Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“বিজনেস কন্টিউনিটি প্লান ফর পাওয়ার ক্রাইসিস ২০২২” বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 20 July 2022
“বিজনেস কন্টিউনিটি প্লান ফর পাওয়ার ক্রাইসিস ২০২২” বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রযুক্তিগত সমাধানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে “বিজনেস কন্টিউনিটি প্লান ফর পাওয়ার ক্রাইসিস ২০২২” বিষয়ে এক মতবিনিময় সভা আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম সভাপতিত্ব করেন। আইসিটি বিভাগ ও এর অধীন বিভিন্ন সংস্থার প্রধানসহ বিভিন্ন আইটি সংশ্লিষ্ট ৪০ জন কর্মকর্তা এতে ভার্চুয়ালি যুক্ত হন।

সভায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মিতব্যয়ী হতে লো কস্ট সেন্সর ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয়ী সম্মাননা প্রদান, ‘আমিই সমাধান’ অ্যাপ দিয়ে সচেতনতা কার্যক্রমের ফ্লো চার্ট, ৩৩৩ কলসেন্টার সংযুক্ত করে নাগরিকদের মধ্যে বিদ্যুৎ ঘাটতি তথ্য চালু, লোডশেডিং পরিকল্পনা বিষয়ে অ্যাপ তৈরি, ভোরে এক ঘন্টা সড়ক বাতি বন্ধ রাখা, এসএমএস, ইমো, হোয়াটসঅ্যাপ ব্যবহারের মাধ্যমে জরুরী বার্তা, বিগ ডেটা বিশ্লেষণের মাধ্যমে বিদ্যুতের লোডশেডিং পরিকল্পনা তৈরিসহ অংশগ্রহণকারীগণ তাদের মতামত তুলে ধরেন। এছাড়া এ বিষয়ে এটুআই এর পক্ষ থেকে ৩টি উপস্থাপনাসহ পাওয়ার সেভিংস এর মূল্য ও প্রয়োজন বিবেচনায় নিয়ে সাংস্কৃতিক/আচরণগত, আর্থিক কাঠামোর উপর অ্যানার্জি সাশ্রয় নিয়ে দিক নির্দেশনা মূলক একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার জন্য দেশের সকল নাগরিকের কাছে উদাত্ত আহবান জানিয়েছেন উল্লেখ করে বলেন তাঁর এ আহ্বানে সাড়া দিয়ে বিদ্যুৎ বা জ্বালানি নয়, প্রত্যেকটি জায়গায় আমাদের সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার বিষয়ে সকলকে সচেষ্ট হতে হবে।

পলক বলেন দেশের সংকটকালীন আমরা প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দক্ষ নির্দেশনা ও নেতৃত্বে সঠিকভাবে গুরুত্বপূর্ণ কার্যক্রমসহ করোনাকালীন দুই বছরে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক, বাণিজ্যিক ও বিচারিক কার্যক্রমসহ সকল বিষয়ে প্রযুক্তিকে ব্যবহার করে সেই পরিস্থিতিগুলোকে মোকাবিলা করতে অনেকাংশে সফল হয়েছি।

তিনি বলেন বর্তমান যে জাতীয় ও আন্তর্জাতিক সংকট এবং অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা রয়েছি তা কতো ভালোভাবে মোকাবিলা করা যায় এবং সংকটের মধ্যে থেকেও প্রযুক্তিকে কতোটা ভালোভাবে ব্যবহার করা যায় সেজন্যই এই মতবিনিময় সভার আয়োজন।

পলক বলেন সংকট থেকেই আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবো এবং সংকট মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে আমরা সাহসিকতার সাথে আমরা এগিয়ে যাবো।

প্রতিমন্ত্রী বলেন ২০২০ সালের মার্চে আমরা করোনাকালীন সময়ে বিজনেস কন্টিনিউটি প্ল্যান তৈরি করে করোনা মোকাবেলা করেছি। ঠিক একইভাবে অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক সংকট মোকাবেলায় কি কি বিজনেস প্ল্যান করা দরকার এবং কি কি ধরনের সমাধান হতে পারে সে বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করে আগামী ৩ দিনের মধ্যে প্রধানমন্ত্রী বরাবর একটি সার-সংক্ষেপ প্রেরণ করা হবে বলে সভায় জানানো হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুর্নীতির অভিযোগে হুয়াওয়ে থেকে কেনাকাটা আটকে দিয়েছিলেন নাহিদ, তোড়জোড় ফয়েজ আহমদের
অর্থ ও বাণিজ্য

দুর্নীতির অভিযোগে হুয়াওয়ে থেকে কেনাকাটা আটকে দিয়েছিলেন নাহিদ, তোড়জোড় ফয়েজ আহমদের

নগ্ন ছবি মুছে দেবে নতুন ফিল্টার
নির্বাচিত

নগ্ন ছবি মুছে দেবে নতুন ফিল্টার

হতাশ অবস্থায় সঙ্গী হলো ডিএসবি
প্রযুক্তি সংবাদ

হতাশ অবস্থায় সঙ্গী হলো ডিএসবি

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের দ্বাদশ প্রজন্মের নতুন গেমিং ল্যাপটপ
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের দ্বাদশ প্রজন্মের নতুন গেমিং ল্যাপটপ

ওয়ানপ্লাস আনছে নতুন বাজেট ৫জি ফোন: OnePlus Nord CE 5 জুনে বাজারে আসছে
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস আনছে নতুন বাজেট ৫জি ফোন: OnePlus Nord CE 5 জুনে বাজারে আসছে

মটোরোলা হ্যান্ডসেটে রবিশপের ৩৫ শতাংশ মূল্যছাড়
ছাড় ও অফার

মটোরোলা হ্যান্ডসেটে রবিশপের ৩৫ শতাংশ মূল্যছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 July 2022

“বিজনেস কন্টিউনিটি প্লান ফর পাওয়ার ক্রাইসিস ২০২২” বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV