Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের রেজিস্টেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ জুলাই ২০২২
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের রেজিস্টেশন শুরু
Share on FacebookShare on Twitter

শিক্ষার্থীদের নিয়ে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর কেআইবি কনভেনশনহলে এই কার্যক্রমের উদ্বোধন হয়। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটের শুভ সূচনা ঘোষণা করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরে তাঁর সুযোগ্য কন্যা দেশরত্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল রূপান্তরিত করছেন। তরুণদের মাঝে বিশ্বমানের আইটিজ্ঞান ছড়িয়ে দিতে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ অনেকতার প্রয়াস রাখবে বলে আমি আশাবাদী। এসময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের আইসিটি, শিক্ষা ও গবেষণা সেক্টরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মো. হুমায়ূন কবির, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ড. সাজ্জাদ হোসেন, উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, বিসিএস সভাপতি সুব্রত সরকার প্রমুখ। এছাড়াও সারা দেশ থেকে প্রায় ১৫‘শ শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও হুইসেলের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার নলেজ পার্টনার হিসেবে সংযুক্ত রয়েছে ই-লার্নিং প্রতিষ্ঠান ব্রাইট স্কিলস। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা মোট ছয়টি ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন। প্রতিযোগীদের জন্য সর্বমোট প্রাইজমানি থাকছে ৫০লাখ টাকা। প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের পর থেকে পাঁচ মাস শিক্ষার্থীরা মেন্টরদের মাধ্যমে নিজেদের আইসিটি জ্ঞানকে প্রসারিত করার সুযোগ পাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে থাকছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের বুথ।

গভর্নিং বডির সদস্য ও তথ্য প্রযুক্তিবিদ মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে আমাদের শিক্ষার্থীদের সময়োপযোগী করার জন্য এই প্রতিযোগিতাটি মাইলক ফলক হয়ে থাকবে। আইসিটি খাতে বিশ্বমানের জ্ঞানার্জনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে এগিয়ে থাকে সে উদ্দেশ্যকে সামনে রেখেই এই আয়োজন।

আর একজন সদস্য আরেফিন দিপু বলেন, চলতি বছরের শুরুতেই শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের শুভসূচনা করে। তারপর থেকেই সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিষয়ে মেন্টরিং কার্যক্রম চলত। এবার রেজিস্টেশন প্রক্রিয়া শুরুর মাধ্যমে এই কার্যক্রমের পূর্ণতা পেল। গভর্নিং বডির সদস্য ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সিইও মনির হোসেন বলেন, প্রি-স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্র আইসিটি শিক্ষাকে জনপ্রিয় করতেই আমাদের এই আয়োজন। শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকও এই প্রতিযোগিতার মাধ্যমে আইসিটি শিক্ষাকে ভালোবাসুক। এই শিক্ষা তার সন্তানদের সঙ্গে সঙ্গে সমাজেও ছড়িয়ে দিক। www.ictolympiadbangladesh.com-এই সাইটটির মাধ্যমে ক্যাটাগরি অনুসারে রেজিস্টেশন করতে পারবে সকল শিক্ষার্থী।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্বিতীয় ডোজের পর ভ্যাকসিন পাসপোর্ট
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় ডোজের পর ভ্যাকসিন পাসপোর্ট

গুগল সার্চে মিলছে হোয়াটসঅ্যাপের গোপন গ্রুপ!
নির্বাচিত

হাই রেজুলেশনের ছবি-ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

বাণিজ্যের ডিজিটাল রূপান্তর তরুণদের আত্মকর্মসংস্থানের জন্য অসাধারণ সুযোগ
নির্বাচিত

বাণিজ্যের ডিজিটাল রূপান্তর তরুণদের আত্মকর্মসংস্থানের জন্য অসাধারণ সুযোগ

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে একযোগে কাজ করছে ইমো ও জাগো ফাউন্ডেশন
প্রযুক্তি সংবাদ

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে একযোগে কাজ করছে ইমো ও জাগো ফাউন্ডেশন

৬ মাসের মধ্যেই মানবদেহে নিউরালিংকের পরীক্ষামূলক চিপ
প্রযুক্তি সংবাদ

৬ মাসের মধ্যেই মানবদেহে নিউরালিংকের পরীক্ষামূলক চিপ

‘হিট ম্যাপ’ ফেস রিকগনিশন প্রযুক্তির পেটেন্ট নিয়েছে অ্যাপল
নির্বাচিত

‘হিট ম্যাপ’ ফেস রিকগনিশন প্রযুক্তির পেটেন্ট নিয়েছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix