Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘শিক্ষার ডিজিটাল রূপান্তরে বিডিরেনকে কম দামে ব‌্যান্ডউইদথ দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

শিক্ষার্থীদের সম্পূর্ণভাবে ইন্টারনেট নির্ভর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ইউজিসির শিক্ষা বিষয়ক নেটওয়ার্ক বিডিরেনকে সম্ভাব‌্য স্বল্প দামে ইন্টারনেট ব‌্যান্ডউইদথ সরবরাহ করবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ বৃহস্পতিবার ঢাকায় বিডিরেনের সাথে এ বিষয়ক এক ভার্চুয়াল সভায় এ আশ্বাস দেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান প্রফেসর ড. দীল আফরোজা বেগম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব-উল-আলম, বিটিসিএল‘র ব‌্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, সাবমেরিন ক‌্যাবল লিমিটেডের ব‌্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান এবং বিডিরেন‘র সিইও মোহাম্মদ তাওরিত অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বৈঠকে টেলিযোগাযোগ মন্ত্রী শিক্ষার ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটাল শিক্ষা বিস্তারে ডিজিটাল নেটওয়ার্ক সম্প্রসারণের বিকল্প নেই।

বিজ্ঞাপন

এই লক্ষ‌্যে ইতোপূর্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ‌্যোগে সারা দেশে ৫৮৭টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইন্সটিটিউটে বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাই চালু করা হয়েছে। এ ছাড়া বিটিআরসি‘র এসওএফ‘র অর্থায়নে টেলিযোগাযোগ অধিদপ্তর ৬৫০টি প্রাথমিক বিদ‌্যালয় ডিজিটাল শিক্ষা ব‌্যবস্থা বাস্তবায়ন করছে।
মোস্তাফা জব্বার বলেন, শিক্ষাকে শিক্ষার জায়গায় দেখতে হবে। প্রয়োজনে সিএসআর থেকে যোগ করে হলেও স্বল্পমূল্যে ব‌্যান্ডউইদথ সরবরাহ করতে হবে, এটা আমাদের দায়িত্ব।

তিনি ইউজিসিকে আশ্বস্ত করে বলেন, শিক্ষার ডিজিটাল রূপান্তরে আপনাদের প্রচেষ্টা আমাদেরই প্রচেষ্টা বলে মনে করি। এই লক্ষ‌্যেই আমরা বিটিসিএল থেকে প্রতি এমবিবিএস ব‌্যান্ডউইদথ ১৮০ টাকায় সরবরাহ করছি।

তিনি বিডিরেন’র চাহিদা অনুযায়ী স্বল্প দামে অতিরিক্ত ব‌্যান্ডউদথ সরবরাহের আশ্বাস ব‌্যক্ত করে বলেন, এ বিষয়ে আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার জন‌্য সম্ভাব‌্য সর্বোচ্চ ছাড় দেওয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ সচিব এই বিষয়ে প্রস্তাব পাঠানোর জন‌্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

এ সময় ইউজিসির চেয়ারম‌্যান বলেন, শিক্ষার ডিজিটাল কনটেন্ট তৈরি, শ্রেণিকক্ষের লেকচার ইত‌্যাদি ডিজিটাল কনটেন্ট হিসেবে ওয়েব সাইটে দেওয়া হবে। মিশ্র শিক্ষা ব‌্যবস্থা চালুর ব‌্যাপারে গৃহীত উদ‌্যোগ বাস্তবায়নে ইউজিসি কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি কভিডকালে শিক্ষা ব‌্যবস্থা অনলাইনে চালু রাখতে বিটিসিএলের নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন সেবা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুই ওএস চলবে বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোনে
টেলিকম

দুই ওএস চলবে বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোনে

চিপ বিভাগের প্রধান হচ্ছেন ফক্সকনের চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

চিপ বিভাগের প্রধান হচ্ছেন ফক্সকনের চেয়ারম্যান

গ্রাহক সেবায় ইভ্যালির ‘প্রায়োরিটি স্টোর’
ই-কমার্স

ইভ্যালিতে আটকে থাকা টাকা ও গ্রাহক তালিকার তথ্য চেয়ে চিঠি

বিভিন্ন ইস্যুতে ইন্টারনেট বন্ধে ভারতের ক্ষতি ১৩০ কোটি ডলার
টেলিকম

বিভিন্ন ইস্যুতে ইন্টারনেট বন্ধে ভারতের ক্ষতি ১৩০ কোটি ডলার

মূল অ্যাপে ফিরতে পারে মেসেঞ্জার
নির্বাচিত

মূল অ্যাপে ফিরতে পারে মেসেঞ্জার

‘ফাইভজি ইন্টারনেটের গতি হবে ২০ জিবিপিএস’
টেলিকম

ফোরজির দামেই মিলবে ফাইভজি ইন্টারনেট!

Load More

ট্রেন্ডিং টপিক

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন
প্রযুক্তি সংবাদ

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬
প্রযুক্তি সংবাদ

১০ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

রাজধানীতে অবৈধ মোবাইল কারখানা: চায়নিজ চক্রের হাত ধরে...

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix