Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জায়গা বাড়াতে রেফ্রিজারেটরে স্পেসম্যাক্স প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
জায়গা বাড়াতে রেফ্রিজারেটরে স্পেসম্যাক্স প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

বর্তমানে রেফ্রিজারেটর হয়ে উঠেছে গৃহস্থালির জন্য অতি প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স। সাধারণত বাজারের অনেক রকম ব্র্যান্ড থেকে রঙ, স্টাইল, স্মার্ট ফিচার ইত্যাদির ওপর নির্ভর করে ক্রেতারা তাদের প্রয়োজন মিটবে এমন রেফ্রিজারেটর বেছে নেন। তবে যেসব পরিবারে মানুষের সংখ্যা বেশি তারা রেফ্রিজারেটরের সমস্ত ফিচারের মধ্যে সবচেয়ে বেশি নির্ভর করেন এর ভেতরের স্পেসের ওপর। প্রায়ই দেখা যায় যে, বাইরে থেকে রেফ্রিজারেটরের ভেতরে যতটুকু স্পেস থাকবে বলে মনে করা হয়, তা থাকে না। এ কারণে অনেক সময় রেফ্রিজারেটরের ওপর বাড়তি চাপ পড়ে, কখনও নষ্ট হয় বেঁচে যাওয়া খাবার।

এই ভোগান্তি থেকে সমাধানের জন্য ভেতরে অনেক স্পেস সহ রেফ্রিজারেটর বাজারে নিয়ে এসেছে অনেক ব্র্যান্ড। এর মধ্যে স্যামসাংয়ের সাইড-বাই-সাইড রেফ্রিজারেটরটি ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিশেষ করে, এসব রেফ্রিজারেটরে মধ্যে আরএস৭২ মডেলের রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়েছে স্পেসম্যাক্স প্রযুক্তি, যেন বেঁচে যাওয়া খাবার আর ভবিষ্যতের স্টক সংরক্ষণ করার জন্য বাড়তি স্পেস নিশ্চিত করা যায়।

স্পেসম্যাক্স প্রযুক্তির দুই-দরজার এই রেফ্রিজারেটরের দেয়ালে ব্যবহার করা হয়েছে উচ্চ-সক্ষমতার ইনসুলেশন; যা রেফ্রিজারেটরের দেয়ালকে করে পাতলা। যা এই অ্যাপ্লায়েন্সের বাইরের আকারে কোনো পরিবর্তন না এনেও ভেতরে অনেক বেশি স্পেস নিশ্চিত করে, পাশাপাশি এটির জ্বালানি-সাশ্রয় হওয়াও নিশ্চিত করে।

তার ওপর এই রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়েছে ঝকঝকে ও নিখুঁত কাউন্টার-ডেপথ ডিজাইন; যা বাকি অ্যাপ্লায়েন্সগুলোর সাথে একেবারে মানিয়ে নিয়ে রান্নাঘরের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে। রেফ্রিজারেটরে এর সাথে যুক্ত হয়েছে ভেতরের দিকে ঢুকে গেছে এমন হাতল সহ ফ্ল্যাট দরজা, যা অ্যাপ্লায়েন্সটির বাহ্যিক রূপকে করে তোলে আরও পরিচ্ছন্ন। ভেতরের সুবিশাল ভেজ-বক্স একটি পরিবারের সব ফল-সবজি রাখার জন্য যথেষ্ট হবে। এর ভেতরের অনেক বেশি স্পেসের কারণে এখন আর খাবার গুছিয়ে রাখতে অসুবিধা হবে না, আবার কোনো অতিরিক্ত খাবার বাইরেও রাখতে হবে না। অত্যাধুনিক এই অ্যাপ্লায়েন্সটি ব্যবহার করে রান্নাঘর হয়ে উঠবে আগের চেয়ে অনেক বেশি গোছানো।

