Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সামাজিক যোগাযোগ মাধ্যম উদ্বেগের বড় জায়গা : মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ আগস্ট ২০২২
সামাজিক যোগাযোগ মাধ্যম উদ্বেগের বড় জায়গা : মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের উদ্বেগের বড় একটি জায়গা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রশমনে সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে এই লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এই বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ডিজিটাল মিডিয়ায় নিজ নিজ অধিক্ষেত্র নিয়ে দুটি পৃথক নীতিমালা প্রণয়ন করছে।

মন্ত্রী আজ ঢাকায় এফবিসিসিআই মিলনায়তনে এফবিসিসিআই আয়োজিত ‘ রেগুলেশন অব ডিজিটাল, সোস্যাল মিডিয়া এন্ড ওটিটি প্লাটফর্ম: দি নিড টু স্ট্রাইক দি রাইট ব্যালেন্স’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন পিএএ. অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

এফবিসিসিআই‘র সভাপতি মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে প্যানেল আলোচক হিসেবে সিঙ্গাপুর থেকে ডিজিটাল প্লাটফর্মে মেটা‘র (ফেসবুক) হেড অব পাবলিক পলিসি, বাংলাদেশ সাবহানাজ রশিদ দিয়া ও এশিয়া ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জেফ পেইনি, অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে এফবিসিসিআই‘র পরিচালক সৈয়দ আলমাস কবির, বিটিআরসি‘র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, আরটিভি‘র সিইও সৈয়দ আসিক আহমেদ এবং বঙ্গবিডি‘র পরিচালক নাবিদুল হক বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার রশনা ইমাম।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফেসবুক ব্যবহার করে নাসির নগরসহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অস্থিরতা হয়েছে উল্লেখ করে বলেন, এর আগে মিডিয়াকে ব্যবহার করে কখনো তা হয়নি। তিনি বলেন, প্রত্যেক মানুষের জাতীয় আইডি আছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকানাহীনদের কিভাবে শনাক্ত করবো এই প্রশ্ন রাখেন।

তিনি বলেন, ২০১৮ সালের আগেও ফেসবুক কর্তৃপক্ষের সাথে কথাও বলা যেত না। তারা তাদের ( আমেরিকার) কমিউনিটি স্ট্যান্ডার্ডের কথা বলে এরিয়ে যেত। ২০১৮ সালে স্পেনের বার্সেলোনায় ফেসবুকের সাথে দ্বিপাক্ষিক একটি বৈঠকের পর আমরা সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে সক্ষম হয়েছি। তাদের সাথে এখন আমাদের নিয়মিত বৈঠক হচ্ছে। আমরা সুফলও পাচ্ছি।

ডিজিটাল অপরাধ দমনে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, সকল পক্ষের সাথে আলোচনা করেই এই আইনের খসড়া চূড়ান্ত করা হয়।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক নীতিমালায় যে সব জায়গায় পরিবর্তন করা দরকার সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শের ভিত্তিতেই করা হবে বলে উল্লেখ করেন।

তিনি ডিজিটাল কনটেন্ট নির্মাতাদেরকে কপি রাইট নিবন্ধন করার পরামর্শ ব্যক্ত করে বলেন, আমি মনে করি আমার বড় সম্পদ হচ্ছে মেধা। মেধা রক্ষা করতে না পারলে উন্নত জাতি হতে পারবো না। ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবনের এই অগ্রদূত বলেন, কপি রাইট, লেভেল ডিজাইন ও ট্রেডমার্ক একই ছাতার অধীন থাকা উচিৎ।

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার বলেন, ২০০৮ সালে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বিপ্লবের এই কর্মসূচির আট বছর পর চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি ওয়ারল্ড ইকোনোমিক ফোরাম ঘোষিত হয় বলে মন্ত্রী উল্লেখ করেন।

তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগ শেষ । তিনি তাদেরকে পঞ্চম শিল্প বিপ্লবের প্রস্তুতি গ্রহণের আহ্বাবান জানান।

মন্ত্রী এই ধরণের একটি সেমিনারের আয়োজন করার জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

তথ্য ও সম্প্রচার সচিব স্বাধীন মত প্রকাশে বাংলাদেশকে পৃথিবীর অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনটা প্রকাশ করা যাবে আর কোনটা যাবে না, নিজের বিবেক এপ্লাই করে তা করা উচিৎ। ডিজিটাল মাধ্যমের জন্য কনটেন্ট তৈরি এবং প্রচার বিষয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি ওটিটি প্লাটফর্ম নীতিমালা প্রসংগে বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওটিটি প্লাটফর্ম বিষয়ে সম্পুর্ণভাবে পৃথক দুটি কাজ সম্পাদন করে থাকে।

তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাজ কনটেন্ট ফেসিলেট করা। আমরা এই নিয়েই কাজ করছি। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আদালতের নির্দেশনা আলোকে স্ব-স্ব এক্তিয়ার ফোকাস করেই অত্যন্ত সতর্কতার সাথে কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে মুল প্রবন্ধে ওটিটি প্লাটফর্ম নীতিমালার সম্ভাব্য বিরূপ প্রভাব ও সুফল সম্পকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিভাবে গুগল মিট ইউজাররা কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন
কিভাবে করবেন

কিভাবে গুগল মিট ইউজাররা কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন

ক্লাউড সেবায় বড় বিনিয়োগ আলিবাবার
ই-কমার্স

ক্লাউড বিভাগে ৫ হাজার কর্মী নিয়োগ দেবে আলিবাবা

উবার ছাড়ছেন সহ-প্রতিষ্ঠাতা
প্রযুক্তি সংবাদ

উবার ছাড়ছেন সহ-প্রতিষ্ঠাতা

ঈদে বাড়ি ফেরা মানুষের মোবাইল নেটওয়ার্ক-এর ভোগান্তি কি কমবে
নির্বাচিত

ঈদে বাড়ি ফেরা মানুষের মোবাইল নেটওয়ার্ক-এর ভোগান্তি কি কমবে

ইন্টারনেটের গতিতে ভারত থেকে ৭৩ শতাংশ পিছিয়ে বাংলাদেশ
টেলিকম

ইন্টারনেটের গতিতে ভারত থেকে ৭৩ শতাংশ পিছিয়ে বাংলাদেশ

ভিডিও কলের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে ইমো’র নতুন ‘আলো’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ভিডিও কলের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে ইমো’র নতুন ‘আলো’ ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix