Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্যাব সরবরাহের মাধ্যমে সফলভাবে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প সম্পন্ন করায় ওয়ালটনকে বিবিএসের ধন্যবাদ জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২
ট্যাব সরবরাহের মাধ্যমে সফলভাবে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প সম্পন্ন করায় ওয়ালটনকে বিবিএসের ধন্যবাদ জ্ঞাপন
Share on FacebookShare on Twitter

সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশের প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’। গত ১৫ হতে ২১ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। এ প্রকল্পে ট্যাব (ট্যাবলেট পিসি) সরবরাহ করেছে বাংলাদেশি প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি–টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যথাসময়ে মানসম্পন্ন ট্যাব সরবরাহসহ প্রয়োজনীয় অন্যান্য সেবা প্রদানের মাধ্যমে সফলভাবে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা প্রকল্প সম্পন্ন করায় ওয়ালটনকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সম্প্রতি ওয়ালটন ডিজি–টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম বরাবর বিবিএস এ সংক্রান্ত একটি ধন্যবাদ পত্র প্রেরণ করে। বিবিএসের সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি স্বাক্ষরিত চিঠিতে বলা হয় ডিজিটাল শুমারি বাস্তবায়নের অন্যতম অনুষঙ্গ ছিলো ট্যাবলেট যথাসময়ে সরবরাহ, মাঠ পর্যায়ে পৌঁছানো, বিক্রয়োত্তর সেবা ও শুমারি চলাকালীন দ্রুত কারিগরি সহযোগিতা নিশ্চিত করা। ওয়ালটন খুবই তৎপর ও কার্যকরভাবে এ দায়িত্ব পালন করেছে। দেশের বৃহত্তম এ পরিসংখ্যানিক কর্মযজ্ঞে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার জন্য ওয়ালটন ডিজি–টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রশংসার দাবীদার। দেশের প্রথম ডিজিটাল শুমারি সফল বাস্তবায়নে ওয়ালটনের এ অবদান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে। 

দেশের প্রকৃত আর্থসামাজিক ও জনমিতিক তথ্য উপাত্তের সর্ববৃহৎ উৎস এ শুমারি ব–দ্বীপ পরিকল্পনা ২১০০, রূপকল্প ২০৪১, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনসহ প্রমাণক–নির্ভর যেকোনো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, মূল্যায়ন ও পরিবীক্ষনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ওয়ালটনকে দেয়া ধন্যবাদ পত্রে বিবিএস আশা প্রকাশ করেছে।

উল্লেখ্য, ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ প্রকল্পে ৩ লাখ ৯৫ হাজার পিস ট্যাব এবং ৭২ পিস এয়ার কন্ডিশনার সরবরাহ করে ওয়ালটন। শুধু ট্যাব সরবরাহের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে প্রকল্প চলাকালে এর সঙ্গে যুক্ত প্রায় ৪ লাখ তথ্য সংগ্রহকারীকে সব ধরনের কারিগরি সহায়তা ও সেবা দেয় ওয়ালটনের বিশেষ টিম। সেই সঙ্গে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিজস্ব লোকবলের মাধ্যমে বিক্রয়োত্তরসহ সব ধরনের সেবা নিশ্চিত করে ওয়ালটন। যার ফলে তথ্য সংগ্রহকারীরা ট্যাব সংক্রান্ত কোনো ঝামেলা ছাড়াই যথাসময়ে সঠিকভাবে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন। প্রকল্প সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মীরা ওয়ালটন ট্যাবের পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেছেন। তারা দেশের তৈরি ট্যাব ব্যবহারে করে নির্বিঘেœ জনশুমারি কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে সফলভাবে মানসম্মত ট্যাব সরবরাহ এবং পরবর্তী সেবা প্রদানের মাধ্যমে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটেছে। ওয়ালটনের ট্যাব ব্যবহারের মাধ্যমে এমন একটি বিশেষ প্রকল্প সফলভাবে সম্পন্ন করা অত্যন্ত গুরুত্ববহ। এটি প্রমাণ করে দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেশে তৈরি পণ্য ব্যবহারের মাধ্যমে বড় প্রকল্পগুলো সফলভাবে সম্পন্ন করার সক্ষমতা অর্জিত হয়েছে। এর ফলে দেশ ও দেশীয় শিল্পখাত যেমন লাভবান হচ্ছে, তেমনই আমদানি ব্যয় সাশ্রয়ের মাধ্যমে দেশীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ওয়ালটন ডিজি–টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী বলেন, দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে ট্যাব সরবরাহ এবং পরবর্তী সেবা দিতে পেরে আমরা খুবই আনন্দিত। দেশের আর্থ–সামাজিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এমন একটি প্রকল্পে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ডিজিটাল ডিভাইসে আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি ভবিষ্যতেও এমন বড় বড় প্রকল্পগুলোতে দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা আতঙ্ক: চাকরি যাচ্ছে উবার রাইডারদের
অটোমোবাইল

করোনা আতঙ্ক: চাকরি যাচ্ছে উবার রাইডারদের

গুগল ম্যাপে বাড়ির ঠিকানা বদলাবেন যেভাবে
নির্বাচিত

গুগল ম্যাপে বাড়ির ঠিকানা বদলাবেন যেভাবে

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের সাইড বাই সাইড ফ্রিজ ও স্মার্ট টিভি হস্তান্তর
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের সাইড বাই সাইড ফ্রিজ ও স্মার্ট টিভি হস্তান্তর

ভ্যাকসিন নিলেই তথ্য থাকবে অ্যাপে
প্রযুক্তি সংবাদ

ভ্যাকসিন নিলেই তথ্য থাকবে অ্যাপে

আইফোন ১৭
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৭ সিরিজ আসছে ৯ সেপ্টেম্বর, থাকছে নতুন ওয়াচসহ অন্য ডিভাইস

অ্যান্ড্রয়েড ফোনে আর থাকবে না সিম স্লট
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ফোনে আর থাকবে না সিম স্লট

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ
ই-কমার্স

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

একই স্ক্রিনে চারটি খেলা: অ্যাপল টিভি ফোরকে-তে যুক্ত হলো নতুন প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

একই স্ক্রিনে চারটি খেলা: অ্যাপল টিভি ফোরকে-তে যুক্ত হলো নতুন প্রযুক্তি

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি
প্রযুক্তি বাজার

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি

১৩ জুন জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী
প্রযুক্তি সংবাদ

১৩ জুন জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ আগস্ট ২০২২

ট্যাব সরবরাহের মাধ্যমে সফলভাবে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প সম্পন্ন করায় ওয়ালটনকে বিবিএসের ধন্যবাদ জ্ঞাপন

Techzoom.TV |
TechzoomTV