুলাই আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’...

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

ল্যাপটপের ব্যাটারি লাইফ

ল্যাপটপ বন্ধ করবেন নাকি স্লিপ মোডে রাখবেন?

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ ফেব্রুয়ারি ২০২৪

দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজার কাঁপাতে এলো রিয়েলমি নোট ৫০

Techzoom.TV |
TechzoomTV