Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মক্ষেত্রে যেসব ওয়েবসাইট ব্যবহারে চাকরি যেতে পারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 October 2022
কর্মক্ষেত্রে যেসব ওয়েবসাইট ব্যবহারে চাকরি যেতে পারে
Share on FacebookShare on Twitter

কাজের সুবাদে অফিসিয়াল পিসিতে বিভিন্ন সাইট ভিজিট করতে হয়। কিন্তু অনেক সময়ই অনেকেই প্রয়োজনের বাইরেও লুকিয়ে অনেক কাজ করে। কিন্তু আমরা অনেকেই জানিনা এসব কাজ আপনাকে বিপদে ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের অফিস ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ অ্যান্ড্রু উইটম্যান বলেন, ‘অফিসের কম্পিউটারে আপনি কী করছেন, তাতে আপনার আইটি ডিপার্টমেন্টের সহকর্মী নজরদারি চালাতে পারে। তাই অফিসে সচেতন থাকতে হবে প্রতিটি ক্লিক, সার্চ, ই-মেইল, ব্যক্তিগত কাজ, সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট ভিজিটে।’

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাউজিং হিস্ট্রি মুছে ফেললেও ব্রাউজিং হিস্ট্রি জানা সম্ভব। যে সব সাইট ব্রাউজিং এ সতর্ক থাকতে হবে।

আপত্তিকর সাইট: অফিসে বসে এই গর্হিত কাজ করার অভ্যাস থাকলে এক্ষুন পরিত্যাগ করুন। তা না হলে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পাবেন না।

ব্যক্তিগত ব্যবসার সাইট: মিশেল কের বলেন, ‘বহুসংখ্যক কর্মচারী বরখাস্ত হয়েছেন চাকরির সময় ব্যক্তিগত ব্যবসায় সময় দিতে গিয়ে কর্মকর্তার কাছে ধরা খেয়েছেন।’ তাই যদি অফিসের পিসিতে আপনার ব্যবসায়িক কোন ধরনের কাজ করা থেকে বিরত থাকুন।

চাকরি খোঁজার সাইট: ক্যারিয়ার কোচ রাইয়ান খান বলেন, ‘যেহেতু অফিসের সমস্ত কাজ কর্মকর্তার নজরদারিতে থাকে, তাই এসব সাইট ব্রাউজ করলে আপনি অসুবিধায় পড়তে পারেন, এমনকি আপনার চাকরিও চলে যেতে পারে।’

ডেটিং সাইট: অফিস নিশ্চয়ই ডেটিং সাইটে ঢুঁ মারার জন্য আপনাকে মাসে মাসে পারিশ্রমিক দেয় না। তাই আপনি বিবাহিত বা অবিবাহিত যাই হোন না কেন, অন্তত অফিসিয়ালি এই কাজ করবেন না।

স্ট্রিমিং ও ডাউনলোড: অফিসের পিসি ব্যবহার করে কোন সিনেমা বা ভিডিও ডাউনলোড করা থেকে বিরত থাকুন। কারন, এসে অফিসের সব পিসির উপর ব্যান্ডউইথ চাপ পড়ে যা কখনোই কাম্য নয়।

ভ্রমণ, শপিং, বিয়ে সংক্রান্ত সাইট: টিনা নিকোলাই বলেন, ‘অফিসের কর্মকর্তা কখনোই চাইবেন না যে, কাজের সময়টা ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন।’ তিনি বলেন, ‘বিয়ে, পার্টি কিংবা ছুটিতে আপনি কী করবেন, সে পরিকল্পনা অফিসে করা বাদ দিন।’ এসব সাইট ভিজিট বা সার্চ বাদ দিয়ে কাজ সংক্রান্ত চিন্তা করুন, যা আপনার জন্য সুফল বয়ে আনবে।

