Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চার বছরের মধ্যে শীর্ষ তিন ব্র্যান্ডে স্থান রিয়েলমির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 21 June 2022
স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরসহ রিয়েলমি জিটি২
Share on FacebookShare on Twitter

চিপস্বল্পতার কারণে গত বছর যখন অনেক স্মার্টফোন নির্মাতা কোম্পানি নতুন স্মার্টফোন উন্মোচন কমাতে বাধ্য হয়েছে, সেখানে সুযোগটি পুরোদমে গ্রহণ করেছে রিয়েলমি। কোয়ালকমের চিপসেটের ওপর ভর করে গত বছর স্মার্টফোনের সরবরাহ সচল রেখেছে চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি। এতে প্রায় ৬০ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর বাজারে চার বছরের মধ্যেই তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়েলমি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সর্বশেষ প্রান্তিকে রিয়েলমির চেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং ও শাওমি। ভারতের মতো বাজারে শক্তিশালী অবস্থান নিতে অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্ট যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে অল্প সময়ের মধ্যেই শীর্ষ তিন ব্র্যান্ডে জায়গা করে নিয়ে ঈর্ষণীয় সফলতার পরিচয় দিয়েছে রিয়েলমি।

বছরখানেক ধরেই চীনা কোম্পানির বিরুদ্ধে নজরদারি বাড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এশিয়ার দুই পরাশক্তির মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন চললেও নীরবে ব্যবসা চালিয়ে যাচ্ছে রিয়েলমি ও শাওমির মতো কোম্পানি। এর পেছনে একটি কারণ হচ্ছে, মোদি সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি অনুসরণ করে সব স্মার্টফোন ভারতেই উৎপাদন করা। এতে স্থানীয়দের কর্মসংস্থানে ভূমিকা রাখছে রিয়েলমি। ১০০ ডলারের কম দামের অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনার মাধ্যমে সাশ্রয়ী স্মার্টফোন বাজারে শক্তিশালী অবস্থান করে নিয়েছে রিয়েলমি।

সাম্প্রতিক বছরগুলোয় ভারতের নীতিনির্ধারণী সংস্থা থেকে চাপের মুখে রয়েছে অ্যাপল, শাওমির মতো কোম্পানি। প্রতিদ্বন্দ্বীদের এ দুর্বলতার সুযোগ নিয়ে ভারতে ৪০ হাজারেরও বেশি স্টোর চালু করেছে রিয়েলমি। ১৮০ রুপি বা ১৩ হাজার ৯৯৯ রুপিতে রিয়েলমি ৮ ফাইভজি ফোন বাজারে এনেছে তারা। বর্তমানে যা সবচেয়ে সাশ্রয়ী ফাইভজি স্মার্টফোন। রিয়েলমির এ কৌশলের কারণে এ সেগমেন্টে মার খেয়েছে শাওমি ও স্যামসাংয়ের মতো বৈশ্বিক স্মার্টফোন জায়ান্ট।

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারের ১৬ শতাংশ হিস্যা ছিল রিয়েলমির। গত বছরের একই প্রান্তিকে যা ছিল ১১ শতাংশ। ভারতের বাজারে শীর্ষ দুই স্মার্টফোন বিক্রেতা কোম্পানি শাওমি ও স্যামসাংয়ের হিস্যা যথাক্রমে ২৩ ও ২০ শতাংশ।

চার বছরের মধ্যে ভারতের মতো বিশাল বাজারে তৃতীয় ব্র্যান্ড হিসেবে জায়গা করার পর আরো আগ্রাসী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রিয়েলমি। প্রধানমন্ত্রীর নিজ প্রদেশ গুজরাটের আহমেদাবাদে একটি বিশাল স্টোর চালু করে তারা। ১৩ হাজার বর্গফুটের স্টোরটি বিশ্বে রিয়েলমির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর, যেখানে কোম্পানিটির সব ধরনের পণ্য পাওয়া যাবে।

শুধু স্মার্টফোন নয়, ভারতের অ্যাসেম্বলি কারখানায় গত মাস থেকে ট্যাবলেট ও ল্যাপটপ তৈরি করতে যাচ্ছে রিয়েলমি। এছাড়া ওয়্যারলেস ইয়ারফোন তৈরিতে ভারতে ১০ কোটি রুপি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। ফলে পরবর্তী দুই বছরে রিয়েলমির বিক্রি ৫০ শতাংশ বাড়বে বলে আশা করছে চীনা প্রযুক্তি জায়ান্টটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষার ডিজিটাল রূপান্তরে ‘ইন্টেলিজেন্ট শিক্ষাব্যবস্থা’ এগিয়ে নিতে হবে
প্রযুক্তি সংবাদ

শিক্ষার ডিজিটাল রূপান্তরে ‘ইন্টেলিজেন্ট শিক্ষাব্যবস্থা’ এগিয়ে নিতে হবে

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল
প্রযুক্তি সংবাদ

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল

হুয়াওয়ের ‘প্ল্যান বি’ তে কুপোকাত মার্কিন যুক্তরাষ্ট্র
নির্বাচিত

হুয়াওয়ের ‘প্ল্যান বি’ তে কুপোকাত মার্কিন যুক্তরাষ্ট্র

নগদ লেনদেন কমালে দুর্নীতি কমবে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
অর্থ ও বাণিজ্য

নগদ লেনদেন কমালে দুর্নীতি কমবে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

ইন্টারনেটের গতিতে ভারত থেকে ৭৩ শতাংশ পিছিয়ে বাংলাদেশ
টেলিকম

বিটিসিএলসহ ১৯ গেটওয়ে প্রতিষ্ঠানের বকেয়া ৩৮০ কোটি, ইন্টারনেটে ধীরগতি

বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2022

চার বছরের মধ্যে শীর্ষ তিন ব্র্যান্ডে স্থান রিয়েলমির

Techzoom.TV |
TechzoomTV