Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রকাশকদের বছরে ৩০ লাখ ডলার দেবে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 August 2019
বাংলাদেশে অফিস চালু করতে রাজি হয়েছে ফেসবুক
Share on FacebookShare on Twitter

নিউজ সেকশন আনছে ফেসবুক। আর সেকশনের কন্টেন্টের জন্য পত্রিকা প্রকাশকদের লাখ লাখ ডলার অফার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ওয়াল স্ট্রিট জার্নালে গত বৃহস্পতিবার এমন একটি প্রতিবেদন বেরিয়েছে। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজের মতো গণমাধ্যমকে এমন প্রস্তাব দেয়া হয়েছে বলে জানা গেছে। খবর বিজনেস ইনসাইডার।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রতিবেদনের স্বত্ব কিনতে একেকটি গণমাধ্যমকে বছরে ৩০ লাখ ডলার পর্যন্ত দেয়ার প্রস্তাব দেয়া হচ্ছে। এরই মধ্যে ব্লুমবার্গ, ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্যারেন্ট কোম্পানি ডাও জোনসকে এমন প্রস্তাব দিয়েছেন ফেসবুকের নির্বাহীরা।

তবে প্রকাশকদের প্রস্তাব দেয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও ফেসবুক নির্বাহীদের পক্ষ থেকে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

চলতি বছরের শেষ নাগাদ নিউজ সেকশন নামে নতুন একটি সেকশন চালুর পরিকল্পনা রয়েছে ফেসবুকের। বিশেষ এ সেকশনে শুধু খবর থাকবে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি গণমাধ্যমের বিকল্প হিসেবেও প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে মার্ক জাকারবার্গের এ প্রতিষ্ঠান।

যদিও ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা, আপত্তিকর ও সহিংসতামূলক কন্টেন্ট ছড়িয়ে দেয়ার প্লাটফর্ম হিসেবে ব্যবহার হওয়ার কারণে সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফেসবুক।

গত মার্চের শেষদিকে ফেসবুকে নিউজ সেকশন চালুর ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। ‘উচ্চমান ও নির্ভরযোগ্য’ গণমাধ্যম হয়ে ওঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। ওই সময় এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানান, চলতি বছরের শেষ নাগাদ সেকশনটি চালুর পরিকল্পনা রয়েছে।

নিউজ সেকশন নিয়ে নিজের পরিকল্পনা ব্যাখ্যা করতে গিয়ে জাকারবার্গ বলেন, তার ভিশন ১০, ১৫ বা ২০ শতাংশ ফেসবুক ব্যবহারকারী এ সেকশনটি ব্যবহার করবে। উচ্চমানের সাংবাদিকতা ছড়িয়ে দিতে ফেসবুকের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে উল্লেখ করে সেকশনটি নিজের মতো গুছিয়ে নেয়া যাবে বলেও জানান তিনি।

এ বছরের শুরুর দিকে নিউজ কন্টেন্টের সাবস্ক্রিপশন সেবা চালু করে অ্যাপল। এ ঘোষণার কিছুদিনই পরই ফেসবুকে ডেডিকেটেড নিউজ সেকশন যুক্ত করার ঘোষণা দেন মার্ক জাকারবার্গ।

এর জন্য সাংবাদিক নিয়োগ দেয়ার কোনো পরিকল্পনার কথা তিনি জানাননি। তবে কোনো নিউজ কন্টেন্ট প্রকাশের আগে সেটি যাচাই-বাছাই ও তত্ত্বাবধানের জন্য সাংবাদিকদের একটি দল রাখার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন এ উদ্যোগসংশ্লিষ্ট একটি সূত্র।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বসুন্ধরা শপিং মলে বৈধ ব্যবসায়ীদের দোকান খুলতে বাধা দিচ্ছে বসুন্ধরা কর্তৃপক্ষ
নির্বাচিত

বসুন্ধরা শপিং মলে বৈধ ব্যবসায়ীদের দোকান খুলতে বাধা দিচ্ছে বসুন্ধরা কর্তৃপক্ষ

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস
প্রযুক্তি সংবাদ

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে: মোস্তাফা জব্বার

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

সুবিধাবঞ্চিত শিশুদের ডিজিটাল সরঞ্জাম প্রদান করেছে হুয়াওয়ে

আ. লীগ সরকারের আমলে উপেক্ষিত স্থানীয় প্রযুক্তিবিদরা
নির্বাচিত

আ. লীগ সরকারের আমলে উপেক্ষিত স্থানীয় প্রযুক্তিবিদরা

ছোট্ট এই ডিভাইসটি যেকোনো স্ক্রিনকে বানাবে টাচস্ক্রিন!
প্রযুক্তি সংবাদ

ছোট্ট এই ডিভাইসটি যেকোনো স্ক্রিনকে বানাবে টাচস্ক্রিন!

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ...

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 August 2019

প্রকাশকদের বছরে ৩০ লাখ ডলার দেবে ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV