Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউরোপেও স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোন বিক্রি চাঙ্গা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 4 September 2022
ইউরোপেও স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোন বিক্রি চাঙ্গা
Share on FacebookShare on Twitter

ইউরোপের বাজারে উন্মোচনের প্রথম সপ্তাহের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোন। সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানায়, ২৬ আগস্ট ইউরোপের বাজারে গ্যালাক্সি জি ফ্লিপ৪ ও জি ফোল্ড৪ উন্মোচনের পর এখন পর্যন্ত ৩৬টি ইউরোপীয় দেশে বিস্তৃত হয়েছে। জার্মানি, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্যসহ প্রায় সব ইউরোপীয় দেশে পাওয়া যাচ্ছে।

দ্য কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, প্রথম সপ্তাহে আগের সিরিজের ফোল্ডেবল ফোন থেকে নতুন সিরিজের বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানান স্যামসাংয়ের কর্তাব্যক্তিরা। তবে বিক্রির উপাত্ত এখনই প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে তারা।

ইউরোপের বাজারকে ফোকাস করে ফোল্ডেবল ফোনের বাজার সম্প্রসারণ করতে চায় স্যামসাং। বাজার বিশ্লেষক সংস্থা ওমদিয়ার উপাত্তে দেখা গিয়েছে, ২০২১ সালে ফোল্ডেবল ফোন সেগমেন্টে ৯০ শতাংশ হিস্যা ছিল স্যামসাংয়ের।

ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টের (ডিএসসিসি) সিইও রস ইয়াং জানান, দক্ষিণ কোরিয়ার বাজারে ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা চাঙ্গা থাকলেও ইউরোপকে লক্ষ্য করে প্রবৃদ্ধির পরিকল্পনা স্যামসাংয়ের।

সাম্প্রতিক বছরগুলোয় জনপ্রিয় হয়ে ওঠা ফোল্ডেবল সেগমেন্টে প্রবেশ করছে শাওমি, অপো ও রিয়ালমির মতো চীনা ব্র্যান্ড। এমনকি বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাপলও এ সেগমেন্টে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।

২০২১ সালের জুলাইয়ের পর থেকেই টানা চার প্রান্তিকে ইউরোপের সার্বিক স্মার্টফোন বাজারে শীর্ষস্থান স্যামসাংয়ের। সরবরাহ চেইন সংকটের কারণে ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বিক্রির অংকে শাওমির কাছে শীর্ষস্থান হারিয়েছিল স্যামসাং।

২০২০ সালে করোনার অভিঘাতে ইউরোপের স্মার্টফোন বাজার বেশ ধাক্কা খেলেও ২০২১ সালে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। সরবরাহ চেইন সংকট ও চিপস্বল্পতার মধ্যেও গত বছর ৮ শতাংশ সম্প্রসারণ হয়েছে ইউরোপের স্মার্টফোন বাজার।

গত বছর ইউরোপের স্মার্টফোন বাজারে শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডগুলোয় বেশ কয়েকবার রদবদল হয়েছে। প্রথম ফাইভজি আইফোন উন্মোচনের মাধ্যমে ৩৪ শতাংশ বাজার হিস্যা নিয়ে ২০২১ শুরু করেছিল অ্যাপল। গত ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস২১ সিরিজ উন্মোচনের ফলে ওই মাসে স্যামসাংয়ের বিক্রি বাড়ে ২৪ শতাংশ। এতে ইউরোপের বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে অবস্থান পুনরুদ্ধার করে তারা। কিন্তু মে মাসে ভিয়েতনাম কারখানায় কয়েক সপ্তাহ কার্যক্রম বন্ধ থাকায় অবস্থান হারায় তারা। এতে জুনে প্রথমবারের মতো ইউরোপের বাজারে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হয়ে দাঁড়ায় শাওমি।

চীনা ব্র্যান্ডটির চমকের পেছনে বড় ভূমিকা রেখেছে রাশিয়া, স্পেন ও ইতালির মতো বাজারে রেকর্ড স্মার্টফোন বিক্রি। ইউরোপের বাজারে শীর্ষস্থানে অবশ্য মাত্র এক মাস ছিল শাওমি। জুলাইয়ে এ সিরিজের ফোনের মাধ্যমে শীর্ষস্থান পুনরুদ্ধার করে স্যামসাং। গ্যালাক্সি জি ফোল্ড৩ ও ফ্লিপ৩ ফোনের মাধ্যমে পরবর্তী কয়েক মাস শীর্ষস্থান ধরে রাখে দক্ষিণ কোরীয় স্মার্টফোন জায়ান্টটি। অ্যাপলের আইফোন ১৩ উন্মোচনের পর ২০২১ সালের শেষ তিন মাসে প্রিমিয়াম সেগমেন্টে শীর্ষস্থান ধরে রাখে অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েডে নয় বরং আইফোনে দুর্দান্ত অভিজ্ঞতা দেয় এই ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডে নয় বরং আইফোনে দুর্দান্ত অভিজ্ঞতা দেয় এই ৫ অ্যাপ

ইলন মাস্ক ঢাকায় আসছেন, গুজব নাকি সত্য?
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্ক ঢাকায় আসছেন, গুজব নাকি সত্য?

বন্যাকবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ
টেলিকম

বন্যাকবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ

আইফোন-অ্যান্ড্রয়েডের বিকল্প ফোন আনছেন ইলন মাস্ক
প্রযুক্তি সংবাদ

আইফোন-অ্যান্ড্রয়েডের বিকল্প ফোন আনছেন ইলন মাস্ক

ফেসবুক প্রোফাইল, পেজ ভেরিফাই করবেন কীভাবে
কিভাবে করবেন

ফেসবুক প্রোফাইল, পেজ ভেরিফাই করবেন কীভাবে

লক করা ফেসবুক প্রোফাইল দেখার উপায়
নির্বাচিত

ফেসবুকের পাসওয়ার্ড চুরি করছে যেসব অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ
প্রযুক্তি সংবাদ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 September 2022

ইউরোপেও স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোন বিক্রি চাঙ্গা

Techzoom.TV |
TechzoomTV