Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বড় প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার শিকার হচ্ছে: গবেষণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 10 September 2022
সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়
Share on FacebookShare on Twitter

বেক্সিমকো, আকিজ এবং ডিজিকন টেকনোলজিসের মতো বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার শিকার হচ্ছে। বিশ্বের অন্যান্য নামি ব্যবসা প্রতিষ্ঠান ও করপোরেট খাতের মতো বাংলাদেশেও এ খাতে মাথাব্যথার কারণ হয়ে উঠছে র্যানসমওয়্যারের আক্রমণ। এসব আক্রমণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকার বা সাইবার দুর্বৃত্তরা।

বাংলাদেশের সাইবার ও র্যানসমওয়্যার পরিস্থিতি নিয়ে প্রকাশিত গবেষণা প্রতিবেদন ‘র্যানসমওয়্যার ল্যান্ডস্কেপ বাংলাদেশ ২০২২’ থেকে এসব তথ্য পাওয়া গেছে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা ‘বিজিডি ই-গভ সার্ট’ বাংলাদেশের সাইবার পরিস্থিতি ও র্যানসমওয়্যারের আক্রমণ নিয়ে গবেষণা করে এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত চারটি র্যানসমওয়্যার আক্রমণের তথ্য পাওয়া গেছে। আক্রমণের এ তালিকায় রয়েছে দেশের নামি তিনটি বেসরকারি প্রতিষ্ঠান।

সার্ট বলছে, নাইট স্কাই নামক র্যানসমওয়্যার দ্বারা আক্রমণের শিকার হয় বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। হ্যাকিংয়ের পর হ্যাকার গ্রুপটি প্রতিষ্ঠানটির সি-প্যানেল ডেটা, গিটল্যাব কোড বেস, সার্ভারের সব ফাইল, ইআরপি সিস্টেম ডেটাবেস, কর্মীদের জীবনবৃত্তান্ত, ব্যাকআপসহ সব ওয়েবসাইট, ব্যক্তিগত কম্পিউটার ব্যাকআপ ফাইল, মেইল সার্ভার ডেটা ডার্ক ওয়েবে ফাঁস করে।

বিষয়টি নজরে এলে আকিজ গ্রুপের মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার মো. আবদুল কাউয়ুম বলেন, ২০২১ সালে আমাদের সিস্টেমে ত্রুটি পরিলক্ষিত হয়েছিল। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তা পুনরুদ্ধার করতে সক্ষম হই। ফলে আমরা তেমন কোনো ক্ষতির মুখোমুখি হয়নি।

বেক্সিমকো গ্রুপও র্যানসমওয়্যারের শিকার হয়েছে বলে প্রতিবেদনে জানায় সার্ট। প্রতিষ্ঠানটি অ্যাল্টডোস নামক র্যানসমওয়্যারের শিকার হয়েছে বলে উল্লেখ করেছে সার্ট। অ্যাল্টডোসের হামলায় ৫০ হাজারেরও বেশি পেমেন্ট রেকর্ড, ডেটাবেস, টেলিকম ভর্তুকিসহ শত শত গিগাবাইট ফাইল খোয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সার্ট।

এ বিষয়ে বেক্সিমকো এজেন্সির মাধ্যমে লিখিত বক্তব্যে জানায়, ২০২১ সালের জানুয়ারিতে বেক্সিমকোর কিছু ওয়েবসাইট রাখা একটি পাবলিক ডোমেইনে সাইবার আক্রমণ লক্ষণ দেখা যায়। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কনটেন্ট পুনরুদ্ধার করে ওয়েবসাইট অনলাইনে আনা সম্ভব হয়।

এছাড়া, রাশিয়াভিত্তিক কন্টি গ্রুপের (উইজার্ড স্পাইডার) হামলার শিকার হয়েছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজিকন টেকনোলজিস।

সার্ট বলছে, ২০২১ সাল থেকে দেশে ১৪ হাজার ৬২৭টি আইপি ম্যালওয়্যার দ্বারা সংক্রমিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এসময়ে ভারত সবচেয়ে বেশি (এশিয়া প্যাসিফিক অঞ্চল) র্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে, এর পরই রয়েছে জাপান, থাইল্যান্ড, চীন ও তাইওয়ান।

ক্যাসপারস্কি সিকিউরিটি বুলেটিন ২০২১ এর প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বৈশিক র্যানসমওয়্যার হামলার এই সময় বাংলাদেশ সবচেয়ে বেশি র্যানসমওয়্যার ট্রোজান দ্বারা হামলার শিকার হয়েছে।

প্রতিবেদনে সার্ট সতর্ক করে বলেছে, দেশে প্রায় ৬১২টি অটোনোমাস সিস্টেম নম্বর (এএসএন) সম্ভাব্য র্যানসমওয়্যার আক্রমণের ঝুঁকিতে রয়েছে। এ সংক্রান্ত একটি তালিকাও দিয়েছে সার্ট।

তালিকায় দেখা যায়, বিটিসিএল, গ্রামীণফোন লিমিটেড, আজিয়াটা লিমিটেড, লিংকথ্রি টেকনোলজিস, সিস্টেমস সল্যুশনস অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড, বন্ধু নেটওয়ার্ক লিমিটেড, আমরা নেটওয়ার্ক লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড আক্রমণের ঝুঁকির তালিকায় শীর্ষে রয়েছে।

সার্টের প্রতিবেদনে গ্লোবাল র্যানসমওয়্যার ট্রেন্ডস অ্যান্ড স্ট্যাটিসটিক্স এ বলা হয়েছে, ২০২১ সালে ৩৭ শতাংশ প্রতিষ্ঠান র্যানসমওয়্যার আক্রমণের শিকার হয়েছে। পরিসংখ্যানের দেখা গেছে, ২০২২ সালে প্রতি ১১ সেকেন্ডে একটি র্যানসমওয়্যার আক্রমণ ঘটার সম্ভাবনা রয়েছে। এসময়ে এই খাতে বিশ্বে ব্যয় দাঁড়াবে ২০ বিলিয়ন ডলার।

সাইবার হামলার পর ৫৭ শতাংশ প্রতিষ্ঠান ব্যাকআপ থেকে ডেটা রিকোভার করতে পারে। এছাড়া ৩২ শতাংশ প্রতিষ্ঠান র্যানসম পেমেন্ট করে ৬৫ শতাংশ ডেটা ফিরে পায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘বর্তমান বিশ্বে ইন্টারনেটকে ষষ্ঠ মৌলিক অধিকার বিবেচনা করা হয়’
প্রযুক্তি সংবাদ

‘আর্থিক লেনদেনে হয়রানি রোধে ডিজিটাল ট্রানজেকশন চালু হবে’

হারানো চাবি ও লাগেজ খুঁজে দেবে গুগল!
প্রযুক্তি সংবাদ

হারানো চাবি ও লাগেজ খুঁজে দেবে গুগল!

‘আপনার প্রতিভা দেখবে দুনিয়া’ স্লোগানে ওয়ালটন ল্যাপটপের প্যাকেজিং ডিজাইন কনটেস্ট শুরু, প্রথম পুরস্কার ২ লাখ টাকা
প্রযুক্তি বাজার

‘আপনার প্রতিভা দেখবে দুনিয়া’ স্লোগানে ওয়ালটন ল্যাপটপের প্যাকেজিং ডিজাইন কনটেস্ট শুরু, প্রথম পুরস্কার ২ লাখ টাকা

অ্যান্ড্রয়েড ফোনে এলো জিমেইল ডার্ক মোড সুবিধা
নির্বাচিত

জিমেইল থেকে সরাসরি কল করার সুবিধা আনছে গুগল

কিরিন ৯১০০ প্রসেসরসহ আসতে পারে হুয়াওয়ের পি৬০
নির্বাচিত

কিরিন ৯১০০ প্রসেসরসহ আসতে পারে হুয়াওয়ের পি৬০

প্রযুক্তির খবরগুলো শুধুমাত্র আজকের চিত্র
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির খবরগুলো শুধুমাত্র আজকের চিত্র

Load More

ট্রেন্ডিং টপিক

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 September 2022

দেশের বড় প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার শিকার হচ্ছে: গবেষণা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix