Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উয়েফা’র সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলো অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 July 2022
উয়েফা’র সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলো অপো
Share on FacebookShare on Twitter

আগামী দুই সিজনের জন্য উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার লিগ, উয়েফা ফুটসাল চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এবং উয়েফা ইয়ুথ লিগ ফাইনাল সহ উয়েফা’র নানা প্রতিযোগিতার জন্য অংশীদার হয়েছে বলে সম্প্রতি ঘোষণা করেছে অপো।

২০২২-২৩ এবং ২০২৩-২৪ সেশনে মাঠের ভেতরের এবং বাইরের গুরুত্বপূর্ণ মুহুর্তগুলো ফ্যানদের সাথে শেয়ার করতে, মাঠের বিশেষ মুহুর্তগুলো ফ্যানদের সামনে তুলে ধরতে; উয়েফার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে অপো।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূলমন্ত্র ‘দ্য বেস্ট অব দ্য বেস্ট’র সাথে লক্ষ্যগত দিক দিয়ে মিলে যায় অপোর ব্র্যান্ড প্রোপোজিশন ‘ইনস্পিরেশন এহেড’, যার মাধ্যমে ব্র্যান্ডটির সেরা হওয়ার সংকল্পেরই প্রতিফলন ঘটে। সারা বিশ্বের ফুটবল ফ্যানদের মাঝে উয়েফা চ্যাম্পিয়নস লিগ’র অনুপ্রেরণামূলক মুহুর্তগুলো ছড়িয়ে দিতে কাজ করবে অপো।

অপো’র গ্লোবাল মার্কেটিংয়ের প্রেসিডেন্ট উইলিয়াম লিউ বলেন, “উয়েফা’র অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। তাদের সাথে কাজ করার মাধ্যমে আমরা উয়েফা চ্যাম্পিয়নশিপের আনন্দের মুহুর্তগুলো ফুটবল ফ্যানদের মাঝে ছড়িয়ে দিতে পারবো। অপো’তে আমরা বিশ্বাস করি, জীবনের সঙ্কটগুলো পেরিয়ে যেতে হলে আমাদের মধ্যে উদ্ভাবনের শক্তি থাকতে হবে। আর প্রতিকূলতার বিরুদ্ধে উয়েফা’র লড়াই করে যাওয়ার প্রবণতা আমাদের অংশীদারিত্বকে যথার্থ করেছে।”

উয়েফা’র মার্কেটিং ডিরেক্টর গাই-লরেন্ট এপস্টেইন বলেন, “পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতা- উয়েফা চ্যাম্পিয়নস লিগ’র সাথে সাথে উয়েফা’র স্পন্সর পরিবারে অপো’কে স্বাগতম জানাই। পৃথিবীব্যাপী ফুটবল ফ্যানদের কানেক্ট করে তাদের অনুপ্রাণিত করতে বৈশ্বিকভাবে স্বনামধন্য প্রতিষ্ঠান অপো’র সাথে একযোগে কাজ করবো আমরা।”

অংশীদারিত্বের অংশ হিসেবে অপো’কে দেখা যাবে উয়েফার প্রচারপর্দা, স্টেডিয়াম, বিজ্ঞাপন, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও, ফুটবল ফ্যানদের জন্য বিশেষ সুযোগের অফার নিয়ে এসেছে অপো। ফ্যানরা এখন উয়েফা চ্যাম্পিয়নস লিগ চলাকালে পিচ-সাইডে গিয়ে অপো’র স্মার্টফোনের মাধ্যমে খেলার বিশেষ মুহুর্তের ছবি তুলতে পারবেন। বিশেষ মুহুর্তের তোলা সেই ছবি উয়েফা চ্যাম্পিয়নস লিগ’র ওয়েবসাইট এবং অপো উয়েফা চ্যাম্পিয়নস লিগ’র ল্যান্ডিং পেইজের অপো গ্যালারিতে শেয়ার দেয়া হবে।

একই সাথে অংশীদারিত্ব চলাকালে পাওয়া যাবে রেনো এবং ফাইন্ড মোবাইল সিরিজের ফিচার্ড ডিভাইসগুলো, যাতে থাকছে কাটিং-এজ ইমেজিং এনপিইউ ও মারিসিলিকন এক্স। এছাড়াও, থাকছে অপো আইওটি’র নতুন পণ্য- অপো হেডফোন এবং অপো স্মার্টওয়াচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগ’র খেলা উপভোগ করার সময় অপো’র এসব নতুন পণ্য বিশ্বব্যাপী ফুটবল ফ্যানদের প্রেরণা জোগাবে।

নতুন এই স্পন্সরশিপ, খেলার মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতাদের সাথে সম্পৃক্ত হতে অপো’র প্রচেষ্টাকে বাস্তবায়িত করবে। চীনের এ প্রযুক্তি প্রতিষ্ঠান উইম্বলডন ও রোলান্ড গারোস সাথে চতুর্থ বছরের মতো অংশীদার হিসেবে আছে। এছাড়া, অপো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈশ্বিক অংশীদার। ভিন্ন ভিন্ন ক্রীড়া টুর্নামেন্টে অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চল ও সংস্কৃতির স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সম্মান ও সম্প্রীতির সেতুবন্ধন করছে অপো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে রেডমি নোট ৯ সিরিজ, দাম সাধ্যের মধ্যে
প্রযুক্তি সংবাদ

আসছে রেডমি নোট ৯ সিরিজ, দাম সাধ্যের মধ্যে

হারানো জিনিস খুঁজে দেবে অ্যাপল এয়ারট্যাগস
নির্বাচিত

হারানো জিনিস খুঁজে দেবে অ্যাপল এয়ারট্যাগস

ওয়ালটন পণ্যে ১০ লাখ টাকা ক্যাশব্যাক!
ছাড় ও অফার

ওয়ালটন পণ্যে ১০ লাখ টাকা ক্যাশব্যাক!

২০২৫ সালের মধ্যে বিশ্ব প্রযুক্তিশিল্পের ১০টি মূলধারার পূর্বাভাস হুয়াওয়ের
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে লাইসেন্সের মেয়াদ বাড়েনি হুয়াওয়ের

নতুন মেসেঞ্জারে মিলবে নতুন ফিচার
নির্বাচিত

নতুন মেসেঞ্জারে মিলবে নতুন ফিচার

করোনাভাইরাস: এবার পেছালো জিডিসি ২০২০
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি খাতসংশ্লিষ্ট সম্মেলন বাতিলে ক্ষতি ৫০ কোটি ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

তুলনামূলক কম দাম, সহজে স্থাপন করা যায় এবং...

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 July 2022

উয়েফা’র সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলো অপো

Techzoom.TV |
TechzoomTV