Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল ও কান্তারের সমীক্ষা- শীর্ষ ৫০ গ্লোবাল ব্র্যান্ড বিল্ডারসে স্থান করে নিল রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 July 2022
Private: কর ফাঁকির অভিনব কৌশল রিয়েলমির
Share on FacebookShare on Twitter

গুগল ও কান্তার যৌথভাবে ‘কান্তার ব্র্যান্ডজ চাইনিজ গ্লোবাল ব্র্যান্ড বিল্ডার্স ২০২২ টপ ৫০’ এর তালিকা প্রকাশ করেছে। টেকনোলজিক্যাল এবং ট্রেন্ডসেটিং ব্র্যান্ড রিয়েলমি প্রথমবারের মতো এ তালিকায় জায়গা করে নিয়েছে; একইসাথে ব্র্যান্ডটি ‘বেস্ট নিউকামার ফর ব্যালেন্সড গ্রোথ’ শীর্ষক পুরস্কারও অর্জন করেছে। র্শীষ ৫০ ব্র্যান্ডের তালিকায় রিয়েলমিই সবচেয়ে তরুণ ব্র্যান্ড।

২০১৮ সালে যাত্রা শুরু করে রিয়েলমি। যাত্রা শুরুর মাত্র তিন বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি বৈশ্বিকভাবে ১০ কোটি সেলস ভলিউম (স্মার্টফোন বিক্রি) মাইলফলকে পৌঁছানোর গৌরব অর্জন করে। এ অর্জন রিয়েলমিকে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত করেছে এবং গত বছর রিয়েলমি বিশ্বের সেরা ৬ স্মার্টফোন ব্র্যান্ডের একটিতে পরিণত হয়। এ স্বীকৃতি রিয়েলমিকে রাইজিং স্টার (উদীয়মান) থেকে বৈশ্বিক প্রভাব বিস্তারকারী ব্র্যান্ডে পরিণত করেছে, যা বিশ্বজুড়ে রিয়েলমিকে তরুণদের পছন্দের ব্র্যান্ডে পরিণত করেছে।

এ প্রসঙ্গে রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্কাই লি বলেন, “বিশ্বজুড়ে তরুণদের কাছে রিয়েলমি টেকনোলজি ব্র্যান্ড (প্রযুক্তি ব্র্যান্ড) হিসেবে সুপরিচিত। বিগত ৪ বছরে রিয়েলমি স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান সম্প্রসারিত করেছে। আমরা বিশ্বের ৬১ দেশের তরুণ ব্যবহারকারীদের জন্য শক্তিশালী পারফরমেন্সের গুণগতমান সম্পন্ন ও ট্রেন্ডসেটিং ডিজাইনের পণ্য নিয়ে আসছি। আগামী দিনে গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরির জন্য রিয়েলমি বিভিন্ন কৌশল গ্রহণ করবে।”

বিশ্বের ১১টি দেশের ১০ লাখেরও বেশি ব্যবহারকারীর ওপর পরিচালিত জরিপের ওপর ভিত্তি করে ‘ব্র্যান্ডজ চাইনিজ গ্লোবাল ব্র্যান্ড বিল্ডার্স টপ ৫০’ তালিকাটি করা হয়েছে। কনজ্যুমার সার্ভে ডেটা ও সার্চ ডেটার সামগ্রিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে র্শীষ ব্র্যান্ডগুলোর স্কোর নির্ধারণ করে এ তালিকা তৈরি করা হয়। এ স্কোর বিশ্বজুড়ে চীনের ব্র্যান্ডগুলোর আন্তর্জাতিক বাজারে প্রভাব ও বিশ্বাসযোগ্যতার বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, সেরা ৫০টি ব্র্যান্ডের যে তালিকা প্রকাশ করা হয়েছে, এর মধ্যে রিয়েলমিই সবচেয়ে তরুণ ব্র্যান্ড।

উদীয়মান বাজারগুলোতে রিয়েলমি’র প্রভাব বাড়ছে এবং প্রতিষ্ঠিত বাজারগুলোতে রিয়েলমি ব্র্যান্ডের প্রভাব স্পষ্টসাম্প্রতিক সময়ে, রিয়েলমি’র বৈশ্বিক বাজারে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এর পণ্যের বিক্রিও বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটি বৈশ্বিকভাবে বছরপ্রতি ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি ১৪টি দেশে প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতার চলমান ধারার বহিঃপ্রকাশ। স্পেন, গ্রিস, চেক প্রজাতন্ত্রের মতো ইউরোপের দেশগুলোতে বাজার দখলের ক্ষেত্রে তালিকার সেরা পাঁচে প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি, যেখানে সামগ্রিক প্রবৃদ্ধির হার ১৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে রিয়েলমি’র ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছর ভারতের বাজারে ১৬ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ব্র্যান্ডটি সেরা তিনে প্রবেশ করেছে। দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য ও অন্যান্য বাজারগুলোতে রিয়েলমি অভাবনীয় সাফল্য লাভ করেছে। প্রতিষ্ঠানটি মরক্কো, পেরু ও মিশরসহ অন্য দেশগুলোতে মার্কেট শেয়ার দখলের ক্ষেত্রে সেরা পাঁচে অবস্থান নিয়েছে।

যাত্রা শুরুর পর থেকে রিয়েলমি নিজস্ব কৌশল অনুসরণ করছে। প্রতিষ্ঠানটির মাল্টি-লেভেল, মাল্টি সার্কেল ও গ্লোবালাইজেশনের সমন্বিত লে-আউট রয়েছে। আগামী দিনগুলোতে রিয়েলমি এই বৈশ্বিক লে-আউট সমৃদ্ধ করার মাধ্যমে প্রযুক্তিগত ও ট্রেন্ডসেটিং ব্র্যান্ড হিসেবে নিজেদের শক্তিশালী অবস্থান প্রসারিত করতে কাজ করে যাবে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের ই ল্যানিং এর সব থেকে বড় প্লাটফর্ম সার্চ ইংলিশ
টেকজুম প্রযুক্তি আড্ডা

বাংলাদেশের ই ল্যানিং এর সব থেকে বড় প্লাটফর্ম সার্চ ইংলিশ

শিশুর কান্নার আওয়াজ শুনেই কারণ বলে দেবে অ্যাপ
নির্বাচিত

শিশুর কান্নার আওয়াজ শুনেই কারণ বলে দেবে অ্যাপ

নিজের তথ্য নিজেরাই যেভাবে পাচার করছি
প্রযুক্তি সংবাদ

নিজের তথ্য নিজেরাই যেভাবে পাচার করছি

আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
প্রযুক্তি সংবাদ

আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা

চ্যাটজিপিটি প্লাস
নির্বাচিত

ম্যাকওএসের চ্যাটজিপিটি প্লাসে রেকর্ড মোড চালু

বন্ধ হবে ৩ ধরনের মোবাইল ফোন আমদানি, আরও ৭ সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোন আমদানিতে ৬০% শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি বাজার

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 July 2022

গুগল ও কান্তারের সমীক্ষা- শীর্ষ ৫০ গ্লোবাল ব্র্যান্ড বিল্ডারসে স্থান করে নিল রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix