Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে সাধ্যের মধ্যে সেরা ফোন হুয়াওয়ে ওয়াই ফাইভ ২০১৯

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 May 2019
বাজারে সাধ্যের মধ্যে সেরা ফোন হুয়াওয়ে ওয়াই ফাইভ ২০১৯
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে ভালো কনফিগারেশনের নতুন ফোন নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ওয়াই ফাইভ ২০১৯ নামের নতুন এ ফোনটিতে রয়েছে উন্নত মানের ক্যামেরা, ২ জিবি র‌্যাম, ফক্সলেদার ফিনিশসহ অভিজাত ডিজাইন ও ডুয়েল ভোল্টি সুবিধা।

এছাড়াও বাজারে ওয়াই সিরিজের সাড়া জাগানো ফোন ওয়াই সেভেন প্রো ২০১৯ এর নতুন সংস্করণ ওয়াই সেভেন প্রো ২০১৯ (৬৪ জিবি) পাওয়া যাচ্ছে। এতে গ্রাহকের চাহিদার কথা চিন্তা করে সংযোজন করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট।

রোববার (১৯ মে) থেকে হুয়াওয়ে অনুমোদিত দেশের ব্র্যান্ডশপগুলোতে ফোন দুটি কিনতে পাওয়া যাবে। স্মার্টফোন দু’টি কিনলে গ্রাহকরা হুয়াওয়ের গ্রান্ড ঈদ অফারও উপভোগ করতে পারবেন। জিততে পারবেন মোটরবাইক, মিলতে পারে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। এছাড়াও থাকছে ক্যাশব্যাকসহ আকর্ষণীয় সব অফার।

এ সম্পর্কে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, “ঈদ উপলক্ষে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে নতুন একটি স্মার্টফোন ও ওয়াই সেভেন প্রো ২০১৯ এর নতুন সংস্করণ নিয়ে এসেছি। ফোনগুলোর সাথে বিশেষ ঈদ অফারও পাওয়া যাবে। আশা করি, হুয়াওয়ের ছন্দে, সব গ্রাহকের ঈদ আনন্দে কাটবে।”

অল্প বাজেটে ১৩ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা মিলবে ওয়াই ফাইভ ২০১৯ স্মার্টফোনটিতে। ১.৮ অ্যাপারচার থাকায় ক্যামেরাটি দিয়ে অল্প আলোতেও ঝকঝকে ছবি পাওয়া যাবে। নৈসর্গিক শোভাসহ দুর্দান্তসব সেলফির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সলের একটি ফ্রন্ট ক্যামেরা।

ছবি, গান কিংবা অ্যাপস সংরক্ষণের চিন্তা দূর করতে ফোনটিতে রয়েছে ৩২ জিবির বড় স্টোরেজ সুবিধা। এছাড়াও এক্সটারনাল স্টোরেজের জন্য ফোনটিতে ৫১২ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করা যাবে। এছাড়াও অল্প দামের এ ফোনটিতে রয়েছে ২ জিবি র‌্যাম ও চারটি কোরের চিপসেট। ফলে স্মার্টফোন ব্যবহার করা যাবে নির্বিঘেœ। এমনকি অনেক হাই-কনফিগারেশনের গেমসও খেলা যাবে।

ভোলটি সুবিধাসহ ফোনটিতে রয়েছে অত্যাধুনিক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৯ ও হুয়াওয়ের নিজস্ব আপডেট ইএমইউআই ৯.০। ফলে ফোনটি ব্যবহারে প্রিমিয়াম কোয়ালিটির অনুভূতি পাওয়া যাবে।

এদিকে, দেশের বাজারে সাড়া জাগানো হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ এর নতুন সংস্করণ নিয়ে এসেছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নতুন সংস্করণের ৩ জিবি র‌্যামের এ ফোনটিতে ৩২ জিবি রম বাড়িয়ে ৬৪ জিবি করা হয়েছে। এছাড়াও যোগ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। ৪০০০ এমএইচ শক্তিশালী ব্যাটারির এ ফোনটিতে রয়েছে ৬.২৬ ইঞ্চির বড় ডিউড্রপ ডিসপ্লে।

উন্নত মানের ছবির জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাসহ থাকছে ১৩ ও ২ মেগাপিক্সেলের দু’টি রিয়ার ক্যামেরা। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০।

দেশের বাজারে ওয়াই ফাইভ ২০১৯ ও ওয়াই সেভেন প্রো ২০১৯ (৬৪ জিবি) ফোন দু’টি পাওয়া যাবে যথাক্রমে ৯,৯৯৯ টাকা ও ১৫,৯৯৯ টাকায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারনেট ডেটা ব্যবহার হয় ভারতে
নির্বাচিত

গুজব রোধে হুগলিতে ইন্টারনেট বন্ধ

চার প্রযুক্তি জায়ান্টকে নিয়ে শুনানি পেছাল ইইউ
নির্বাচিত

চার প্রযুক্তি জায়ান্টকে নিয়ে শুনানি পেছাল ইইউ

বাণিজ্য অস্থিরতার মধ্যেও ১ম প্রান্তিকে ওয়ালটনের মুনাফায় ৪৮% প্রবৃদ্ধি
অর্থ ও বাণিজ্য

বাণিজ্য অস্থিরতার মধ্যেও ১ম প্রান্তিকে ওয়ালটনের মুনাফায় ৪৮% প্রবৃদ্ধি

নির্দিষ্ট সময় পর ডিলিট হয়ে যাবে হোয়াটস্যাপের পুরানো মেসেজ!
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে প্রতারণামূলক বার্তা বোঝার ৪ উপায়

সামাজিক যোগাযোগ মাধ্যমের নেশা থেকে সাবধান
নির্বাচিত

সামাজিক যোগাযোগ মাধ্যমের নেশা থেকে সাবধান

ওয়ালটনের আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণা, সুদৃঢ় নেতৃত্বে মুনাফা বেড়েছে ৫৭৩.৮৫ কোটি টাকা
নির্বাচিত

ওয়ালটনের আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণা, সুদৃঢ় নেতৃত্বে মুনাফা বেড়েছে ৫৭৩.৮৫ কোটি টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2019

বাজারে সাধ্যের মধ্যে সেরা ফোন হুয়াওয়ে ওয়াই ফাইভ ২০১৯

Techzoom.TV |
TechzoomTV