রেফ্রিজারেটরের ভেতরে সবদিকের খাবারের সতেজতা নিশ্চিত করতে, সবদিকে সমানভাবে খাবার ঠান্ডা করতে, এর ভেতরে ব্যবহার করা হয়েছে অল-অ্যারাউন্ড কুলিং প্রযুক্তি। তার ওপর এর ডিজিটাল ইনভার্টার ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ-সাশ্রয় করবে। সাথে থাকছে ২১ বছর পর্যন্ত ডুর‍্যাবিলিটি সার্টিফিকেশন। রেফ্রিজারেটরটির ডিওডোরাইজিং ফিল্টারের কারণে এর ভেতরে রাখা খাবারের আসল গন্ধ দীর্ঘদিন পর্যন্ত অটুট থাকবে। এছাড়াও, এর পাওয়ার কুল ও পাওয়ার ফ্রিজ ফিচারের কারেণে এখন মাত্র একটি বাটন প্রেস করলেই শুরু হবে ইনস্ট্যান্ট কুলিং ও ফ্রিজিং।

এই পুরো অভিজ্ঞতাকে আরও বেশি আনন্দদায়ক করতে স্যামসাং এখন দিচ্ছে বিশেষ অর্থছাড়ের সুযোগ। স্যামসাং আরএস৭২ সাইড-বাই-সাইড রেফ্রিজারেটরটি ব্ল্যাক কালারে কেনার ক্ষেত্রে ১২ হাজার টাকা এবং সিলভার কালারে কেনার ক্ষেত্রে ১০ হাজার টাকা ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। তার ওপর ক্রেতারা উপভোগ করতে পারবেন রেফ্রিজারেটরের এক্সচেঞ্জ বেনেফিট, ৩২ হাজার টাকা পর্যন্ত।

সাইড-বাই-সাইড রেফ্রিজারেটরটি কেবল অ্যাপ্লায়েন্স ব্যবহারের সুযোগকে বিস্তৃত করতেই নয়, বরং এটি একই সাথে রান্নাঘর ও ডাইনিং রুমের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে তুলবে। তার ওপর পরিবারের সব খাবার একসাথে স্টোর করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং আরএস৭২

এই বিভাগ থেকে আরও পড়ুন

টাচ না করেই ব্যবহার করা যাবে এই স্মার্টফোন
নির্বাচিত

টাচ না করেই ব্যবহার করা যাবে এই স্মার্টফোন

ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে
প্রযুক্তি সংবাদ

আর ‘ফ্রি’ নেই ফেসবুক!

চালডাল ডটকমে নিউইয়ার হ্যাপিনেস অফার
ই-কমার্স

চালডাল ডটকমে নিউইয়ার হ্যাপিনেস অফার

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় সেরাদের মাঝে পুরস্কার বিতরণ
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় সেরাদের মাঝে পুরস্কার বিতরণ

‘ফর্মুলা ওয়ান’ নিয়ে অ্যাপলের সিনেমা, মূল ভূমিকায় ব্র্যাড পিট
প্রযুক্তি সংবাদ

‘ফর্মুলা ওয়ান’ নিয়ে অ্যাপলের সিনেমা, মূল ভূমিকায় ব্র্যাড পিট

উইন্ডোজ পিসি ও ম্যাকে আসছে অফিস ২০২১
নির্বাচিত

উইন্ডোজ পিসি ও ম্যাকে আসছে অফিস ২০২১

Load More

ট্রেন্ডিং টপিক

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে প্রত্যাহার হচ্ছে ৮ পণ্য
বিবিধ

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে প্রত্যাহার হচ্ছে ৮ পণ্য

আইফোন ১৮ প্রো: ডিজাইনে বড় চমক আর শক্তিশালী ফিচারে ফিরছে অ্যাপল
নির্বাচিত

সেপ্টেম্বরেই আসতে পারে আইফোন ১৮ প্রো, সম্ভাব্য তারিখ ৯ সেপ্টেম্বর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়
নির্বাচিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ সেপ্টেম্বর ২০২২

জায়গা বাড়াতে রেফ্রিজারেটরে স্পেসম্যাক্স প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV