Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সংঘবদ্ধ চক্রের হাতে ‘সুরক্ষা অ্যাপে’র নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 7 October 2022
সংঘবদ্ধ চক্রের হাতে ‘সুরক্ষা অ্যাপে’র নিয়ন্ত্রণ
Share on FacebookShare on Twitter

টাকার বিনিময়ে করোনা টিকার ভুয়া সনদ প্রদান, সুরক্ষা অ্যাপ ক্লোন করা- এসব জালিয়াতি পুরোনো। গত কয়েক মাসে এ ধরনের জালিয়াতিতে জড়িত একাধিক চক্রকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এবার মিলেছে পিলে চমকানো তথ্য। একটি সংঘবদ্ধ চক্র ‘সুরক্ষা অ্যাপে’র নিয়ন্ত্রণ নিয়েছে। ওই চক্রটির হাতে রয়েছে সরকারি জরুরি গুরুত্বপূর্ণ এই অ্যাপের গোপন পাসওয়ার্ড। কেউ টিকা না নিলেও টাকার বিনিময়ে তাঁরা করোনার টিকা গ্রহণের আসল সনদ সরবরাহ করতে সক্ষম। সরকারি অতি গুরুত্বপূর্ণ এই অ্যাপে টিকাগ্রহণকারী হিসেবে যে কারও নাম তাঁরা সংযুক্ত করতে পারেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার মনিটরিং বিভাগের একটি দলের কাছে প্রথমে ডিজিটাল জালিয়াতির এই তথ্য ধরা পড়ে। এর পর থেকে ইন্টারনেটের গোপন দুনিয়ায় অনুসন্ধান চালানো শুরু করে তারা। তদন্তে তারা নিশ্চিত হয়েছে, সুরক্ষা অ্যাপের নিয়ন্ত্রণ কিছু অসাধু লোকজনের হাতে রয়েছে। সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের মতো তাঁরাও যখন-তখন ওই অ্যাপে হানা দিতে পারেন।

অনুসন্ধানে কারা, কীভাবে এর সঙ্গে জড়িত এর আদ্যোপান্ত বের হচ্ছে। হ্যাকিং, ডার্কনেট বা ডার্কওয়েব, নাকি সরকারের কোনো কর্মকর্তার কাছ থেকে পাসওয়ার্ড পেয়ে করোনার টিকা নিয়ে ইন্টারনেটে জালিয়াতির হাট বসানো হয়েছে, সে ব্যাপারে চলছে বিশদ অনুসন্ধান। সংশ্নিষ্ট একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা সমকালকে এসব তথ্য জানান।

ডিবির গোয়েন্দা বিভাগের প্রধান ডিআইজি হারুন-অর-রশীদ বলেন, সুরক্ষা অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে জালিয়াতি করার কিছু তথ্য-উপাত্ত পেয়েছেন তাঁরা। ইন্টারনেটে দেশের বিভিন্ন এলাকায় তাঁদের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। জনগুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ডা. শাহাদাত হোসেন বলেন, সুরক্ষা অ্যাপে এই ধরনের জালিয়াতির তথ্য এখনও তাঁরা জানেন না। তবে টিকাগ্রহণকারীদের তথ্য আপলোডকারীদের কিছু অনিয়মের তথ্য তাঁরা বিভিন্ন সময় পেয়েছেন। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। কেউ জালিয়াতির মাধ্যমে সার্ভারের নিয়ন্ত্রণ নিলে তা আইসিটি বিভাগ দেখবে।

সাইবার জগতে নজর রাখেন এমন একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এই চক্রটি হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগযোগমাধ্যম ব্যবহার করে জালিয়াতি করছে। ইন্টারনেটের গোপন মাধ্যমে তাঁরা চটকদার বিজ্ঞাপন দিচ্ছেন। প্রতারক চক্রটি নিশ্চয়তা দিচ্ছে, শরীরে টিকা না নিয়েও অনলাইনে টিকা এন্ট্রি দেখাতে পারবে তারা। শরীরে টিকা নিয়েছেন, কিন্তু অনলাইনে নিবন্ধন হয়নি তাও এন্ট্রি করে দেওয়া সম্ভব। এমনকি এন্ট্রি করার সময় কারও প্রয়োজন হলে টিকারও নাম বদলে নিবন্ধনও করানো হয়।

ইন্টারনেটে আরেকটি বিজ্ঞাপনে তাঁরা বলছেন, কারও প্রয়োজন হলে সুরক্ষা অ্যাপে টিকা নিবন্ধনকারীর পাসওয়ার্ডও তাঁরা বিক্রি করেন। জাতীয় পরিচয়পত্রের পাসওয়ার্ড সেট করার নিয়মও শেখান তাঁরা। ঢাকাসহ ৩৬টি জেলায় টিকা নিবন্ধনের পাসওয়ার্ড লাগলে ইনবক্সে যোগাযোগেরও পরামর্শ দেন তাঁরা।

পুলিশের কর্মকর্তারা বলছেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এর আগে কয়েকটি চক্র বিদেশগামীদের হাতে টাকার বিনিময়ে করোনার ভুয়া ও জাল সনদ তুলে দেয়। এতে বিদেশে জনশক্তি রপ্তানি খাতে দুর্নাম হচ্ছে। এবার করোনার টিকা না নিয়েও অনেকের হাতে আসল সনদ চলে যাওয়ায় দেশ ও দেশের বাইরে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।

অনলাইনে যেসব প্ল্যাটফর্ম থেকে এই ধরনের জালিয়াতি হচ্ছে, এর মধ্যে কয়েকটি সমকালেরও নজরে রয়েছে। এর একটি হলো, ‘ফলোয়ার সেল গ্রুপ-৭’। সেখানে বিজ্ঞাপন দিয়ে প্রতারকরা বলছেন, ‘কাজ চলছে বিদ্যুতের গতিতে। কাজ থাকলে ইনবক্সে নক দেন, সার্ভিস একদম ফাস্ট।’ পেছনের তারিখ দিয়ে দুই ডোজ টিকা নেওয়ার সনদ দেওয়া হয়। করোনা টেস্টের ‘নেগেটিভ-পজিটিভ’ সনদও পাওয়া যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইন্টারনেট জগতে করোনার টিকা নিয়ে যে ফাঁদ পাতা হয়েছে তাতে অনেকে জেনেশুনে পা দিচ্ছেন। কেউ আবার না বুঝেই ওই চক্রের খপ্পরে পড়ছে। টিকা না নিয়েও যাঁরা অর্থের বিনিময়ে টিকাদানের মিথ্যা দলিল নিচ্ছেন, তাঁরা নিজেদের বড় ধরনের ঝুঁকিতে ফেলছেন। প্রতারকদের মূল লক্ষ্য, প্রচুর অর্থ হাতিয়ে নেওয়া।

আরেক কর্মকর্তা জানান, সুরক্ষা অ্যাপের সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়া চক্রটি জালিয়াতি করে এনআইডি তৈরি, জন্মসনদ বের করা, যে কোনো সিমের বায়োমেট্রিক তথ্য সরবরাহ করারও বিজ্ঞাপন দিচ্ছে ইন্টারনেটে। জন্মনিবন্ধনে নাম সংশোধনের জন্য নেওয়া হচ্ছে জনপ্রতি ৬০০ টাকা। এই চক্রে থাকা কয়েকজনের ব্যাংকিং হিসাব নম্বরে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আয়ের সঙ্গে ব্যাংকে থাকা অর্থের গরমিল পাওয়া গেছে।

কেন প্রতারক চক্র এ ধরনের দুঃসাহস দেখাচ্ছে- এমন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, জড়িতদের অনেকের ধারণা, এই ধরনের প্রতারণা করলেও খুব বেশি শাস্তির মুখোমুখি হতে হয় না। গ্রেপ্তারের পর কারাগারে গেলে আবার জামিনে বেরিয়ে এসে একই কাজ করা যায়।

এর আগেও করোনার টিকা নিয়ে জালিয়াতির ঘটনায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অনেকের নাম উঠে আসে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘টাচস্ক্রিন’ ম্যাকবুকের ইঙ্গিত অ্যাপলের
প্রযুক্তি সংবাদ

‘টাচস্ক্রিন’ ম্যাকবুকের ইঙ্গিত অ্যাপলের

শাওমি ১৪ সিরিজের ফোন আসছে শিগগির
নির্বাচিত

শাওমি ১৪ সিরিজের ফোন আসছে শিগগির

ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ-সুইডেন একসঙ্গে কাজ করবে
প্রযুক্তি সংবাদ

ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ-সুইডেন একসঙ্গে কাজ করবে

আইসিপিসি এশিয়া ঢাকা অঞ্চলের চ্যম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রযুক্তি সংবাদ

আইসিপিসি এশিয়া ঢাকা অঞ্চলের চ্যম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

সেরা ৬টি গেমিং মোবাইল
গেম

সেরা ৬টি গেমিং মোবাইল

এশিয়া কনক্লেভ অ্যাওয়ার্ড পেল ইউনিভার্সিটি অফ স্কলারস
নির্বাচিত

এশিয়া কনক্লেভ অ্যাওয়ার্ড পেল ইউনিভার্সিটি অফ স্কলারস

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত
প্রযুক্তি সংবাদ

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 October 2022

সংঘবদ্ধ চক্রের হাতে 'সুরক্ষা অ্যাপে'র নিয়ন্ত্রণ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix