Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান অফ রাখার নির্দেশনা দিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান অফ রাখার নির্দেশনা দিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
Share on FacebookShare on Twitter

বিদ্যুৎ ও ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে এক মাসের চ্যালেঞ্জ নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরই অংশ হিসেবে সকালে অফিসে এসেই অপ্রয়োজনীয় বিদ্যুৎ ও ব্যয় না করতে নির্দেশনা দিয়েছেন পলক।

আইসিটি বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে আগারগাঁয়ে আইসিটি টাওয়ারে আসেন প্রতিমন্ত্রী। ভবনে এসেই বিভিন্ন ফ্লোর ঘুরে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান এবং এসি বন্ধের নির্দেশ দেন।

বিশেষ করে করিডোরের লাইটগুলো সব সময় বন্ধ রাখার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এছাড়া যেখানে ডে লাইটের আলো আসবে সেখানে লাইটগুলো বন্ধ রাখা হবে। আর রুমের বাইরে থাকা অবস্থায় লাইট ও এসি বন্ধ এবং এসি ২৫ ডিগ্রির ঘরে রাখার নির্দেশনা দিয়েছেন পলক।

পাশাপাশি ব্যয় সাশ্রয়ে অভ্যন্তরীণ মিটিংগুলোতে নাস্তার বদলে শুধু পানি সরবরাহের নির্দেশনা দিয়েছেন।

এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, বিদ্যুৎ ও ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এক মাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। তবে সে কাজটি নিজের ঘর থেকে শুরু করা দরকার। আর সেজন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, সকালে অফিসে এসে আইসিটি বিভাগের ১৫টি ফ্লোর ঘুরলাম। দেখলাম অফিস, কিচেন, করিডরে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করছি। প্রত্যেকটি দপ্তরে ঘুরে ঘুরে অপ্রয়োজনীয় সকল বৈদ্যুতিক বাল্ব ও এসি বন্ধের জন্য নির্দেশনা দিয়েছি।

পলক বলেন, আমরা হিসাব করে দেখেছি আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, আসুন আমরা আমাদের মূল্যবান জাতীয় সম্পদ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হই।

আইসিটি বিভাগের অন্যান্য খরচ কমিয়ে আনার প্রসঙ্গে জানতে চাইলে পলক বলেন, আমরা অভ্যন্তরীণ মিটিংগুলোতে নাস্তা এবং খাওয়া-দাওয়ার ব্যয় কমিয়ে আনতে পারি। সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি, এর আগে সরকারি নির্দেশনায় এই বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশের ট্যুর বন্ধ করে দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে হ্যাকাথন

প্রযুক্তি ব্যবহার করে কিভাবে বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনা যায় সেজন্য একটি উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।

এ বিষয়ে তিনি বলেন, আমরা অল্প দিনের মধ্যেই তরুণদের নিয়ে একটি হ্যাকাথনের আয়োজন করছি। সেখানে বিদ্যুৎ সাশ্রয়ে তরুণদের কাছ থেকে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প আহ্বান করা হবে। তার ভিত্তিতে আমরা বিদ্যুৎ সাশ্রয়ের প্রকল্পগুলো কাজে লাগাতে পারব।

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘আন্ডার-ডিসপ্লে’ ক্যামেরার নতুন সংস্করণের ঘোষণা দিলো অপো
প্রযুক্তি সংবাদ

‘আন্ডার-ডিসপ্লে’ ক্যামেরার নতুন সংস্করণের ঘোষণা দিলো অপো

উল্টোদিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র! এর মানে কী?
প্রযুক্তি সংবাদ

উল্টোদিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র! এর মানে কী?

আইফোনে নতুন আপডেট, থাকছে কল রেকর্ডিংয়ের সুবিধা
নির্বাচিত

আইফোনে নতুন আপডেট, থাকছে কল রেকর্ডিংয়ের সুবিধা

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

প্রথম প্রান্তিকে ওয়ালটন ১৩ শতাংশ প্রবৃদ্ধিবেড়েছে

গুগল ডুডলে জয়নুলের তুলির আঁচড়
প্রযুক্তি সংবাদ

গুগল ডুডলে জয়নুলের তুলির আঁচড়

ভয়ের রাজ্যে ‘অচিনপুর’: ভূতুড়ে রোমাঞ্চ বাড়াতে এয়ারটেলের বিশেষ প্যাক
প্রযুক্তি সংবাদ

ভয়ের রাজ্যে ‘অচিনপুর’: ভূতুড়ে রোমাঞ্চ বাড়াতে এয়ারটেলের বিশেষ প্যাক

Load More

ট্রেন্ডিং টপিক

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix