Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আবারও মোবাইল ব্যাংকিংয়ে উপবৃত্তির ফাঁদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৬ অক্টোবর ২০২২
উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে
Share on FacebookShare on Twitter

শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার কথা বলে আবারও মোবাইল ফোনে পাঠানো হচ্ছে এসএমএস। এতে যোগাযোগের জন্য একটি ফোন নম্বর দেওয়া থাকছে। আগ্রহী কেউ কল করলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে কথা বলছেন এক ব্যক্তি। এরপর টাকা পাঠানোর নামে কৌশলে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নম্বর জেনে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ।

কিছুদিন বিরতির পর ফের তৎপর হয়েছে এই প্রতারকরা। তাদের কৌশল সম্পর্কে জানতে শিক্ষার্থীর অভিভাবক সেজে ফোনে কথা বলে জানা যায়, টাকা পাঠানোর নামে পুরনো কায়দায় তারা ফাঁদে ফেলার চেষ্টা চালাচ্ছে। কেউ তাদের নির্দেশনা অনুযায়ী তথ্য দিলেই সর্বনাশ।

এর আগে এভাবে বিপুল অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্রের সদস্যরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে বেশ কয়েকজন ধরাও পড়ে। এর মধ্যে আশিকুর রহমান, সাইফুল সর্দার ও মোক্তার হোসেনের চক্র অর্ধ কোটি টাকা হাতিয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেন, ‘এ ধরনের প্রতারণার কথা শুনিনি। খোঁজ নিয়ে দেখব, পুলিশকেও ব্যবস্থা নিতে বলব। মেসেজের সূত্র ধরে আশা করি তারা জড়িতদের শনাক্ত করতে পারবে। পাশাপাশি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

সংশ্নিষ্টরা জানান, সহজসরল শিক্ষার্থী ও অভিভাবকরাই প্রতারক চক্রের টার্গেট। তারা বিভিন্ন উপায়ে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে একটি মেসেজ পাঠায়। তাতে লেখা থাকে- ‘প্রিয় শিক্ষার্থী, করোনাভাইরাসের কারণে তোমাদের উপবৃত্তির ৪২০০ টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য নিল্ফেম্নাক্ত শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করুন।’ এমন এসএমএসের শেষে ‘শিক্ষামন্ত্রী’ কথাটিও লেখা থাকে।

এমন মেসেজ পাওয়ার পর এই প্রতিবেদক তাদের দেওয়া ফোন নম্বরে (০১৯৩৭৮৬৫৩৬৬) যোগাযোগ করেন। তবে একাধিকবার কল করা হলেও প্রথমে কেউ রিসিভ করেননি। পরদিন ওই নম্বর থেকে কল করে বলা হয়, ‘হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি এই নম্বরে উপবৃত্তির টাকা নেওয়ার জন্য যোগাযোগ করেছিলেন?’ জবাবে ‘হ্যাঁ’ বলা হলে অপর প্রান্তের ব্যক্তি বলেন, ‘টাকা বিকাশের মাধ্যমে নিতে পারবেন। পারসোনাল বিকাশ নম্বর আছে?’ আছে জেনে তিনি বলেন, ‘আপনার কাছে অন্য কোনো ফোন নম্বর আছে? সেই নম্বরটা বলেন, আমি কল দিতেছি।’ সেই নম্বর জেনে নিয়ে তিনি অপর একটি মোবাইল ফোন (০১৩২২৪৬৪৫৩৫) নম্বর থেকে কল করেন। এরপর সেই নম্বরে তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আপনার বিকাশ নম্বরে কোনো মেসেজ পাঠানো হলে সেই মেসেজ দেখে বলতে পারবেন?’ সম্মতি জানালে তিনি আবারও বিকাশ নম্বরটি জানতে চান। পরীক্ষামূলকভাবে বিকাশ অ্যাকাউন্ট নেই এমন একটি নম্বর বলা হলে সঙ্গে সঙ্গে তিনি জানান, ওই নম্বরে বিকাশ নেই। পরে সঠিক বিকাশ অ্যাকাউন্ট নম্বর বলা হলে তারা একটি কোড নম্বর পাঠায় এবং সেটি জানতে চায়। এর মাধ্যমে তারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করার প্রক্রিয়া শুরু করে- এ তথ্য জানা থাকায় ওই ব্যক্তিকে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

তবে এর আগে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও ভুক্তভোগীদের বরাত দিয়ে সিআইডি সূত্র জানায়, প্রতারক চক্রের সদস্যরা মানুষের আস্থা অর্জনের উদ্দেশ্যে বলে- মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ বা অন্যান্য) অ্যাকাউন্টের পিন নম্বর কাউকে বলবেন না। তবে তারা ওই পিন নম্বরের সঙ্গে নির্দিষ্ট কোনো সংখ্যা যোগ-বিয়োগ বা গুণ-ভাগ করে ফল জানাতে বলত। এভাবে তারা পিন কোড জেনে যেত এবং অ্যাকাউন্টে থাকা টাকা কৌশলে স্থানান্তর করে নিত। পরে নিজেদের ব্যবহূত ফোন নম্বরগুলো পাল্টে নতুন নম্বর দিয়ে ফের প্রতারণা শুরু করত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ থেকে উপবৃত্তির টাকা উধাও

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোনে নজরদারি করছে ৭ অ্যাপ
নির্বাচিত

উপকারী নয়, গুগল প্লে-স্টোরে ১৭২টি ক্ষতিকর অ্যাপের সন্ধান

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

নির্বাচিত

অ্যানড্রয়েড ১৬ আপডেট পাবে যেসব মডেলের স্মার্টফোন

অন্ধকারে ঝকঝকে ছবি তুলতে আসছে ১০৮ এমপি আইএসওসেল এইচএম৩ ক্যামেরা সেন্সর
প্রযুক্তি সংবাদ

অন্ধকারে ঝকঝকে ছবি তুলতে আসছে ১০৮ এমপি আইএসওসেল এইচএম৩ ক্যামেরা সেন্সর

নলেজ শেয়ারিং সোশ্যল প্লাটফর্ম ভিওবির যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

নলেজ শেয়ারিং সোশ্যল প্লাটফর্ম ভিওবির যাত্রা শুরু

ফাইভ-জি ডিজিটাল যুগের মহাসড়ক: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ফাইভ-জি ডিজিটাল যুগের মহাসড়ক: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
নির্বাচিত

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ
নির্বাচিত

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
নির্বাচিত

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন
প্রযুক্তি সংবাদ

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ অক্টোবর ২০২২

আবারও মোবাইল ব্যাংকিংয়ে উপবৃত্তির ফাঁদ

Techzoom.TV |
TechzoomTV