অভিযোগ করা: সবাই যার যার অভিব্যক্তি প্রকাশ করতে চায়। কিন্তু এটা অফিসে নয়, বাসায় গিয়ে করুন। কর্মীরা যখন কাজের ক্ষেত্র নিয়ে অভিযোগ করেন, তারা অনেক বড় ভুল করেন। অফিস নিয়ে যদি অভিযোগ করতেই হবে তবে সহকর্মী কিংবা বসকে নয়, অফিসের বাইরে কারো সাথে বসে অভিযোগ করুন।

মোবাইলে গেম খেলা: কর্মীদের করা অন্যতম ভুল হলো তারা অফিসে বসে মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত থাকেন। এই অভ্যাস বাদ দিন। কাজে মনোযোগ দিন। আপনাকে যে যে টার্গেট লাইন দেয়া হয়েছে, সেদিকে পুরোপুরি মনোনিবেশ করুন। গেমে একেকটি লেভেল পার না করে জীবনের লেভেলগুলো কীভাবে মেধার সাথে অতিক্রম করা যায়, সেটি নিয়ে ভাবুন।

পোশাকের দিকে খেয়াল না করা: দিন শুরু হওয়ার আগেই চিন্তা করুন আপনি কেমন পোশাক পরে, কেমন অভিব্যক্তি নিয়ে অফিসে যাবেন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। অবশ্য তার মানে এই না যে আপনাকে খুব দামী পোশাক পরে অফিসে যেতে হবে। আপনার যেমন পোশাক আছে সেটিকেই খুব যত্ন করে গুছিয়ে পরুন। আপনার পোশাক এবং বাহ্যিক দিকই কিন্তু আপনার ভেতরের অভিব্যক্তির পরিচয় দেবে।

মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করা: আপনি যদি কম্পিউটারের মাউসের চেয়েও হাতের মোবাইল ফোন বেশি ব্যবহার করেন, তবে বুঝতে হবে যে আপনার মধ্যে কোনো সমস্যা আছে। আপনি ঠিকমতো কাজ করছেন না কিংবা কাজে মনোযোগ দিচ্ছেন না। ভুলগুলো এখনই শুধরে ফেলুন এবং আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন। শুভকামনা আপনার জন্যে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসুস রাউটারে গুরুতর নিরাপত্তা ত্রুটি! ঝুঁকির এড়াতে দ্রুত ফার্মওয়্যার আপডেটের পরামর্শ
নির্বাচিত

আসুস রাউটারে গুরুতর নিরাপত্তা ত্রুটি! ঝুঁকির এড়াতে দ্রুত ফার্মওয়্যার আপডেটের পরামর্শ

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল কানেকটিভিটি নিশ্চিত করা হবে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

দেশে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হলো

৪৬ স্টার্টআপে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্টার্টআপ বাংলাদেশ
নির্বাচিত

৪৬ স্টার্টআপে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্টার্টআপ বাংলাদেশ

প্রযুক্তি জায়ান্টদের সতর্কবার্তা: ভিডিও মুছে দিতে পারে এআই
নির্বাচিত

প্রযুক্তি জায়ান্টদের সতর্কবার্তা: ভিডিও মুছে দিতে পারে এআই

কম্প্রেসর-রেফ্রিজারেটরে ভ্যাট অব্যাহতিসহ অন্যান্য সুবিধা চান সংশ্লিষ্টরা
প্রযুক্তি সংবাদ

কম্প্রেসর-রেফ্রিজারেটরে ভ্যাট অব্যাহতিসহ অন্যান্য সুবিধা চান সংশ্লিষ্টরা

মোবাইল চার্জ দেওয়া নিয়ে ৫ ভুল ধারণা
নির্বাচিত

১৩ মিনিট চার্জ দিলেই ২ দিন চলবে এই স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের
নির্বাচিত

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট
নির্বাচিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস
নির্বাচিত

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস
নির্বাচিত

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস
নির্বাচিত

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ...

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

Dazzle Care+

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 October 2022

কর্মক্ষেত্রে যেসব ওয়েবসাইট ব্যবহারে চাকরি যেতে পারে

Techzoom.TV |
TechzoomTV