Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল অপারেটরদের অনিয়ম বন্ধে বিটিআরসিকে লা‌ঠি নিয়ে নামতে বললেন মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৬ আগস্ট ২০২২
মোবাইল অপারেটরদের অনিয়ম বন্ধে বিটিআরসিকে লা‌ঠি নিয়ে নামতে বললেন মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোনের মাধ্য‌মে কেনা ইন্টারনেট ডাটার অব‌্যবহৃত অংশ নি‌র্দিষ্ট মেয়াদ শেষ হ‌লেও পরবর্তী‌তে ব‌্যবহা‌রের সুযোগ থাকার নিয়মে রয়েছে। কিন্তু বাস্ত‌বে ফোন অপা‌রেটরগু‌লো তা মানছে না। তাই এ অনিয়ম বন্ধে বি‌টিআর‌সি‌কে ‘লা‌ঠি নি‌য়ে মাঠে নামতে’ বলেছেন ডাক ও টে‌লি‌যোগা‌যোগ মন্ত্রী ‌মোস্তাফা জব্বার।

শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়ত‌নে ‘বাংলাদেশ ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-২০২২’ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এ নি‌র্দেশনা দেন মন্ত্রী।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত বি‌টিআর‌সি ভাইস চেয়ারম‌্যান সুব্রত রায় মৈত্রর উদ্দেশে মন্ত্রী ব‌লেন, ‘আপনারা লা‌ঠিটা নি‌য়ে মা‌ঠে নামুন মোবাইল অপারেটরদের বিরু‌দ্ধে। জনগ‌ণের অ‌ধিকার নি‌শ্চিত করার জন্য কাজ কর‌তে হ‌বে।’

জাতিসংঘ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় শুক্রবার বিকাল থেকে শুরু হয়ে‌ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-২০২২’ আলোচনা। এই কর্মসূচি এ বছর দ্বিতীয়বারের মতো হচ্ছে রাজধানীর সিরডাপ মিলনায়তনে। প্রযুক্তিবিদদের আলোচনা শুনতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে তরুণরা এতে অংশ নি‌য়ে‌ছেন।

‘বাংলাদেশ ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম’ হলো জাতিসংঘ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের অঙ্গসংগঠন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) একটি উদ্যোগ। এটি একটি বহু-অংশীজন ভিত্তিক যুবক-যুবতীদের নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম, যা ইন্টারনেট শাসন-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে।

সরকার, নাগরিক সমাজ, বেসরকারি, প্রযুক্তিসংশ্লিষ্ট ব্যক্তি, একাডেমিয়া, যুব এবং গণমাধ্যম থেকে প্রতিনিধিরা দুদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শুক্রবার দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া প্রথম দিনের আলোচনা শেষ হয় সন্ধ্যা সা‌ড়ে ৭টায়। আলোচক হিসেবে ছিলেন বিভিন্ন প্রযুক্তিবিদ ও অংশীজনের প্রতি‌নি‌ধিরা। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপারসন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

দ্বিতীয় দিনের কর্মসূচি শনিবার সকাল ৯টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এদিনও বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন প্রযুক্তিবিদরা। প্রধান অতিথি থাকবেন বিটিআরসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইইডিসিআর-কে বিনামূল্যে শর্টকোড দিলো বিটিআরসি
টেলিকম

আইইডিসিআর-কে বিনামূল্যে শর্টকোড দিলো বিটিআরসি

পুনরায় ফ্ল্যাগশিপ ফোন আনছে মটোরোলা
নির্বাচিত

পুনরায় ফ্ল্যাগশিপ ফোন আনছে মটোরোলা

আইফোনে ইউএসবি-সি পোর্টের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা, আদালতের দ্বারস্থ হচ্ছে অ্যাপল

করোনাভাইরাস: ক্রোম, এজ ব্রাউজার আপডেটে ‘বিরতি’
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: ক্রোম, এজ ব্রাউজার আপডেটে ‘বিরতি’

ফেসবুক ইউটিউব ইমোতে প্রচারিত বিজ্ঞাপনের তথ্য চায় বিটিআরসি
নির্বাচিত

ফেসবুক ইউটিউব ইমোতে প্রচারিত বিজ্ঞাপনের তথ্য চায় বিটিআরসি

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ
নির্বাচিত

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix