Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউটিউবে ২টি নয়, এবার ৫টি করে বিজ্ঞাপন দেখতে পাবেন ব্যবহারকারীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 17 September 2022
ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
Share on FacebookShare on Twitter

বিজ্ঞাপন নিয়ে নতুন চিন্তা-ভাবনা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের। এতদিন যে কোনো ভিডিও শুরু হওয়ার আগে ২টি করে বিজ্ঞাপন দেখতে পেতেন নন-প্রিমিয়াম ব্যবহারকারীরা। এই বিজ্ঞাপনগুলো সাধারণত হয় ‘আনস্কিপেবেল’ অর্থাৎ এড়িয়ে যাওয়া যায় না। তবে এবার শোনা যাচ্ছে, ২টির বদলে ৫ টি করে বিজ্ঞাপন দেখাবে ইউটিউব।

যদিও ইউটিউবের দাবি, এই বিজ্ঞাপনগুলো হবে ‘বাম্পার অ্যাড’ অর্থাৎ যাদের সময়সীমা হবে মাত্র ৬ সেকেন্ড। কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রদর্শিত বিজ্ঞাপনগুলোর সময়সীমা অনেকটাই বেশি হয়।

এই ফিচার বর্তমানে পরীক্ষামূলক স্তরে রয়েছে বলে জানিয়েছে ইউটিউব। যা খুব শিগগিরই প্ল্যাটফর্মে সবার জন্য উন্মুক্ত হতে পারে।

ওয়াকিবহাল মহলের মতে, ইউটিউবের পেরেন্ট সংস্থা অ্যালফাবেট ইনকর্পোরেটেড চায় অর্থ প্রদানের মাধ্যমে তাদের ইউটিউব প্রিমিয়াম প্রোগ্রামে আরও বেশি সংখ্যক মানুষ যোগ দিক। আর সে জন্যই এমন ফিচার নিয়ে আসতে চলেছে এই ভিডিও স্ট্রিমিং অ্যাপ। তবে টুইটারে অনেকেই ইউটিউবের এই ফিচার নিয়ে অখুশি।

অনেকে বলছেন, যেখানে এতদিন ২টি বিজ্ঞাপনেই নাজেহাল ব্যবহারকারীরা সেখানে আরও ৫টি বিজ্ঞাপন যোগ হতে চলেছে। কেউ কেউ দাবি করে, তাদেরকে ভিডিও শুরু হওয়ার আগে ১১টি করে বিজ্ঞাপন দেখতে হচ্ছে।

টেক বিশেষজ্ঞদের মতে, ইউটিউবের এই বৈশিষ্ট্যর ফলে অনেকেই অ্যাড-ব্লকার অ্যাপ ব্যবহার করতে বাধ্য হবে। যারা এই বিষয়ে অবগত নন তাদের জানিয়ে রাখি, ইউটিউব অ্যাড-ব্লকার হল একটি থার্ড পার্টি অ্যাপ যার মাধ্যমে ইউটিউবের যে কোনো ভিডিও নির্বিঘ্নে স্ট্রিম করা যায়। অ্যানড্রয়েডের ক্ষেত্রে ইউটিউব ভান্সড হল একটি পরিচিত অ্যাড-ব্লকার, যা ইউটিউবের বিজ্ঞাপন বাইপাস করতে সাহায্য করে।

কিন্তু সবাই যদি ইউটিউব অ্যাড-ব্লকার ব্যবহার করতে শুরু করে, তাহলে আশঙ্কা করা হচ্ছে বিজ্ঞাপন থেকে উপার্জন কমে আসবে ক্রিয়েটরদের। অনেকেই আছেন যারা ব্র্যান্ড ও প্রমোশনের থেকে গুগল অ্যাডসেন্সের উপরই বেশি নির্ভর করে থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউটিউব

এই বিভাগ থেকে আরও পড়ুন

হারানো ফেসবুক আইডি পুনরুদ্ধার করবে ‘সাইবার ৭১’
প্রযুক্তি সংবাদ

হারানো ফেসবুক আইডি পুনরুদ্ধার করবে ‘সাইবার ৭১’

দ্বিতীয় ডোজের পর ভ্যাকসিন পাসপোর্ট
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় ডোজের পর ভ্যাকসিন পাসপোর্ট

ফোনকে আরো স্মার্ট করতে সহায়ক ৬ অ্যান্ড্রয়েড উইজেট
প্রযুক্তি সংবাদ

ফোনকে আরো স্মার্ট করতে সহায়ক ৬ অ্যান্ড্রয়েড উইজেট

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

দেশে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে শেখ হাসিনার ভূমিকা অতুলনীয়: তাপস
প্রযুক্তি সংবাদ

দেশে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে শেখ হাসিনার ভূমিকা অতুলনীয়: তাপস

এলো অ্যাপল-অ্যান্ড্রয়েডে ফাইল শেয়ারের সুবিধা
প্রযুক্তি সংবাদ

এলো অ্যাপল-অ্যান্ড্রয়েডে ফাইল শেয়ারের সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
নির্বাচিত

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ও ক্যামেরা মডিউলসহ অনার ৭০০ সিরিজের স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

পেছনে ছোট ডিসপ্লে, হার্ট রেট ও ব্লাড অক্সিজেন মাপবে অনার ৭০০ সিরিজ!

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস
নির্বাচিত

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ...

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

Dazzle Care+

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 September 2022

ইউটিউবে ২টি নয়, এবার ৫টি করে বিজ্ঞাপন দেখতে পাবেন ব্যবহারকারীরা

Techzoom.TV |
TechzoomTV